শিরোনাম
কারিনা কায়সারের মৃত্যু: মানবতার আয়নায় এক নির্মম বাস্তবতা কবিতা: বিশ্ব মুসলিম নির্যাতন কবে হবে নিরসন শিশুকে জোর করে মোটা-তাজা করার নামে অমানবিক নির্যাতনের অভিযোগে এক মাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে গৃহবধূ রিনা আক্তারের বালুচাপা দেওয়া মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে তদন্ত সংস্থা পিবিআই মাত্র ১৯ বছর বয়সে একজন কিশোরীর বই-খাতা আর স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকার কথা, সে বয়সেই ভালোবাসার টানে গড়েছিলেন সংসার রাকিব-তামিমা-নাসির ইস্যু: ১০ জুনের রায়ের অপেক্ষায় সবাই অসুস্থ: ইসলামি চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী,দোয়া চাইলেন এম এ হোসেইন, ইউকে সিলেটের ওসমানী মেডিকেলে দালাল ও চোর চক্র খাদিজার দৌরাত্ম্য বেপরোয়া বিলুপ্ত ইষ্ট ইন্ডিয়া কোম্পানিই আজকের ডিপ স্টেট সোসাইটি। জনগণকে শোষণ করা হচ্ছে ইচ্ছে মতো শরীয়তপুরে স্বামী হত্যার পর মরদেহ টুকরো করার অভিযোগে স্ত্রী আটক
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সিলেট-ঢাকা মহাসড়কে জলাবদ্ধতা!ডেঙ্গুর আশংকা

Coder Boss / ৩৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২ অক্টোবর, ২০২১

Manual1 Ad Code

রাজা মিয়া রাজ সিলেট ঃ

Manual7 Ad Code

সিলেট-ঢাকা মহাসড়কে পাশে রাস্তার অর্ধেকজুড়ে অল্প পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন থেকে এসব জলাবদ্ধতার কারণে ডেঙ্গু মশার আশংকা করছেন স্থানীয়রা। দক্ষিণ সুরমার লালাবাজারে অবস্থিত দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সামনে জলাবদ্ধতার কারণে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দূর্ঘটনা। তাছাড়া অস্থাস্থকর পরিবেশে আশ পাশ এলাকাসহ শিক্ষার্থীদের মধ্যে ছড়াচ্ছে নানা রোগ জীবাণু। সড়কের পাশে ড্রেন স্থাপন করে মানুষকে ভোগান্তি থেকে বাঁচাতে গত তিন মাস আগে সড়ক ও জনপথ বিভাগে লিখিতভাবে আবেদন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় এলাকাবাসী। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে এখনও অর্থ বরাদ্ধ না হওয়ায় কাজ শুরু করা সম্ভব হয়নি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সিলেট- ঢাকা মহাসড়কের লালাবাজারে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রায় এক তৃতীয়াংশ সড়কে বৃষ্টির পানিতে জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। মহাসড়কের পূর্বপাশে একটি ড্রেন থাকলেও বাজারের পাশে দিয়ে যাওয়া খাল পর্যন্ত না নেওয়ায় সেটি এখন অকার্যকর। এ পানিতে ময়লা আবর্জনায় পচে স্তুপ হয়ে ডেঙ্গু মশা, মাছি ও পোকার কারখানায় পরিণত। পানি নিষ্কাশন না হওয়ার ফলে দীর্ঘদিন জমে থাকা নোংরা পানির দুর্ঘন্ধে নাক চেপে রাস্তা দিয়ে চলাচল করতে হয় হাজার হাজার যাত্রী সাধারণ। জনব্যস্থ এ বাজারে প্রায়ই ঘটে ছোট বড় দূর্ঘটনা। এ থেকে পরিত্রাণ পেতে জরুরী ভিত্তিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে জলাবদ্ধতা নিরসন করতে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর জোর দাবী। কারণ এসব মল থেকে ডেঙ্গু রোগ ছড়াচ্ছে।
এব্যাপারে সড়ক ও জনপথ বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান দৈনিক মতপ্রকাশকে জানান, তিন মাস আগে আবেদন পেলেও সকল প্রক্রিয়া সম্পন্ন করে কাজের অনুমোদন পেতে কিছুটা দেরি হচ্ছে। আবেদন পাওয়ার পরই আমি স্ট্যাটমেন্ট প্রস্তুত করে ঢাকায় প্রেরণ করেছি। কাজের অনুমোদনও মিলেছে। শুধু অর্থ বরাদ্ধটা বাকি। আশা করছি কিছু দিনের মধ্যে অর্থ বরাদ্ধ হয়ে যাবে। তখন দ্রুত কাজ শুরু করা হবে।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code