শিরোনাম
সিলেটে অনলাইন জুয়া খেলার অভিযোগে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৫ জগন্নাথপুরে সিএনজি দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু: এলাকায় শোকের ছায়া “বৃটেনের কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের সভা অনুষ্ঠিত, এখানকার নব-প্রজন্মের সন্তানদের বাংলা শেখানোর আহ্বান   ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি নিবাসী আব্দুল মতিন (মতই মিয়া) আর নেই রাসুল (সা.)-এর চারিত্রিক বৈশিষ্ট্য’হাফিজ মাছুম আহমদ দুধরচকী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনা সভা পরিবারতন্ত্র আওয়ামী লীগ বা শেখ পরিবারের পৈতৃক সম্পদ আওয়ামী লীগ’ এমন প্রথা ভাঙ্গতে হবে শ্রীমঙ্গলে চিংড়িতে জেলি,বেকারিতে অনিয়ম,৬০ হাজার টাকা জরিমানা ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ জগন্নাথপুরে স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

এনসিপির নতুন নেতৃত্ব:মৌলভীবাজারে আহ্বায়ক কমিটি গঠিত

সত্যজিৎ দাস / ২৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

Manual6 Ad Code

বিশেষ প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় নেতৃত্ব। মো. খালেদ হাসানকে আহ্বায়ক এবং রুহুল আমিনকে সদস্য সচিব করে ১০৩ সদস্যের এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

 

মঙ্গলবার (১৭ নভেম্বর) এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের যৌথ স্বাক্ষরে কমিটি অনুমোদনের চিঠি প্রকাশ করা হয়। পরে তা দলের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ করা হয়।

Manual6 Ad Code

 

নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন এহসান জাকারিয়া ও ফাহাদ আলম। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক উদ্দিন আহমদ, মো. আব্দুস সাত্তার, জাকির চৌধুরী, সানাউল ইসলাম সুয়েজ, আকমল মাহমুদ, সুধাংশু দেব, বদরুল হোসেন ও আব্দুল হাই জাবের।

 

সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে আছেন বিমন কুমার সিংহ। যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রিন্সিপাল শাহ আলম সরকার, এডভোকেট কৌশিক দে, তোফাজ্জল হোসেন, এ এম নুরুল হুদা,রাসেল থিঙ্গুজাম,জুনেদ আহমদ,সাফওয়ান জাহান চৌধুরী,এ কে জাহিদুল হক তালাত,কামরুল হাসান ও শামায়েল রহমান।

 

কমিটির সাংগঠনিক সম্পাদক হয়েছেন আব্দুস সামাদ,নিলয় রশিদ তন্ময়,আফজাল হোসেন ও কবিরুল ইসলাম রিমন।

 

এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল্লাহ আল হুসাইন।

Manual2 Ad Code

 

দলীয় সূত্র জানায়,সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং জেলার প্রতিটি ইউনিটে দলকে শক্তিশালী করতেই এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটি জেলার প্রত্যন্ত অঞ্চলে সাংগঠনিক সফর,সদস্য সংগ্রহ এবং উপজেলা ও বিভিন্ন ইউনিট কমিটি দ্রুত গঠন করবে।

 

Manual5 Ad Code

নতুন দায়িত্ব পাওয়ার পর আহ্বায়ক খালেদ হাসান বলেন,

“এই কমিটি শুধু সাংগঠনিক নয়,এটি মৌলভীবাজারের রাজনৈতিক ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি। মানুষের মৌলিক অধিকার, ন্যায়বিচার, গণতন্ত্র ও নাগরিক স্বাধীনতার পক্ষে এনসিপি সবসময় কাজ করছে।”

 

তিনি আরও জানান,জেলার প্রতিটি উপজেলায়,ইউনিয়ন থেকে গ্রাম পর্যন্ত-দলকে সক্রিয় ও গতিশীল করার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

 

কমিটির সদস্য সচিব রুহুল আমিন বলেন,

“ঐক্য বজায় রাখতে পারলে সামনে বড় অর্জন সম্ভব। জনগণের বিশ্বাসই আমাদের শক্তি-আর সেই বিশ্বাস অর্জনেই প্রতিটি কার্যক্রম পরিচালিত হবে।”

সিলেট নিউজ/এসডি.

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code