শিরোনাম
বিশ্বম্ভরপুরে Anti Child Marriage Campaign(এন্টি চাইল্ড ম্যারেজ ক্যাম্পেইন) – 2026 উদযাপন ছাতকে দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ব্যাংক অফিসার্স এসোসিয়েশন, মৌলভীবাজার-এর মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে বীর মুক্তিযোদ্ধা দ্বিজেশ চন্দ্র দাশের পরলোকগমন কালাপুর ইউপিতে প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের উদ্যোগে ‘ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা’ অনুষ্ঠিত মৌলভীবাজার শেরপুরে দুই অভিযানে ভারতীয় চোরাচালানকৃত পণ্য জব্দ, গ্রেপ্তার ৮ জগন্নাথপুরে সরকারি খাস জমিতে থাকা ৫টি পরিবারকে বাঁশের বেড়া দিয়ে গৃহবন্দী করার অভিযোগ শ্রীমঙ্গলে মা সমাবেশ:নিরাপদ মাতৃত্বে স্বাস্থ্যসেবার উদ্যোগ লোক দেখানো দশ লাখ কোটি টাকার বাজেট, সমগ্র জাতি হতাশ, লাভবান শুধুই সরকারের সহযোগীরা!
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

পার্বত্য চট্টগ্রামে ‘ভ্রাতৃঘাতি সংঘাত’ বন্ধের আহ্বান ৮ ছাত্র সংগঠনের।

সত্যজিৎ দাস / ৪০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:

পার্বত্য চট্টগ্রামে নিপীড়িত পাহাড়ি জনগণের অধিকারের পক্ষে আন্দোলনরত দলগুলোর মধ্যে ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে দেশে ক্রিয়াশীল ৮ ছাত্র সংগঠন।

Manual5 Ad Code

বৃহস্পতিবার (২৮ জুলাই) সংবাদ মাধ্যমে প্রদত্ত এক যুক্ত বিবৃতিতে স্বাক্ষর করে এই আহ্বান জানান বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি সাদেকুল ইসলাম সোহেল,বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি নজির আমিন চৌধুরি জয়, বাংলাদেশে ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ভারপ্রাপ্ত সভাপতি জয়দ্বীপ ভট্টাচার্য,বাংলাদেশে ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খান রিচার্ড,বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি তাওফিকা প্রিয়া,গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি আরিফ মঈনুদ্দিন এবং বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সুনয়ন চাকমা।

Manual2 Ad Code

পার্বত্য চট্টগ্রামে নতুন করে ভ্রাতৃঘাতি সংঘাতে প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নেতৃবৃন্দ বলেন,’ আমরা বিভিন্ন পত্র-পত্রিকা,সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় সূত্রে জানতে পেরেছি যে,২০১৫ সালের মধ্যভাগ থেকে এই সংঘাত বন্ধ থাকলেও নতুন করে তা আবার শুরু হয়েছে এবং ২০১৮ সালে ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে স্থাপিত সমঝোতা লঙ্ঘন করে প্রতিপক্ষের উপর হামলা চালানো হয়েছে। নতুন এই সংঘাতে এ পর্যন্ত ইউপিডিএফ এর দুজন সদস্য নিহত হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে ‘।

চলমান ভ্রাতৃঘাতি সংঘাতকে দেশের শাসকগোষ্ঠীর ষড়যন্ত্রের ফল অভিহিত করে ছাত্র নেতৃবৃন্দ বিবৃতিতে বলেছেন,তা শুধু পাহাড়িদের ন্যায্য সংগ্রামকে ক্ষতিগ্রস্ত করবে না,এতে দেশের বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনের ওপরও বিরূপ প্রভাব পড়বে এবং জনগণের লড়াই সংগ্রামকে দুর্বল করবে। তাই,জনগণের স্বার্থ প্রতিনিধিত্বকারী সকল দলের উচিত শাসকগোষ্ঠীর এই পরিকল্পনা ভেস্তে দেয়া এবং ন্যুনতম সাধারণ কর্মসূচির ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলা।

Manual5 Ad Code

৮ সংগঠনের নেতৃবৃন্দ পার্বত্য চট্টগ্রামে সংশ্লিষ্ট পক্ষগুলোকে পারস্পরিক সংঘাতে লিপ্ত না হয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আলাপ আলোচনার মাধ্যমে নিজেদের মধ্যে সকল মত পার্থক্য দূর করা ও ভুল বোঝাবুঝির অবসান ঘটানোর আহ্বান জানান।

Manual6 Ad Code

তারা আরও বলেন,যদি ইতিপূর্বে কোন সমঝোতা হয়ে থাকে তাহলে সংশ্লিষ্ট পক্ষগুলোর উচিত উক্ত সমঝোতার শর্ত মেনে চলা,কারণ নিজেদের মধ্যে কোন ধরনের সংঘাত হলে তাতে জনগণের অধিকার আদায়ের আন্দোলনই ক্ষতিগ্রস্ত হবে,অপরদিকে তা শাসকগোষ্ঠীকেই লাভবান করবে। নেতৃবৃন্দ পাহাড়িদের মধ্যে ভ্রাতৃঘাতি সংঘাত বাঁধিয়ে দেয়ার ও তা জিইয়ে রাখার ষড়যন্ত্র পরিহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code