শিরোনাম
নজরুল সঙ্গীতে জেলা পর্যায়ে প্রথম হয়ে বিভাগীয় পর্যায়ে জগন্নাথপুরের অপূর্ব দাস ওম জগন্নাথপুরে জাকজমকপূর্ণ আয়োজনে আবাসিক হোটেল ‘সানলাইট’-এর শুভ উদ্বোধন সাংবাদিকতা ও সাংবাদিকদের দায়িত্ব প্রসঙ্গে। হাফিজ মাছুম আহমদ দুধরচকী-র উক্তি শ্রীমঙ্গলের এএসআই আবু তালেব জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী বানারীপাড়া মহিষাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে শহরের ১৪টি পূজা মণ্ডপে অনুদানের চেক বিতরণ জগন্নাথপুরে অরুণোদয় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নছির আলীর বিদায় সংবর্ধনা জগন্নাথপুরে  ৩৯  মণ্ডপে দুর্গাপূজা, চলছে প্রতিমায় রংতুলির শেষ আঁচড় সাইবার বুলিংয়ের শিকার ডা.. সিনথিয়া:মানসিক চাপ সামলে দিচ্ছেন চিকিৎসাসেবা সিলেট নগরীতে ‘লিগ্যাল এজ সলিউশন’র বিরুদ্ধে ইউকে ভিসার নামে ২৭ লাখ ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ টাকা ফেরত না দিয়ে অপহরণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শ্রীমঙ্গল ও নবীগঞ্জের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সিলেট নিউজ ডেস্ক / ৩৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৫ মে, ২০২৩

Manual2 Ad Code

ঝলক দত্ত,শ্রীমঙ্গল প্রতিনিধি:

Manual5 Ad Code

মাদকমুক্ত ও সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, সন্ত্রাসবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখার লক্ষে ফুটবল একাডেমী শ্রীমঙ্গল ও নবীগঞ্জের সমরগাঁও ফুটবল একাডেমীর মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
শুক্রবার(৫ মে) বিকাল ৪ টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।শ্রীমঙ্গল ও নবীগঞ্জের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

Manual4 Ad Code

জাতীয় দলের সাবেক ফুটবলার ফুটবল একাডেমী শ্রীমঙ্গল এর প্রতিষ্ঠাতা পরিচালক মো: ইকরামুর রহমান রানা এর আমন্ত্রনে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
ফুটবল একাডেমী শ্রীমঙ্গল ও নবীগঞ্জের সমরগাঁও ফুটবল একাডেমীর মধ্যে উত্তেজনা ও পাল্টা উত্তেজনার মধ্য দিয়ে খেলার প্রথমার্ধ শেষ হয়। দ্বিতীয়ার্ধে খেলার প্রথম মিনিটেই ফুটবল একাডেমী শ্রীমঙ্গলের পক্ষে গোল করেন পরিমল বৈদ্য। ১-০ গোলে পিছিয়ে থেকে নবীগঞ্জ শেষ পর্যন্ত গোল পরিশোধ করতে পারেনি।শ্রীমঙ্গল ও নবীগঞ্জের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলের সাবেক কৃতি ফুটবলার পিযুস দত্ত, সাবেক জাতীয় ফুটবলার ও ফুটবল একাডেমী শ্রীমঙ্গল এর প্রতিষ্ঠাতা পরিচালক মো: ইকরামুর রহমান রানা, শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক মিলন দাশ গুপ্ত, শ্রীমঙ্গল প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক মো: মামুন আহম্মেদ, সাবেক নন্দিত ফুটবলার মো: মোসলেহ উদ্দীন রমজান, আকবর হোসেন শাহীন, মো: শাহ আলম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু তালেব বাদশা, মৌলভীবাজার জেলা রেফারি সমিতির সাধারণ সম্পাদক মো: মাহমুদুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা রেফারি সমিতির সভাপতি কবির উদ্দীন সুইট, জেলা রেফারি সমিতির সদস্য বাবুল মিয়া, জুবেল আহমদ।
খেলা শেষে নবীগঞ্জ সমরগাঁও ফুটবল একাডেমীর অধিনায়কের হাতে ক্রেস্ট তুলে দেন ফুটবল একাডেমী শ্রীমঙ্গল এর প্রতিষ্ঠাতা পরিচালক সাবেক জাতীয় ফুটবলর ইকরাম রানা।
খেলার ধারা বিবরনীতে ছিলেন কামরুল হাসান দোলন। খেলা পরিচালনা করেন মো: মিজানুর রহমান, মো: এমাদুর রহমান ও সিরাজুল ইসলাম সেলু। চতুর্থ রেফারি ছিলেন মো: আবুল কাশেম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code