শিরোনাম
সাংবাদিক সাজুর বিরুদ্ধে ‘পরিকল্পিত অপপ্রচার’ ৩ জনের বিরুদ্ধে মামলা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ইউসেপ বাংলাদেশ আয়োজিত চাকুরী মেলা ২০২৬ অনুষ্ঠিত প্রশাসনিক জটিলতায় স্থবির সিলেট ইনক্লুসিভ স্কুল, তদন্ত প্রতিবেদনেও মিলছে না সমাধান কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে ডা. বর্ণালী দাশ ইরা’র”লাইট”প্রকল্পর উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয় সাংবাদিকতার আড়ালে কার্ড বাণিজ্য: টাকার বিনিময়ে তৈরি হচ্ছে ‘সাংবাদিক’ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলে স্বাগত মিছিল দোয়ারাবাজারে কমিউনিটি সেফটি ফোকাল মেলা-২০২৬ অনুষ্ঠিত সরকারের বাজেট বনাম গৃহহীন, ভূমিহীন, ভাসমান তাদেরও গুনতে হবে বছরে বিশ হাজার টাকার বেশি
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

হাদি হত্যার বিচারের দাবিতে মিছিল করায়- দুই নেতা বহিষ্কার যা জানালেন ফতেহপুর ইউনিয়ন ছাত্রদলের সম্পাদক- জামাল

Coder Boss / ৫৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

Manual3 Ad Code

নিজস্ব সংবাদদাতা ।

Manual2 Ad Code

 

জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের আওতাধীন ৫নং ফতেহপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুয়েব আহমেদ ও সাধারণ সম্পাদক জামাল আহমেদ সবুজকে তাদের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকার সু-নির্দিষ্ট অভিযোগ এনে জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের দাপ্তরিক দায়িত্বে থাকা যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম সাক্ষরিত এক পত্রে তাদের বহিষ্কার করা হয়। এই বহিষ্কার এর খবর ছড়িয়ে পড়লে চরম উত্তেজনা দেখা দিয়েছে জৈন্তাপুরের রাজনৈতিক অঙ্গে।

Manual5 Ad Code

 

এই বিষয়ে ফতেহপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ জামাল আহমদ সবুজ জানান আমাদের নৈতিক দায়িত্ববোধ থেকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের শাস্তির দাবিতে হরিপুর বাজারে ছাত্রজনতার আয়োজনে বিক্ষোভ মিছিলে আমি ও সভাপতি সুয়েব আহমেদ  অংশ গ্রহন করি।, বিএনপির জাতীয় নেতৃবৃন্দ হাদির হত্যা বিচারসহ নানা কর্মসূচীতে অংশগ্রহণ করেছেন। প্রতিবাদ মিছিলে অংশ নেওয়া কি  আমাদের অন্যায় হয়েছে?  ছাত্র প্রতিনিধিত্ব হয়ে একজন মানুষের হত্যার বিচার চাওয়া কি অপরাধ?। এই অংশগ্রহণ কে কেন্দ্র করে একটি পক্ষ যারা আওয়ামী লীগ আমলে কি করেছে তা সবাই জানে,এখন এরাই আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও ব্যক্তিগত প্রতিহিংসা বা শত্রুতার জেরে আমাদের বহিষ্কার করা হয়েছে। আমাদের কে কোনো প্রকার অবহিত করা বা শোকজ নোটিশ ছাড়াই ক্ষমতার অপব্যবহার করে বহিষ্কার করা হয়েছে। যা সাংগঠনিক নিয়মবহির্ভূত, আমরা এই বিষয়ে সিলেট ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী ও উপজেলা বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং জেলা ছাত্রদলের সভাপতি সম্পাদকে বিষয়টি অবগত করেছি।  আশাকরি শীঘ্রই আমাদের বহিষ্কার আদেশ প্রত্যাহারসহ ক্ষমতা অপব্যবহার কারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। যদি এই বিষয়ে সুষ্ঠু কোনো সমাধান না হয়, বিএনপি পরিবারের সিনিয়র নেতৃবৃন্দের নিয়ে আমরা কঠোর অবস্থান কর্মসূচী নিব।

Manual6 Ad Code

 

এদিকে বহিষ্কার পরবর্তী এই সিদ্ধান্তের প্রতিবাদে ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে উত্তেজিত নেতাকর্মীরা বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে গতকাল রাতেই  হরিপুর বাজারে তামাবিল মহাসড়ক অবরোধ করে আগুন জালিয়ে বিক্ষোভ মিছিল করেছে। বহিষ্কার আদেশ প্রত্যাহারে বিক্ষোভকারী ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়ে প্রতিবাদ সভা স্থগিত করেন।

 

Manual3 Ad Code

জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এম শাহীন আলমের মোবাইলে একাধিক কলকরে যোগাযোগের চেষ্টা করলেও তিনি রিসিভ করেন নি।

 

এবিষয়ে সিলেট জেলা ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন দিনার জানান বিষয়টি ফেইসবুকে দেখেছি আমি জরুরি কাজে সিলেটের বাহিরে আছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code