শিরোনাম
বিশ্বম্ভরপুরে দেশ-বিদেশে থাকা সবাইকে ঈদের শুভেচ্ছা জানালেন সাবেক ইউপি চেয়ারম্যান এরশাদ সিলেটে নারী নির্যাতন মামলার পলাতক আসামির বিদেশ গমনে নিষেধাজ্ঞা চাইল পুলিশ সিলেটে হুমকির মুখে মামলা বাদী, নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি সপ্তম শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ: সন্তানের সন্ধানে আকুল আবেদন ঈদুল আজহায় গরীব-দুঃখীর পাশে দাঁড়ানোর আহ্বান বিলকিস খন্দকারের হাফিজ মাছুম আহমদ দুধরচকীর ঈদুল আজহার শুভেচ্ছা শ্রীমঙ্গলে দুই চেক মামলায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে সাংবাদিক জয়নাল আবেদীনের সংবাদ সম্মেলন রামিশা সহ দেশজুড়ে ৭ শিশুকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ছাতকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, কৃষকদের ন্যায্যমূল্য ও হাম প্রতিরোধে জরুরি পদক্ষেপ দাবি জনতার দলের ​বানারীপাড়ায় গ্রাম আদালত বিষয়ক সমন্বিত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বরিশালের বানারীপাড়ার সন্ধ্যা নদীতে ডিমওয়ালা’ মা ইলিশ রক্ষায় সংসদ সদস্য মোঃ শাহে আলম’র অভিযান

Coder Boss / ৩৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০

Manual1 Ad Code

 

Manual4 Ad Code

জাকির হোসেন,বরিশাল :

Manual4 Ad Code

বরিশালের বানারীপাড়া ও উজিরপুরের সন্ধ্যা নদীতে ‘ ডিমওয়ালা’ মা ইলিশ রক্ষায় স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোঃ শাহে আলম নিজেই এবার অভিযানে নেমেছেন।

Manual5 Ad Code

কিছু দিন ধরে সন্ধ্যা ও এর শাখা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধনের মহোৎসব চলার খবর পেয়ে তিনি ১৯ অক্টোবর সোমবার দিনভর বানারীপাড়ার নলশ্রী, দিদিহার, মসজিদবাড়ি, কালির বাজার, মীরের হাট, জিরারকাঠি ও চিরাপাড়া এবং উজিরপুরের চতলবাড়ি, চৌধুরীরহাট, লস্করপুর, দাসেরহাট ও শিকারপুর সহ বিভিন্ন এলাকার সন্ধ্যা নদীতে স্পীডবোট নিয়ে অভিযান চালান।

Manual2 Ad Code

এসময় সাড়ে ৬ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। অভিযানকালে তার সঙ্গে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ,থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ হেলাল উদ্দিন,উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জামাল হোসাইন প্রমুখ।

প্রসঙ্গত গত বছর সংসদ সদস্য মোঃ শাহে আলমের নেতৃত্বে সন্ধ্যা নদীতে ব্যাপক অভিযান পরিচালিত হওয়ায় এবছর নদীতে রেকর্ড সংখ্যক ইলিশ পাওয়া যায়। ফলে জেলে ও ক্রেতাদের মুখে হাসি ফোটে। আগামী বছরও যাতে রেকর্ড সংখ্যক ইলিশ উৎপাদন হয় সে কারনে প্রজননক্ষম সময়ে ডিমওয়ালা মা ইলিশ নিধন বন্ধে সংসদ সদস্য শাহে আলম গত বছরের ন্যায় এবারও অভিযানে নেমেছেন।

এর আগে নিষেধাজ্ঞা শুরুর পূর্বে তিনি নদীর তীরবর্তী সৈয়দকাঠি,চাখার ও বানারীপাড়া সদর ইউনিয়নের জেলেদের সঙ্গে সচেতনতামূলক পৃথক তিনটি মতবিনিময় সভা করেছেন।
এ প্রসঙ্গে জনবান্ধব সংসদ সদস্য মোঃ শাহে আলম বলেন একটি মা ইলিশ লাখো ইলিশের জন্ম দেয়।

বিশ্বের উৎপাদিত ইলিশের ৮৬ ভাগ এ বছর বাংলাদেশের নদ-নদীতে উৎপাদিত হয়েছে। প্রজননক্ষম সময়ে ইলিশ নিধন বন্ধে প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপের ফলে আমাদের এ অর্জন অব্যাহত রাখতে হবে।

জাতীয় এ সম্পদ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি। এদিকে ইলিশ রক্ষায় সন্ধ্যা নদীতে অভিযানের নেতৃত্ব দেওয়ায় সংসদ সদস্য মোঃ শাহে আলমকে বানারীপাড়া প্রেসক্লাব নেতৃবৃন্দসহ স্থানীয় সচেতনমহল সাধুবাদ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code