শিরোনাম
জগন্নাথপুরে জাকজমকপূর্ণ আয়োজনে আবাসিক হোটেল ‘সানলাইট’-এর শুভ উদ্বোধন সাংবাদিকতা ও সাংবাদিকদের দায়িত্ব প্রসঙ্গে। হাফিজ মাছুম আহমদ দুধরচকী-র উক্তি শ্রীমঙ্গলের এএসআই আবু তালেব জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী বানারীপাড়া মহিষাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে শহরের ১৪টি পূজা মণ্ডপে অনুদানের চেক বিতরণ জগন্নাথপুরে অরুণোদয় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নছির আলীর বিদায় সংবর্ধনা জগন্নাথপুরে  ৩৯  মণ্ডপে দুর্গাপূজা, চলছে প্রতিমায় রংতুলির শেষ আঁচড় সাইবার বুলিংয়ের শিকার ডা.. সিনথিয়া:মানসিক চাপ সামলে দিচ্ছেন চিকিৎসাসেবা সিলেট নগরীতে ‘লিগ্যাল এজ সলিউশন’র বিরুদ্ধে ইউকে ভিসার নামে ২৭ লাখ ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ টাকা ফেরত না দিয়ে অপহরণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ জামালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ‎প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সিলেট জেলরোডের আগুন নিয়ন্ত্রণে

Coder Boss / ৩৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৬ মার্চ, ২০২২

Manual1 Ad Code

সিলেট নিউজ ডেস্কঃ

সিলেট নগরীর জোলরোড এলাকার পানসী ইন রেস্টুরেন্টের পাশে ও হোটেল ডালাসের পেছনের একটি কলোনি এবং ফার্নিচারের কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। রবিবার (৬ মার্চ) রাত ৯টার দিকে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

Manual6 Ad Code

এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ওই কলোনির মালিক জেলরোড এলাকার বাসিন্দা সেকিল আহমেদ বাবলু।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, রবিবার রাত ৯টার দিকে হোটেল ডালাসের পেছনের একটি কলোনি এবং ফার্নিচারের কারখানায় আগুন লাগে। মুহুর্তে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। খবর পেয়ে সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে চলে আসে। পরে একে একে আসে আরও ৭টি টিম। স্থানীয়দের সহায়তায় মোট ৮টি টিম প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিঃস্ব হয়ে গেছে কলোনিতে থাকা পরিবারগুলো। ক্ষতিগ্রস্তদের আহাজারিতে ওই এলাকার বাতাস ভারি হয়ে ওঠেছে।

Manual3 Ad Code

সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সহকারী শফিকুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের সূত্রপাতের বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ওই ঘরে কাঠ ছিলো। এটি একটি কারখানা। পাশেই কলোনি। ওই ঘরগুলোতে বিদ্যুতের তার ছড়িয়ে-ছিটিয়ে ছিলো। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Manual6 Ad Code

এদিকে, স্থানীয়রা বলছেন- কাঠের কারখানায় নানা ধরনের মেশিন চলে। তবে এখানে ওয়ারিং খুব বিপজ্জনকভাবে করা ছিলো। কারখানায় মেশিন চালানোর সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে স্থানীয়দের ধারণা।

অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও স্থানীয় কাউন্সিলর। সিসিকের পক্ষ থেকে তারা ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার আশ্বাস প্রদান করেছেন।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code