শিরোনাম
গ্রামীণফোনের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ৫% বিলম্ব বকেয়া ৩৩ হাজার ১৪৭ কোটি টাকা পরিশোধের দাবি, সংলাপ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি টানা চারবার ডিএমপির শ্রেষ্ঠ ট্রাফিক মিরপুর বিভাগের ডিসি ছানোয়ার হোসেন সাংবাদিক সাজুর বিরুদ্ধে ‘পরিকল্পিত অপপ্রচার’ ৩ জনের বিরুদ্ধে মামলা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ইউসেপ বাংলাদেশ আয়োজিত চাকুরী মেলা ২০২৬ অনুষ্ঠিত প্রশাসনিক জটিলতায় স্থবির সিলেট ইনক্লুসিভ স্কুল, তদন্ত প্রতিবেদনেও মিলছে না সমাধান কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে ডা. বর্ণালী দাশ ইরা’র”লাইট”প্রকল্পর উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয় সাংবাদিকতার আড়ালে কার্ড বাণিজ্য: টাকার বিনিময়ে তৈরি হচ্ছে ‘সাংবাদিক’ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলে স্বাগত মিছিল
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

তাহিরপুরে নিখোঁজের তিনদিন পর গৃহবধূর লাশ উদ্ধার 

Coder Boss / ৪২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০

Manual8 Ad Code

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের তাহিরপুরে তিনদিন নিখোঁজের পর এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।  নিহত গৃহবধূ উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের মানিগাও গ্রামের আলাল উদ্দিনের স্ত্রী ফুলবানু বেগম (৩৮)। 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার দিবাগত রাত সাড়ে ৭ টার দিকে নিহত গৃহবধূর ছোট ছেলে উমর ফারুক কে খুজতে গিয়ে তিনি নিখোঁজ হন। তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন সারারাত আত্মীয় স্বজন সহ পরিচিত সব জায়গায়  খুঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায়ে বুধবার (২৫ নভেম্বর)  ফজরের নামজের পর স্হানীয় একটব মসজিদের ইমাম নওয়াজ আলী মেম্বারের পুরান বাড়ীর পূর্ব দিকের একটি পরিত্যক্ত ক্ষেতে তার লাশ দেখতে পান । পরে বিষয়টি থানায় অবগত করলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। লাশ উদ্ধারের সময়ে দেখা গেছে লাশের একটি অংশ শিয়াল অথবা কুকুরে খেয়ে ফেলেছে। 

Manual1 Ad Code

নিহতর স্বামী আলাল উদ্দিন সাংবাদিকদের জানান, আমার স্ত্রীকে প্রায় সময় এ গ্রামের একটি চক্র  উক্তত্য ও কু নজর দিতো। আমার ধারণা তারাই আমার স্ত্রীকে জোরপূর্বক ধরে জঙ্গলে নিয়ে কিছু একটা করে মেরে ফেলেছে।

Manual5 Ad Code

উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম জানান, নিখোঁজের বিষয় টি নিহত গৃহবধূর বড় ছেলে গত একদিন আগে আমাকে জানিয়েছে। আমি তাদের পরামর্শ দিয়েছি নিখোঁজের বিষয়টি পুলিশকে জানানোর জন্য।

Manual5 Ad Code

তাহিরপুর থানার ওসি মো.আব্দুল লতিফ তরফদার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন,নিখোঁজ গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। লাশের একটি অংশ শিয়াল অথবা কুকুরে খেয়ে ফেলেছে। এটি হত্যা না আত্মহত্যা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যা। তবে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে ফেলে বিষয়টি পরিষ্কার ভাবে বলা যাবে। পুলিশ নিখোঁজ গৃহবধূর মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য মাঠে কাজ করছে। এ ব্যাপারে তাহিরপুর থানায় মামলার প্রস্ততি চলছে।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code