শিরোনাম
বিশ্বম্ভরপুরে Anti Child Marriage Campaign(এন্টি চাইল্ড ম্যারেজ ক্যাম্পেইন) – 2026 উদযাপন ছাতকে দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ব্যাংক অফিসার্স এসোসিয়েশন, মৌলভীবাজার-এর মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে বীর মুক্তিযোদ্ধা দ্বিজেশ চন্দ্র দাশের পরলোকগমন কালাপুর ইউপিতে প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের উদ্যোগে ‘ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা’ অনুষ্ঠিত মৌলভীবাজার শেরপুরে দুই অভিযানে ভারতীয় চোরাচালানকৃত পণ্য জব্দ, গ্রেপ্তার ৮ জগন্নাথপুরে সরকারি খাস জমিতে থাকা ৫টি পরিবারকে বাঁশের বেড়া দিয়ে গৃহবন্দী করার অভিযোগ শ্রীমঙ্গলে মা সমাবেশ:নিরাপদ মাতৃত্বে স্বাস্থ্যসেবার উদ্যোগ লোক দেখানো দশ লাখ কোটি টাকার বাজেট, সমগ্র জাতি হতাশ, লাভবান শুধুই সরকারের সহযোগীরা!
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ফটিকছড়িতে ‘শ্রামণ’-এর মৃত্যুকে ঘিরে ধূম্রজাল।

সত্যজিৎ দাস / ৭৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৬ জুলাই, ২০২২

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশের চট্টগ্রাম জেলার ফটিকছড়ির আব্দুল্লাহপুরে ধাতুচৈত্য বৌদ্ধ বিহারে থুইচিংমং মারমা (১০) নামের এক শ্রামণের রহস্যজনক মৃত্যু ঘটেছে। তার ধর্মীয় নাম উপানন্দ শ্রামণ। বাড়ি চট্টগ্রামের কাউখালি উপজেলায়। মারা যাওয়া থুইচিংমং মারমা রাঙামাটির কাউখালী থানার উপনিজ পাড়ার পাইচি মং মারমার ছেলে। ঐদিন দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে ফটিকছড়ি থানা পুলিশ। এ ব্যাপারে ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) শামস উদ্দীন বলেন,আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এখনো কারো কোন অভিযোগ পাইনি। এ ব্যাপারে জানতে আব্দুল্লাপুর ধাতুচৈত্য বিহারের অধ্যক্ষ সুমনাতিষ্য মহাস্থবিরকে ফোন করা হলে তিনি এ বিষয়ে পরে জানানো হবে বলে ফোন কেটে দেন।

Manual8 Ad Code

জানা যায়,মঙ্গলবার (৫ জুলাই) সকালে বিহারের একটি কক্ষে থুইচিংমংয়ের ঝুলন্ত লাশ দেখতে পান বিহারের উপাধ্যক্ষ উত্তমানন্দ ভিক্ষু। তিনি ঘটনা কাউকে না জানিয়ে ঝুলন্ত অবস্থা থেকে লাশ নামিয়ে পরে অন্যান্যদের খবর দেন এবং বলা হয় স্বাভাবিক মৃত্যুর কথা। পরে শ্রামণকে প্রথমে একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক চিকিৎসা দিতে অপারগতা জানান। সেখান থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে আনা হলে চিকিৎসক শ্রামণকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত জেলা পুলিশের উপসহকারী পরিদর্শক (এএসআই) আলাউদ্দীন তালুকদার বলেন, আব্দুল্লাহপুর ধাতুচৈত বিহারের শ্রামণ থুইচিংমং মারমা (১০) নামের মরদেহের গলায় কিছু দাগ আছে। আর বিষয়টি দেখবে নগরীর পাঁচ লাইশ থানা।এদিকে ০৪ জুলাই সোমবার আব্দুল্লাপুর ধাতুচৈত্য বিহারের থুইচিংমং মারমা’র সহপাঠীরা সকলে মিলে কেক কেটে খুবই আনন্দের সহিত শ্রামণের জন্মদিন পালন করে। সহপাঠী ও স্থানীয়রা বলেন,উপানন্দ শ্রামণ তো খুবই আনন্দে ছিলো,’ সে সবসময় মনোযোগ সহকারে তার কাজকর্ম করতো,সবার সাথে মিলেমিশে থাকতো। এমনকি তার কোন শত্রুও নেই। আমরা সকলে শ্রামণ হত্যার বিচার চাই ‘। তবে সকলেই পুলিশের কাছে গিয়ে অভিযোগ করতে নারাজ।

Manual1 Ad Code

এ বিষয়ে ফটিকছড়ি থানার ওসি কাজী মাসুদ ইবনে আনোয়ার বলেন,’ শিশুর বাবার কোনো অভিযোগ নেই এবং তিনি কোনো অভিযোগ দিতে রাজি হননি। তারপরও আমরা অপমৃত্যু মামলা দায়ের করেছি এবং একজন সন্দেহভাজনকে আটক করেছি। পরবর্তীতে ময়নাতদন্ত রিপোর্ট অনুযায়ী ও তদন্তের পরিপ্রেক্ষিতে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

Manual3 Ad Code

প্রসঙ্গত,২০১৮ সালে চট্টগ্রাম রাউজানের হিংগলা একটি বৌদ্ধ বিহারে ওয়ারা পঐঞ্চা অনাথালয় আশ্রমের রান্নাঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় এক মারমা কিশোরীর লাশ। মেয়েটির শরীর পুরোপুরি পানিতে ভেজা অবস্থায় ঝুলন্ত ছিল তখন। ভিকটিম কিশোরী সপ্তম শ্রেণীতে পড়ত। আশ্রম কর্তৃপক্ষ তখন জানিয়েছিল ব্যক্তিগত কোনো সমস্যা থেকে কিশোরীটি আত্মহত্যা করেছে। কিন্তু পরবর্তীতে পুলিশের নিরপেক্ষ তদন্ত রিপোর্টে কিশোরীর কাপড়ে ধর্ষণের আলামত পাওয়া গিয়েছিল বলে জানা যায়। তাছাড়া তখন স্থানীয়রা তার লাশ দেখে বলেছিলেন,যে অবস্থায় তাকে পাওয়া গিয়েছিল তাতে যে কারো পক্ষে সহজেই অনুমান করা সম্ভব ছিল যে এটা মোটেই আত্মহত্যার ঘটনা ছিল না,হত্যা করে তারপর লাশ ঝুলিয়ে রাখা হয়েছিল। তারপর কেটে গিয়েছে চার বছর। সেই ঘটনার আর কোন কূলকিনারা হয়নি এই চার বছরেও। সেটাও ছিল ২০১৮ সালের জুলাই মাসের ঘটনা। ঠিক চার বছর পর ২০২২ সালের জুলাই মাসেই সেই চট্টগ্রাম জেলার ভিন্ন আরেক উপজেলা ফটিকছড়ির একটা বিহারে পাওয়া গেল আরেক মারমা শিশু শ্রমণ থুইচিংমং মারমা ওরফে উপানন্দ শ্রমণের ঝুলন্ত মৃতদেহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code