শিরোনাম
সিলেট-চট্টগ্রাম উৎসব ইউকে সফল করতে প্রস্তুতি সভা মিরপুরের মাজার রোড এলাকায় হোটেল ব্যবসার আড়ালে জমজমাট অসামাজিক কার্যকলাপ: স্থানীয়রা অতিষ্ঠ চিকিৎসার নামে প্রতারণা: জনস্বাস্থ্যের ওপর এক নীরব ঘাতক বানারীপাড়ায় উপজেলা প্রতিবন্ধী সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত, কোডেক-সিবিএম প্রকল্পের অগ্রগতি উপস্থাপন মৌলভীবাজারে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত জগন্নাথপুরে প্রশাসনের হস্তক্ষেপে অবরুদ্ধ অবস্থার অবসান: বাঁশের বেড়া অপসারণ আশুরার গুরুত্ব ও তাৎপর্য! হাফিজ মাছুম আহমদ দুধরচকী শাহপরাণে যৌথ অভিযানে ৯ জনকে জরিমানা ঢাবি উপাচার্যের সঙ্গে সোমালিয়ার রাষ্ট্রদূত এবং হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মৌলভীবাজার,শেরপুর প্রেসক্লাব” নেতৃবৃন্দের সাথে ইংল্যান্ডের কাউন্সিলর মর্তুজা মিয়ার মতবিনিময় সভা

Coder Boss / ৩৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০

Manual3 Ad Code

রিপন মিয়া মৌলভীবাজার বিশেষ প্রতিনিধি
মৌলভীবাজার সদর উপজেলাধীন “শেরপুর প্রেসক্লাব” নেতৃবৃন্দের সাথে ইংল্যান্ডের কাউন্সিলর মর্তুজা মিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৭টায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

প্রেসক্লাবের সভাপতি মো. শিহাবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাহেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইংল্যান্ডের কাউন্সিলর ও সদর উপজেলার মনুমুখ ইউপির কৃতি সন্তান প্রবাসী মর্তুজা মিয়া।

Manual7 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- আমি দেশকে ভালোবেসে দেশের মানুষের মায়ার টানে দেশে ছুটে এসেছি। সুদূর প্রবাসী হলেও দেশের মায়া, মা-মাটিরটান কিছুতেই ভুলে থাকা সম্ভব নয়। আমি মনেকরি এদেশ এমন একটি দেশ যার তুলনা অন্যকোনো দেশের সঙ্গে কখনো হয়না। তাই এদেশের মানুষের জন্য আমি কিছু করতে পারলে নিজেকে গর্বিত মনে করব।

Manual4 Ad Code

এই ধারাবাহিকতায় তিনি বলেন- আগামী ইউপি নির্বাচনে আমি ২নং মনুমুখ ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী। ইউপির সকল মানুষের কল্যাণে অসহায় নিপীড়িত মানুষের পাশে থেকে চেয়ারম্যান হিসেবে সেবা প্রদান করতে চাই। মানুষ তার কর্মে বাঁচে, মানুষের জন্য ভালো কিছু করে কর্মের মাধ্যমে হাজার বছর বেঁচে থাকাই আমার মূল লক্ষ্য। চেহারা দেখে বাবার পরে ছেলে এইসব না খোঁজে সঠিক নেতৃত্বদাতা খোঁজার আহবান।

Manual8 Ad Code

তিনি আরও বলেন- বন্যাকবলিত মানুষের কল্যাণে তহবিল, মাদকমুক্ত সমাজ গড়তে ইউপির অন্তর্ভুক্ত প্রত্যেকটা এলাকার ছেলেমেয়েদের খেলাধুলার বিভিন্ন মাধ্যম গড়ে তোলা, খেলার মাঠ, গার্লস স্কুল, গরীব অসহায় মানুষের জন্য এম্বুলেন্স সেবা প্রদান সহ মানুষের কল্যাণে ও বিভিন্ন সুরক্ষায় কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

Manual5 Ad Code

এসময় প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- সহসভাপতি কাঞ্চন ভৌমিক ও আব্দুস সামাদ আজাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ সাহেদ মিয়া,যুগ্ম-সাংগঠনিক সম্পাদক মাছুম আহমেদ রোমান, দপ্তর সম্পাদক আবুল হোসেন, কোষাধ্যক্ষ জুবায়ের আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিপন মিয়া, সহ-প্রচার সম্পাদক কয়েছ মিয়া,

কার্যনির্বাহী সদস্য মোঃ ফাহাদ আহমদ, শাহাবুদ্দিন আহমদ, সদস্য জালাল আহমেদ, সাম্মু চৌধুরী, আলামিন কবির সোহাগ, মামুনুর রশীদ মাছুম সদস্য আব্দুর রহমান পারভেজ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- লন্ডন প্রবাসী (ব্যাংকার) ওয়ালেদ মিয়া, সিপিএম মৌলভীবাজার এর সহসভাপতি গাজী আবেদ, সৌদি প্রবাসী গাজী কামাল, ব্যবসায়ী মোজাহিদ মিয়া, নুরুল ইসলাম, নিজাম উদ্দিন, মশহুদ মিয়া সহ অনেকেই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code