শিরোনাম
মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুধরচকীর পরামর্শ দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান তাড়াইলে বড় পর্দায় সম্প্রচারিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধনী অনুষ্ঠান জগন্নাথপুর উপজেলায় রাধারমণ দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ গোরারাই প্রাইমারি স্কুলের শিক্ষক এর বিদায়ী সংর্ধনা দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বিএনপি নেতা সোহেল চৌধুরী এখন আওয়ামীলীগে

Coder Boss / ৫৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২

Manual8 Ad Code

বিশেষ প্রতিনিধিঃ

Manual4 Ad Code

সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সোহেল আহমেদ চৌধুরী এখন আওয়ামী লীগে.একসময়ে তিনি কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর পরিবারের একজন ঘনিষ্ঠ সহচর ছিলেন। জানা গেছে,দলীয় শৃঙ্খল ভঙ্গ ও অভ্যন্তরীন কোন্দলের কারণে ইলিয়াস পরিবার তাকে ত্যাগ করে।কিন্তু এর আগে সোহেল উপজেলা পরিষদে বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ সভাপতি পদে দায়িত্ব ছিলেন। তৎকালীন সময়ে এম ইলিয়াসের অনুপস্থিতিতে তার সহধর্মিণী বেগম তাহসিনা রুশনী লুনা’র সোহেলকে সমর্থণ দেন।কিন্তু বিগত উপজেলা পরিষদের নির্বাচনে যদিও বিএনপি দলীয় প্রতীকে নির্বাচন করেনি কিন্তু তাদের সমর্থিত প্রার্থী ছিল। এম ইলিয়াস আলীর সহধর্মিণী যুক্তরাজ্য বিএনপি নেতা মিছবাহ উদ্দিন কে সমর্থন দিলে সোহেল ও বিদ্রোহী প্রার্থী( স্বতন্ত্র) হয়ে নির্বাচন করলে উভয়ই পরাজিত হন।এর পর থেকেই তাদের মধ্যে চলছিল ঘা ঘষাঘষি,একপর্যায়ে ২০২২ সালে সিলেট জেলা বিএনপির কমিটি সহ সকল উপজেলায় বিএনপির নতুন কমিটি আসলে ও স্হান হয়নি সোহেলের।
পিছনের কারণ হিসেবে স্হানীয় বিএনপিই দায়ী।সদ্য বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া সাবেক চেয়ারম্যান এর সাথে কথা-কাটাকাটি করে একপর্যায়ে তাকে মানুষের সামনে জুতাপেটা করলে এই ভিডিও টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায়।এর পরে শুরু সমালোচনার ঝড়!
এদিকে নিজের অপকর্মকে আড়ালে রাখতে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ একাংশ (আনোয়ার চৌধুরী)বলয়ের নেতা মুহিবুর রহমান সহ বেশ কিছু নেতাদেরকে জমায়েত করিয়ে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করবেন বলে ঘোষণা দিয়েছেন। এই ঘোষণা দেওয়ার সাথে সাথে তৃনমুল পর্যায়ের নেতা কর্মী অসন্তোষ প্রকাশ করছে।তারা বলছে একসময়ে সোহেল বিএনপি জোট সরকারের আমলে আওয়ামী লীগের নেতা কর্মীকে নির্যাতন করেছে ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি করেছে,শেখ হাসিনা সরকারকে হিন্দু সরকার আখ্যা দিয়েছে সেই ব্যক্তি আওয়ামী লীগের কেউ হতে পারে না।
এদিকে সোহেল চৌধুরী জানান,তিনি আর বিএনপি সহ কোনো দলে নেই একমাত্র বঙ্গবন্ধুর আদর্শই সঠিক আদর্শ। এখন থেকে আওয়ামী লীগের সাথে একাত্মতা প্রকাশ করে সরকারের পক্ষে কাজ করবেন বলে ও আশাবাদ ব্যক্ত করেছেন।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code