শিরোনাম
সাধুহাটি ফজলুল হাসান ইসলামিক একাডেমিতে মেধা প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত বিশ্বম্ভরপুরে ভার্ড-একশনএইড বাংলাদেশের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত শ্রীমঙ্গলে লেপ্রসি ফলোআপে নতুন শনাক্ত ৪,চিকিৎসা শুরু ​বানারীপাড়ায় চাঁদা না দেওয়ায় ঘর নির্মাণে বাধা ও কুপিয়ে জখমের অভিযোগ: থানায় লিখিত অভিযোগ  যাঁর হাতে খোঁড়া হয়েছে অসংখ্য কবর, আজ সেই মানুষটিকেই শেষ বিদায় কর্জশোধ, রিজিক বৃদ্ধি ও বৈষয়িক উন্নতি! হাফিজ মাছুম আহমদ দুধরচকী আরকয় (RCOY) নিয়ে বিতর্ক: জুলাই আন্দোলন, পুনর্বাসনের অভিযোগ ও নিরপেক্ষ তদন্তের দাবি জিগীষা মানবিক পার্টির চেয়ারম্যান নূর হোসাইন-এর পক্ষ থেকে দেশবাসীর উদ্দেশ্যে বিশেষ বার্তা রাজনগরে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে বন্যাকবলিতদের মাঝে ত্রাণ বিতরণ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বিজয় দিবসে বাহুবলে শ্রদ্ধা ও স্বাস্থ্যসেবার অঙ্গীকার

সত্যজিৎ দাস / ৩৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

Manual5 Ad Code

বিশেষ প্রতিনিধি:

Manual5 Ad Code

মহান বিজয় দিবস উপলক্ষে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর মুক্তিযোদ্ধা,বীরাঙ্গনা,শহীদ বুদ্ধিজীবী ও স্বাধীনতাকামী শহীদদের স্মরণ করেছে বাহুবল উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। ১৯৭১ সালের এই দিনে সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার গৌরবময় ইতিহাসকে ধারণ করে বাহুবল উপজেলাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

Manual6 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব লিটন চন্দ্র দে। তাঁর সঙ্গে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহেল মারুফ ফারুকী,ড. মিজানুর রহমান শাহীন,সিনিয়র স্টাফ নার্সবৃন্দসহ উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

উপজেলা নির্বাহী অফিসার জনাব লিটন চন্দ্র দে বলেন,“বিজয় দিবস আমাদের স্বাধীনতা,মর্যাদা ও দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়। মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের অঙ্গীকার-সুশাসন,মানবিকতা ও মানসম্মত সেবার মাধ্যমে একটি সমৃদ্ধ বাহুবল গড়ে তোলা। রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানের মতো স্বাস্থ্য খাতেও স্বচ্ছতা ও জনসেবার মান উন্নয়ন আমাদের অগ্রাধিকার।”

Manual7 Ad Code

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহেল মারুফ ফারুকী বলেন,“স্বাধীনতার চেতনায় অনুপ্রাণিত হয়ে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মানুষের দোরগোড়ায় নিরাপদ,মানসম্মত ও সমতাভিত্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে। মাতৃ ও শিশুসেবা, জরুরি চিকিৎসা,রোগ প্রতিরোধ ও জনস্বাস্থ্য কার্যক্রম আরও জোরদার করার মাধ্যমে আমরা সুস্থ বাহুবল গড়তে বদ্ধপরিকর।”

বিজয় দিবসের এই দিনে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে কেন্দ্র করে স্বাস্থ্য বিভাগের সক্রিয় অংশগ্রহণ জনসেবার প্রতি তাদের দায়বদ্ধতাকে আরও স্পষ্ট করেছে। স্বাধীনতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে স্বাস্থ্যকর্মীদের সম্মিলিত প্রয়াসে স্থানীয় জনগণের জন্য নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।

সিলেট নিউজ/এসডি.

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code