শিরোনাম
সাধুহাটি ফজলুল হাসান ইসলামিক একাডেমিতে মেধা প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত বিশ্বম্ভরপুরে ভার্ড-একশনএইড বাংলাদেশের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত শ্রীমঙ্গলে লেপ্রসি ফলোআপে নতুন শনাক্ত ৪,চিকিৎসা শুরু ​বানারীপাড়ায় চাঁদা না দেওয়ায় ঘর নির্মাণে বাধা ও কুপিয়ে জখমের অভিযোগ: থানায় লিখিত অভিযোগ  যাঁর হাতে খোঁড়া হয়েছে অসংখ্য কবর, আজ সেই মানুষটিকেই শেষ বিদায় কর্জশোধ, রিজিক বৃদ্ধি ও বৈষয়িক উন্নতি! হাফিজ মাছুম আহমদ দুধরচকী আরকয় (RCOY) নিয়ে বিতর্ক: জুলাই আন্দোলন, পুনর্বাসনের অভিযোগ ও নিরপেক্ষ তদন্তের দাবি জিগীষা মানবিক পার্টির চেয়ারম্যান নূর হোসাইন-এর পক্ষ থেকে দেশবাসীর উদ্দেশ্যে বিশেষ বার্তা রাজনগরে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে বন্যাকবলিতদের মাঝে ত্রাণ বিতরণ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নবীগঞ্জে দুর্জয় দাশ গুপ্তের মতবিনিময় অনুষ্ঠিত

সত্যজিৎ দাস / ৩৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

Manual4 Ad Code

বিশেষ প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের মনোনয়নপ্রত্যাশী দুর্জয় দাশ গুপ্ত নবীগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ২টায় নবীগঞ্জের হাজারী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত থেকে আগামী নির্বাচনে সংগঠনের করণীয়,রাজনৈতিক পরিস্থিতি এবং স্থানীয় উন্নয়ন-সংক্রান্ত নানা বিষয়ে মত তুলে ধরেন।

Manual3 Ad Code

মতবিনিময় সভায় দুর্জয় দাশ গুপ্ত বলেন-

“হবিগঞ্জ-১ আসনের মানুষের কল্যাণে কাজ করার দৃঢ় লক্ষ্য নিয়ে আমি রাজনীতিতে সক্রিয় হয়েছি। দল ও জনগণ আমাকে যদি আস্থা ও দায়িত্ব দেয়,তবে যুবকদের কর্মসংস্থান, শিক্ষা,স্বাস্থ্যসেবা এবং অবকাঠামোগত উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আধুনিক ও উন্নত নবীগঞ্জ-বাহুবল গড়ে তুলবো।”

তিনি আরও বলেন,

“আমি ব্যক্তিগত ক্ষমতায় নয়,বরং দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের শক্তিকে কেন্দ্র করেই এগিয়ে যেতে চাই। আপনারা যে ভালোবাসা ও সমর্থন দিচ্ছেন,তা আমার রাজনৈতিক যাত্রায় নতুন অনুপ্রেরণা।”

সভায় উপস্থিত এনসিপি নেতৃবৃন্দও মনোনয়নপ্রত্যাশীর প্রতি তাদের মতামত তুলে ধরেন।

Manual8 Ad Code

উপজেলা এনসিপির নেতারা বলেন:

“দুর্জয় দাশ গুপ্ত তরুণ নেতৃত্বের একটি গ্রহণযোগ্য মুখ। এলাকায় তার সামাজিক সম্পৃক্ততা এবং তরুণদের নিয়ে কাজ করার আগ্রহ ইতিবাচক বার্তা দিচ্ছে। সামনে নির্বাচনে দলীয়ভাবে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই।”

Manual6 Ad Code

অঙ্গ সংগঠনের প্রতিনিধিরা বলেন:

“আগামী নির্বাচনে জনগণের প্রত্যাশা আরও বেশি। এলাকার দীর্ঘদিনের বিভিন্ন উন্নয়ন-সংক্রান্ত সমস্যা সমাধানে যিনি সাহসী ভূমিকা নেবেন,জনগণ তাকেই বেছে নেবেন।”

মতবিনিময় সভায় উপস্থিত বক্তারা নির্বাচনী সময়ে সুষ্ঠু রাজনীতি,সংগঠনের ঐক্য এবং জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

আয়োজকরা জানান,তৃণমূলের নেতাকর্মীদের মতামত সংগ্রহ ও নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবেই এ মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

সিলেট নিউজ/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code