শিরোনাম
সিলেটে অনলাইন জুয়া খেলার অভিযোগে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৫ জগন্নাথপুরে সিএনজি দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু: এলাকায় শোকের ছায়া “বৃটেনের কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের সভা অনুষ্ঠিত, এখানকার নব-প্রজন্মের সন্তানদের বাংলা শেখানোর আহ্বান   ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি নিবাসী আব্দুল মতিন (মতই মিয়া) আর নেই রাসুল (সা.)-এর চারিত্রিক বৈশিষ্ট্য’হাফিজ মাছুম আহমদ দুধরচকী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনা সভা পরিবারতন্ত্র আওয়ামী লীগ বা শেখ পরিবারের পৈতৃক সম্পদ আওয়ামী লীগ’ এমন প্রথা ভাঙ্গতে হবে শ্রীমঙ্গলে চিংড়িতে জেলি,বেকারিতে অনিয়ম,৬০ হাজার টাকা জরিমানা ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ জগন্নাথপুরে স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মৌলভীবাজারে ভাইয়ের হাতে ভাই নিহত:রহস্য উদঘাটন

SATYAJIT DAS / ৪৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সিদ্ধেশ্বরপুর গ্রামের আব্দুর রহিম রাফি (২৬) গলাকাটা মরদেহ উদ্ধার হওয়ার এক দিন পরই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ। নিহতের ছোট ভাই (১৬) হত্যার দায় স্বীকার করেছে।

Manual1 Ad Code

সোমবার (১১ আগস্ট) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক যৌথ ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দিন ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) নোবেল চাকমা এ তথ্য জানান। শ্রীমঙ্গল সার্কেলের এসআই আনিসুর রহমান, কমলগঞ্জ থানার ওসি আবু আফর মো. মাহফুজুল কবির ও থানার একটি টিম তদন্তে সহায়তা করেছে।

 

পুলিশ জানিয়েছে,গত ৮ আগস্ট রাতে ছোট ভাই তার বড় ভাইয়ের কাছ থেকে ৫০০ টাকা চায়। টাকা না পেয়ে বড় ভাই তাকে গালিগালাজ করে। এতে ক্ষিপ্ত হয়ে পরের দিন সকালে ঘুমন্ত অবস্থায় ধারালো দা দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। পরে দা বেসিনে ধুয়ে খাটের নিচে রেখে দেয়।

তবে পারিবারিক সম্পর্ক ও বিয়ের বিষয়েও বিবাদ ছিল। নিহত রাফির পরিবার বিয়ে মেনে নেননি। স্ত্রীর সঙ্গে তার মা ও ভাইয়ের মধ্যে পারিবারিক অশান্তির সূত্রপাত হয়। ছোট ভাই মাদ্রাসায় না গিয়ে বাড়িতে বেশি সময় কাটানোর কারণে বড় ভাই তাকে শাসন করত। এই মনোমালিন্য ও পারিবারিক চাপ শেষ পর্যন্ত হত্যাকাণ্ডে পৌঁছে।

Manual5 Ad Code

 

মামলার বাদী হচ্ছেন নিহতের মা মনোয়ারা বেগম। কমলগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য পাওয়া গেছে। হত্যায় ব্যবহৃত দা ও রক্তমাখা লুঙ্গি উদ্ধার করা হয়েছে।

Manual2 Ad Code

সিলেট নিউজ/এসডি.

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code