শিরোনাম
দেশের আইন পরিবর্তন করন, আদালত প্রাঙ্গন ঘুষ মুক্ত করন, মামলাজট কমানো খুবই জরুরি দরকার ছাতকে সড়ক যোগাযোগে নতুন দিগন্ত ৯৯ কোটি টাকার ৪ লেন সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি মিলন অনলাইনে সংবাদ প্রকাশের পর নিখোঁজ ছাত্র আবিদ হাসানকে খুঁজে পেল পরিবার আস্থার প্রতিষ্ঠান মাহেরা এন্টারপ্রাইজের নতুন ঠিকানায় নতুন অধ্যায় বাংলাদেশের সামাজিক অবকাঠামো, আপামর শিক্ষাব্যবস্থা বনাম সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন ডেইলি অবজারভার-এর ছাতক প্রতিনিধি হলেন সাজ্জাদ মাহমুদ মনির তাড়াইলে আছিয়া খাতুন মাদরাসায় পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল, শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা প্রেমের নামে ১০০ কোটি টাকার মহাজালিয়াতি! অবশেষে মার্কিন আদালতের মুখোমুখি ৬ অপরাধী সরকারের পক্ষে জনগণ! হাইকোর্টের রায় ইউনূসের বিরুদ্ধে, ভারতে না যাওয়া, র‍্যাবের নাম পরিবর্তন গোলাপগঞ্জ থেকে সিলেট আসার পথে রবিউল ইসলাম রাহুল নিখোঁজ
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শ্রীমঙ্গলে মঙ্গলচণ্ডী সেবাশ্রমে শুরু হচ্ছে নবরূপ পূজা

SATYAJIT DAS / ৩৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

Manual2 Ad Code

সত্যজিৎ দাস:

Manual4 Ad Code

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ইছামতি চা বাগানের শ্রীশ্রী মঙ্গলচণ্ডী সেবাশ্রমে আগামী ২২ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে শ্রীশ্রী নবদুর্গা মাতার নবরূপ পূজার কল্পারম্ভ। প্রতি বছরের মতো এবারও নয়দিন ধরে দেবী দুর্গার নয়টি রূপ ধারাবাহিকভাবে পূজিত হবেন।

সেবাশ্রমের সেবক বুলবুল দেব বিপ্লব জানান,প্রথম দিনে দেবী শৈলপুত্রী,দ্বিতীয় দিনে ব্রহ্মচারিণী,তৃতীয় দিনে চন্দ্রঘন্টা,চতুর্থ দিনে কুম্মান্ডা,পঞ্চম দিনে স্কন্দমাতা,ষষ্ঠ দিনে কাত্যায়নী,সপ্তম দিনে কালরাত্রি,অষ্টম দিনে মহাগৌরী এবং নবম দিনে দেবী সিদ্ধিদাত্রী পূজিত হবেন।

Manual7 Ad Code

শ্রীশ্রী মঙ্গলচণ্ডী সেবাশ্রম ঘুরে দেখা গেছে,শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পূজামণ্ডপে নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা স্থাপন, আলোকসজ্জা,আগত ভক্তদের জন্য বিশেষ প্যান্ডেল নির্মাণ ও স্বেচ্ছাসেবক দল গঠনসহ নানা আয়োজন।

Manual3 Ad Code

ইছামতী চা বাগানের শ্রী শ্রী মঙ্গলচন্ডী পূজামণ্ডপে নবদুর্গা পূজায় শঙ্খ,ঘণ্টা ও কাঁসার সঙ্গে বাজে ঢাকের বোল,ঝাঁঝরি ও করতালের ধ্বনি। আর নারীদের উলুধ্বনি মিলিয়ে পূজার পরিবেশ হয় আরও ভক্তিময়।

Manual6 Ad Code

সিলেট নিউজ/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code