শিরোনাম
একাত্তরের চেতনা বিক্রি করা, জনগণের কদর ছিলো না,আওয়ামী লীগের কাছে বনাম হাস‍্যকর লকডাউন মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে জগন্নাথপুর ইউএনও মোঃ ইসলাম উদ্দিন নিরাপত্তাহীনতায় বিদ্যালয়ের বাইরে হাজিরা, প্রতিকারের দাবি শিক্ষিকার ​প্রতিশোধের আগুন পেরিয়ে ক্ষমার সমাজ: এক অদম্য মানবতার আহ্বান জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ, দুইদিন পর ভেসে উঠল শিশুর লাশ “ঘুষ না দেওয়ায় ফেরত যাওয়া শ্রান্তি বিনোদন ভাতা বিল, নিতে হলো ঘুষ দিয়েই” সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ সম্পন্ন চাঁদা না দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, শোলাকিয়ায় উত্তেজনা আমার নীতি -আদর্শ, কোন রাজনৈতিক দল বা গুষ্ঠির কাছে আজও বিকি করিনি, নষ্ট করিনি আমার চরিত্র তাড়াইলে হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সুশান্ত সিং পরিবারের একসঙ্গে ৫ সদস্যের মৃত্যু।

Coder Boss / ৪৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual3 Ad Code

গত বছরই(২০২০) প্রয়াত হন বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত। মানসিক অবসাদের কারণেই আত্মহননের পথ বেছে নিয়েছিলেন তিনি, কিন্তু এখনও তাঁর মৃত্যু ঘিরে রয়ে গেছে ব্যাপক রহস্য। এখনও তাঁর মৃত্যু মেনে নিতে পারেনি তাঁর পরিবার থেকে শুরু করে অনুরাগীরা।

Manual7 Ad Code

এরই মাঝে ফের শোকের ছায়া সুশান্তের পরিবারে। মঙ্গলবার(১৬ নভেম্বর ২০২১) সকালে সড়ক দুর্ঘটনায় মারা যান সুশান্ত সিং এর পাঁচ আত্মীয়। বিহারের লখিসরাই জেলার অন্তর্গত জাতীয় সড়ক ৩৩৩-এর উপর একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি গাড়ি। সেই গাড়িতেই ছিলেন সুশান্তের পাঁচ আত্মীয়।
মঙ্গলবার(১৬ নভেম্বর) সকালে পাটনা থেকে ফিরছিলেন তাঁরা। হরিয়ানা পুলিসের অফিসার ও.পি সিংয়ের স্ত্রী গীতা দেবীর শ্রাদ্ধানুষ্ঠানে যোগদান করেতে গিয়েছিলেন ঐ পাঁচ ব্যক্তি। গীতা দেবী হলেন সুশান্ত সিং রাজপুতের দুঃসম্পর্কের এক দিদি। সেখান থেকে ফেরার পথেই দুর্ঘটনার সম্মুখীন হন তাঁরা। সেই সময় গাড়িতে উপস্থিত ছিলেন দশজন। তাঁদের মধ্যে ৬ জন দুর্ঘটনাস্থলেই মারা যান। ঐ ছয়জনের মধ্যে পাঁচ জন ছিলেন সুশান্তের আত্মীয়, তার মধ্যে ছিলেন তিনজন পুরুষ ও দুজন মহিলা। সঙ্কটজনক অবস্থায় বাকিদের ভর্তি করা হয়েছে হাসপাতালে।

Manual7 Ad Code

সুশান্তের পরিবারের ঐ পাঁচ সদস্যের নাম লালজিৎ সিং,নিমানি সিং,অমিত শংকর,সুনীতা দেবী ও অনিতা দেবী। তাঁদের দেহ শনাক্ত করেন ও.পি.সিংয়ের এক আত্মীয়। পুলিসের তরফ থেকে জানানো হয় যে, দুর্ঘটনাটি ছিল ভয়াবহ। ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। কাটার দিয়ে লোহা কেটে বের করে আনতে হয়েছে যাত্রীদের। সেখানেই মৃত অবস্থায় উদ্ধার করা হয় পাঁচ যাত্রী ও চালককে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code