শিরোনাম
বাজিতপুরে মৃত ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ: একমাত্র মেয়ে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত, ফেসবুকে অপপ্রচারেরও অভিযোগ ডেন্টাল কেয়ারের ঈদ শুভেচ্ছা:অটুট থাকুক স্বাস্থ্যোজ্জ্বল হাসি শ্রীমঙ্গলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন যোশেফ দাশগুপ্ত কুমিল্লায় নারী কর্মচারীর শ্লীলতাহানির অভিযোগ, তদন্তের দাবি বিশ্বম্ভরপুরে দেশ-বিদেশে থাকা সবাইকে ঈদের শুভেচ্ছা জানালেন সাবেক ইউপি চেয়ারম্যান এরশাদ সিলেটে নারী নির্যাতন মামলার পলাতক আসামির বিদেশ গমনে নিষেধাজ্ঞা চাইল পুলিশ সিলেটে হুমকির মুখে মামলা বাদী, নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি সপ্তম শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ: সন্তানের সন্ধানে আকুল আবেদন ঈদুল আজহায় গরীব-দুঃখীর পাশে দাঁড়ানোর আহ্বান বিলকিস খন্দকারের হাফিজ মাছুম আহমদ দুধরচকীর ঈদুল আজহার শুভেচ্ছা
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সাতক্ষীরা সীমান্তে ৩০ ভরি ওজনের ৩ পিস স্বর্ণের বারসহ এক চোরাকারবারী আটক

Coder Boss / ৩৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১

Manual6 Ad Code

 

Manual4 Ad Code

শেখ অাবুমুছা সাতক্ষীরা:

ভারতে পাচারকালে সাতক্ষীরার কুশখালী সীমান্ত থেকে ৩০ ভরি ওজনের ৩ পিস স্বর্ণের বারসহ সাহেব আলী (৪৫) নামের এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। বুধবার সন্ধ্যায় সদর উপজেলার কুশখালী সীমান্ত থেকে তাকে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের বারের মূল্য ২২ লাখ ৫০ হাজার টাকা।
আটক সাহেব আলী সাতক্ষীরা সদর উপজেলার ভাদড়া গ্রামের মৃত শহর আলীর ছেলে।

Manual5 Ad Code

বিজিবি জানায়, সাতক্ষীরার কুশখালী সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন বৈকারী বিওপি কমান্ডার ল্যান্স নায়ক সাহেদুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় কুশখালী সীমান্তের ছয়কুরো নামক স্থানে অভিযান চালিয়ে একটি ভ্যান চালককে চ্যালেঞ্জ করা হয়। এর পর ভ্যান চালক সাহেব আলীর দেহ তল্লাশী করে ৩০ ভরি ওজনের ৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
বিজিবি সাতক্ষীরার ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক স্বর্ণ চোরাচালানী সাহেব আলীর বিরুদ্ধে মামলা দিয়ে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। তিনি আরো জানান, জব্দকৃত স্বর্ণের বারের মূল্য ২২ লাখ ৫০ হাজার টাকা।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code