শিরোনাম
মৃত্যুর প্রথম রাত কেমন হবে: দুধরচকী ছাহেব বিরুলিয়ায় কীর্তন ও আলোচনা সভায় রোজিনা দেওয়ান, নির্বাচিত হলে ঘরে ঘরে পৌঁছে দেবেন সরকারি সুযোগ-সুবিধা প্রধানমন্ত্রীর একক নেতৃত্বে, শিক্ষাব্যবস্থা, শতভাগ পরিবর্তন করতে চাই, শিক্ষক- শিক্ষার্থীর ভবিষ্যত চাই ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি হেলিম, সম্পাদক নজরুল ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শিবগঞ্জ শাহজালাল উপশহর উপ-পরিষদের সভাপতি মহিবুর রহমান এপল ভাই আর নেই খুলশী থানার এসআই নাসিমকে ঘিরে অভিযোগের বিস্তার ঝাউতলা-ডিজেল কলোনিতে বেড়ে ওঠা, ২০১২ সালে পুলিশে নিয়োগ; বায়েজিদে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ, চান্দগাঁওয়ে বাবাকে আটকের পর এক লাখ টাকায় মুক্তির দাবি! দ্বিতীয় পর্ব মুমিনের যে বৈশিষ্ট্যগুলো থাকা জরুরি। হাফিজ মাছুম আহমদ দুধরচকী একটি সরকার ক্ষমতায় আসার পর জনগণের কল‍্যাণের জন্য কাজ করলে জনগণ পাশে থাকে খাদিমুল কুরআন পরিষদ সিলেটের ২৭ সদস্য বিশিষ্ট মজলিসে আমেলা (কার্যনির্বাহী পরিষদ) গঠিত সভাপতি আবুল হাসান ফয়সল, সাধারণ সম্পাদক আব্দুল মতিন নবীগঞ্জী কবিতার শিরোনাম আলহাজ্ব মহিউদ্দিন মার্কেট ও মসজিদ নির্মাণ
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আমিরাতে সংবাদকর্মীদের কর্মশালার মধ্য দিয়ে বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই’র যাত্রা শুরু

গিয়াস উদ্দিন / ৩৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুন, ২০২২

Manual3 Ad Code

গিয়াস উদ্দিন,আরব আমিরাতঃ

Manual2 Ad Code

সংযুক্ত আরব আমিরাতে গণমাধ্যমকর্মীদের সংগঠন বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই’র আয়োজনে এবং বাংলাদেশ কনস্যুলেট দুবাই এর সার্বিক সহযোগিতায় আমিরাতে বাংলাদেশ থেকে আগত সিনিয়র সাংবাদিকদের দ্বারা আমিরাতে বসবাসরত সংবাদকর্মীদের কর্মশালা -২০২২ অনুষ্ঠিত হয়েছে। দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের কনস্যাল জেনারেল বি এম জামাল হোসেন এ কর্মশালার উদ্ভোধন করেন।
এ সময় তিনি বলেন, আরব আমিরাতে সংবাদকর্মীদের সংগঠন বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই’র কর্মশালা চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, তাদের পেশাদ্বারীত্ব কাজের জন্য বাংলাদেশ কনস্যুলেট দুবাই সর্বদা পাশে থাকবে। প্রধান অতিথি তার বক্তব্যে আমিরাতে এই প্রথম এমন উদ্যোগ গ্রহণের জন্য রিপোর্টার্স ইউনিটির ভূয়সী প্রশংসা করেন এবং রিপোর্টার্স ইউনিটির উত্তরোত্তর সফলতা কামনা করেন।
তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ সংগ্রহ এবং পরিবেশন করে নিজেদের পেশাদার সাংবাদিক হিসেবে প্রতিষ্ঠিত করার আহ্বান জানান, তিনি সাংবাদিকদের সমাজের শ্রেষ্ঠ ৩ পেশাজীবীদের ১ জন হিসেবে উল্লেখ করে বলেন ডাক্তার, বিজ্ঞানী এবং সাংবাদিক হচ্ছে সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি এই তিন পেশাজীবীদের উপর নির্ভর করে দেশ এবং সমাজ কোন পথে চলবে।
সংগঠনের সভাপতি সিরাজুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুল আলীম সাইফুল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেট দুবাই এর দ্বিতীয় সচিব মোজাফফর হোসেন। কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্যান এশিয়ার ডিরেক্টর সাইফুর রহমান ও সংগঠনের উপদেষ্টা আর টিভির আমিরাত প্রতিনিধি মাহাবুব হাসান হৃদয় ।
কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন ঢাকা থেকে আগত সিনিয়র সাংবাদিক বাংলা ভয়েস এর সম্পাদক মোস্তফা ফিরোজ দিপু, নিউজ ২৪ টেলিভিশন এর নিউজরুম এডিটর চন্দ্রানী চন্দ্রা, যমুনা টেলিভিশন এর সহযোগী প্রযোজক ইসমাত জাহান মৌরী। এ সময় উপস্থিত ছিলেন চ্যানেল ২৪ টেলিভিশন এর বিশেষ প্রতিনিধি ক্রাইম রিপোর্টার জিএম ফয়সাল আলম, চ্যানেল ২৪ টেলিভিশন এর সিনিয়র সাংবাদিক শাহরিয়ার আরিফ, সিনিয়র সাংবাদিক সরোয়ার জাহান প্রমূখ
কর্মশালায় অংশগ্রহণ করেন সিনিয়র সহ-সভাপতি সি-প্লাস টিভির আমিরাত প্রতিনিধি সনজিত কুমার শীল, সহ-সভাপতি প্রবাস মেলা আমিরাত প্রতিনিধি মহিউল করিম আশিক, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক যমুনা টিভি আমিরাত প্রতিনিধি মেহেদী, যুগ্ন সাধারণ সম্পাদক কিউ টিভি আমিরাত প্রতিনিধি সরোয়ার উদ্দিন রনি, সাংগঠনিক সম্পাদক মাই টিভি আমিরাত প্রতিনিধি শামসুর রহমান সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক স্বাধীন বাংলা টিভির আমিরাত প্রতিনিধি মাহমুদ আলম সজল, দপ্তর সম্পাদক দৈনিক আলোকিত সকাল আমিরাত প্রতিনিধি ইয়াসির আরাফাত খোকন, সহ-দপ্তর সম্পাদক সার্চ নিউজ আমিরাত প্রতিনিধি মামুনুর রশিদ, প্রচার সম্পাদক আরব বাংলা টিভি আমিরাত প্রতিনিধি সাগর দেবনাথ, অর্থ সম্পাদক সময়ের কলমের আমিরাত প্রতিনিধি আবুল কালাম আজাদ, আন্তর্জাতিক সম্পাদক ভোরের কাগজ প্রতিনিধি সাইফুল ইসলাম সুমন, আপ্রায়ন বিষয়ক সম্পাদক প্রতিদিন বাংলাদেশ এর আমিরাত প্রতিনিধি মামুনুর রশিদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কওমিশন পত্রিকার এডিটর ওবাইদুল্লাহ ওবাইদ, সদস্য জেএইচপি টিভি আমিরাত প্রতিনিধি জাহেদ হোসেন, সদস্য স্বাধীন বাংলা টিভির আমিরাত প্রতিনিধি সাল্লাহউদ্দিন আরিফ, সদস্য সবুজ বাংলা পত্রিকার আমিরাত প্রতিনিধি মোঃ জামাল হোসেন, সদস্য ডেইলি কক্সবাজার বার্তার আমিরাত প্রতিনিধি মোঃ ওসমান সরোয়ার, সদস্য ডেইলি কক্সবাজার এর আমিরাত প্রতিনিধি নাজমুল হুদা, সদস্য কওমিভিশন এর আমিরাত প্রতিনিধি মোঃ লেয়াকত হোসেন, সদস্য বি বাংলা টিভির আমিরাত প্রতিনিধি আশিক আবুল হাসেম প্রমুখ।
প্রশিক্ষণ শেষে বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই’র সাংবাদিকদের মাঝে ট্রেইনারদের পক্ষ থেকে সন্দ সনদ প্রদান করেন মান্যবর কনসাল জেনারেল বি এম জামাল হোসেন।
সংগঠনের সভাপতি সিরাজুল হকের সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code