শিরোনাম
সিলেটে ঝোপের মধ্যে পড়ে ছিল বিদেশি আগ্নেয়াস্ত্র, উদ্ধার করল এসআরবি-৯ রংপুরে আ.লীগের চিহ্নিত সন্ত্রাসী এখনো দাপিয়ে বেড়াচ্ছে চিকনাগুলে মসদ্দর আলীর পক্ষে যুবসমাজের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা, বিএনপির মনোনয়ন দাবি মাকসুদা বেগম হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পরিবেশ বিপর্যয় প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক হলেন এইচ আর রুবেল সিলেটের জৈন্তাপুরকে পৌরসভা ঘোষণা, উন্নয়নের নতুন সম্ভাবনা ভূতের দেশের গল্প, (পর্ব এক ) আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শারদীয় দুর্গাপূজা সম্পন্ন, উৎসবমুখর আয়োজনে বিদায় নিলেন দেবী দুর্গা
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মৌলভীবাজারে হাওর এলাকা সহ পথে-হাটে বেচাকেনা হচ্ছে বিবিন্ন প্রজাতির পাখি

রিপন মিয়া / ২৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩

Manual6 Ad Code

রিপন মিয়া মৌলভীবাজার প্রতিনিধি:

Manual6 Ad Code

বিক্রির জন্য বাজারে নিয়ে আসা সরালি, বক,শালিক,ডুফি,অন্যান্য পাখি। শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে মৌলভীবাজারের কাউয়াদীঘি হাওরপারের কাশিমপুর বাজারে
বিক্রির জন্য বাজারে নিয়ে আসা সরালি, বকসহ অন্যান্য পাখি। শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে মৌলভীবাজারের কাউয়াদীঘি হাওরপারের কাশিমপুর বাজারেছবি:
এখনো শীত খুব একটা নামেনি। হাওরে পরিযায়ী পাখিদের আসা শুরু হয়নি। তবু দলছুটের মতো যে পাখিরা আসছে, সেই চেনা-অচেনা, বিপন্ন এবং স্থানীয় আবাসিক পাখিরা শিকারির জালে ধরা পড়ছে। হাওরপারের পথে ও হাটে এই পাখিদের প্রকাশ্যে বেচাকেনা চলছে। মৌলভীবাজারের কাউয়াদীঘি হাওর, সরকার বাজার, গোরারাই বাজার বিভিন্ন পথে ও হাটে এ রকম পাখি কেনাবেচা হতে দেখা গেছে। হাটেই পাখি জবাই করে বাড়ি নিয়ে যাচ্ছেন কোনো কোনো ক্রেতা।

শুক্রবারের সকাল ছিল কুয়াশায় ঢাকা। মৌলভীবাজারের চাঁদনীঘাট-হলদিগুল সড়ক ধরে যাওয়ার সময় হালকা বৃষ্টির মতো কুয়াশা ঝরছিল। ওই সড়কের কাউয়াদীঘি হাওরপারের চানপুর এলাকায় দেখা মিলল দুই ব্যক্তির। তাঁরা হাওর থেকে কিছুক্ষণ আগে ফিরেছেন। একজনের হাতে জাল ও মাছের কাকরাইন (ঝুড়ি)। অন্যজনের হাতে বকের মতো দেখতে খয়েরি-ধূসর রঙের একটি বড় আকারের পাখি ঝুলছিল। তখন সকাল পৌনে সাতটা। গাড়ি থেকে নামতেই তাঁরা জানতে চাইলেন, পাখি কিনব কি না। তিনি নিজে থেকেই দাম চাইলেন ১ হাজার ২০০ টাকা। তিনি জানালেন, আগের রাতে (বৃহস্পতিবার দিবাগত রাত) মাছের জালে পাখিটি আটকা পড়েছে। সচরাচর এই পাখি দেখা যায় না। তাঁকে পাখিটি ছাড়া যায় কি না বললে তিনি সরাসরি বলেন, ‘পাখি কেউ ছাড়ার জন্য ধরে নাকি, খাওয়ার জন্যই ধরে।’ এরপর তিনি সামনের দিকে হাঁটতে থাকেন।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code