শিরোনাম
সাধুহাটি ফজলুল হাসান ইসলামিক একাডেমিতে মেধা প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত বিশ্বম্ভরপুরে ভার্ড-একশনএইড বাংলাদেশের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত শ্রীমঙ্গলে লেপ্রসি ফলোআপে নতুন শনাক্ত ৪,চিকিৎসা শুরু ​বানারীপাড়ায় চাঁদা না দেওয়ায় ঘর নির্মাণে বাধা ও কুপিয়ে জখমের অভিযোগ: থানায় লিখিত অভিযোগ  যাঁর হাতে খোঁড়া হয়েছে অসংখ্য কবর, আজ সেই মানুষটিকেই শেষ বিদায় কর্জশোধ, রিজিক বৃদ্ধি ও বৈষয়িক উন্নতি! হাফিজ মাছুম আহমদ দুধরচকী আরকয় (RCOY) নিয়ে বিতর্ক: জুলাই আন্দোলন, পুনর্বাসনের অভিযোগ ও নিরপেক্ষ তদন্তের দাবি জিগীষা মানবিক পার্টির চেয়ারম্যান নূর হোসাইন-এর পক্ষ থেকে দেশবাসীর উদ্দেশ্যে বিশেষ বার্তা রাজনগরে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে বন্যাকবলিতদের মাঝে ত্রাণ বিতরণ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:২০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

প্রতিদ্বন্দ্বীকে অভিনন্দন জানিয়ে আলোচনায় ‘পাঠান আজহার’

সত্যজিৎ দাস / ২৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

Manual2 Ad Code

বিশেষ প্রতিনিধি:

Manual3 Ad Code

গাজীপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. মজিবুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন একই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী গণ অধিকার পরিষদের পাঠান আজহার। এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের ৩৬টি আসনের জন্য প্রার্থিতা ঘোষণা করেন। ঘোষণার মধ্যে গাজীপুর-১ আসনে মনোনয়ন পান বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মো. মজিবুর রহমান।

Manual2 Ad Code

মনোনয়ন ঘোষণার পর পাঠান আজহার তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন,“গাজীপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শ্রদ্ধেয় মজিবুর রহমানের জন্য গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভ কামনা। আমরা প্রতিযোগিতামূলক নির্বাচন চাই,প্রতিহিংসা নয়।”

Manual8 Ad Code

গাজীপুরবাসী তার এই মনোভাবকে প্রশংসা করেছেন। অনেকেই মন্তব্য করেছেন,এটি রাজনীতিতে শালীনতা ও সহমর্মিতার উদাহরণ। অনেকে ফেসবুকে লিখেছেন, “রাজনীতি হওয়া উচিত জনগণের কল্যাণে;প্রতিদ্বন্দ্বীকে অভিনন্দন জানানো সহমর্মিতার প্রতীক। এ ধরনের আচরণ স্বাধীন ও গণতান্ত্রিক দেশের জন্য উদাহরণ। আমরা পাঠান আজহারের এই উদ্যোগকে স্বাগত জানাই।”

গাজীপুরের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন,প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি প্রকাশ্য শুভেচ্ছা পাঠানো শালীন রাজনৈতিক আচরণের পরিচায়ক। এতে নির্বাচনী পরিবেশকে নীতিনিষ্ঠ ও শান্তিপূর্ণ রাখার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়তে পারে।

Manual5 Ad Code

সিলেট নিউজ/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code