শিরোনাম
মৌলভীবাজার জেলার জেলা (পরিষদ)প্রশাসক ভিপি মিজানুর রহমান মিজান খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতিক : নাজিমুদ্দিন আলম বিশ্বম্ভরপুরে ঈদকে কেন্দ্র করে বেড়েছে পর্যটক সমাগম শ্রীমঙ্গলে জমি দখলের চেষ্টা, হামলার অভিযোগ প্রশাসনের হস্তক্ষেপ দাবি, সংবাদ সম্মেলনে রুকুম উদ্দিন দুলন ‘মানব সেবায় আমরা’ সংগঠনের আয়োজনে তাড়াইল উপজেলার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে বিশ্বম্ভরপুরে শিলা বৃষ্টি: কৃষি ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা আবেগ দিয়ে রাষ্ট্র চলে না,কিন্তু তিনি হয়তো ভুলে গেছেন, আবেগের কারনেই আজ তিনি নির্বাচিত সরকারের লোক দেখানো কর্মসূচি গুলো সমাজে কখনও মঙ্গল আনে না, উল্টা বিতর্ক সৃষ্টি করে দেশের টেলিভিশন মিডিয়া, সংবাদপত্র এবং সাংবাদিকতা। দেশের তরে তাদের ভূমিকা কি? এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে তাড়াইলে জাঁকজমকপূর্ণ পরিবেশে আলোচনা ও ইফতার মাহফিল
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ফেঞ্চুগঞ্জে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ

Coder Boss / ৩০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০

Manual7 Ad Code

সিলেটের ফেঞ্চুগঞ্জে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের তীর সদ্য প্রবাস থেকে দেশে আসা জাহেদ নামের যুবকের উপর। বাড়িতে কেউ না থাকার সুবাদে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে একা পেয়ে সদ্য প্রবাস থেকে দেশে আসা জাহেদ নামের এক যুবক সেই ছাত্রীকে যৌন নির্যাতন ও ধর্ষণের চেষ্টা চালিয়েছে এমন অভিযোগ ভূক্তভোগী ও তার পরিবারের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের ধারণ গাজীপুর গ্রামে। ঘটনার স্বীকার শিশু ও তার বড়বোন জানান, মঙ্গলবার ২০ অক্টোবর দুপুর ১২ টার দিকে তাদের বাড়িতে কেউ ছিলেন না। শিশুটি বাড়ীতে একাই ছিল। এ সুবাদে জাহেদ আহমদ শিশুটির বাড়িতে গিয়ে থাকে কু প্রস্তাব দেয়। সেই প্রস্তাবে শিশুটি রাজি হয়নি। তখন জাহেদ থাকে জোরপূর্বক জড়িয়ে ধরে এবং তার পরনের জামা-কাপড় খোলার চেষ্টা করে। এতে শিশুটি চেচামেচি ও ধস্তাধস্তি করে থেকে দৌড়ে পালিয়ে যায়। ঘটনাটি তার বোন এবং আত্নীয় স্বজনের কাছে জানায়। ঘটনা এলাকায় জানাজানি হলে প্রতিবাদের ঝড় উঠে। পরে ঘটনা ফেঞ্চুগঞ্জ থানা পুলিশকে অবহিত করলে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যায় ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ এবং ভিকটিমের পরিবারকে থানায় লিখিত অভিযোগ করতে বলেন। সে অনুযায়ী শিশুটির পরিবার থানায় অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগপত্রের কোন অনুলিপি বা থানার প্রাপ্তি স্বীকারপত্র ভূক্তভোগীর পরিবার দেখাতে পারেনি। অভিযোগের রিসিভ কপি ভিকটিমের পরিবারের কাছে চাইলে তারা বলেন, অভিযোগের কপি থানা থেকে তাদেরকে দেয়া হয়নি। এবিষয়ে ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল বাশার মোঃ বদরুজ্জামান বলেন এবিষয়ে অভিযোগ পেয়েছি ঘটনার সত্যতা যাচাই বাছাই চলছে। ঘটনা সত্য নাকি মিথ্যা এখনো জানা যায়নি। ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য জালাল উদ্দিন লাল মিয়া জানাান, আমি ধর্ষণের ঘটনা শুনে ভিকটিমের বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়েছি । ভিকটিম ফেঞ্চুগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গেছে। আবার এখন জানতে পারছি এঘটনা আপোষে নিস্পত্তির চেষ্টা চলছে। অভিযুক্ত জাহেদ একই গ্রামের পার্শ্ববর্তী বাড়ির মৃত সোনাহর আলীর ছেলে। সম্প্রতি সে প্রবাস থেকে দেশে এসেছে। ঘটনার পর থেকে জাহেদ গা ঢাকা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code