শিরোনাম
সিলেটে অনলাইন জুয়া খেলার অভিযোগে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৫ জগন্নাথপুরে সিএনজি দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু: এলাকায় শোকের ছায়া “বৃটেনের কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের সভা অনুষ্ঠিত, এখানকার নব-প্রজন্মের সন্তানদের বাংলা শেখানোর আহ্বান   ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি নিবাসী আব্দুল মতিন (মতই মিয়া) আর নেই রাসুল (সা.)-এর চারিত্রিক বৈশিষ্ট্য’হাফিজ মাছুম আহমদ দুধরচকী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনা সভা পরিবারতন্ত্র আওয়ামী লীগ বা শেখ পরিবারের পৈতৃক সম্পদ আওয়ামী লীগ’ এমন প্রথা ভাঙ্গতে হবে শ্রীমঙ্গলে চিংড়িতে জেলি,বেকারিতে অনিয়ম,৬০ হাজার টাকা জরিমানা ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ জগন্নাথপুরে স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কুলাউড়ায় বাসদ (মার্কসবাদী) প্রার্থীর মনোনয়ন দাখিল

SATYAJIT DAS / ৩২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

Manual2 Ad Code

বিশেষ প্রতিনিধি:

মৌলভীবাজার-২ (কুলাউড়া) সংসদীয় আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর মনোনীত প্রার্থী হিসেবে সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিল করেছেন সাদিয়া নোশিন তাসনিম।

মনোনয়ন দাখিলের সময় উপস্থিত ছিলেন বাসদ (মার্কসবাদী) কুলাউড়া উপজেলা শাখার আহ্বায়ক প্রশান্ত দেব ছানা,শুভানুধ্যায়ী সাদমান সৌমিক মজুমদার,প্রার্থী সাদিয়া নোশিন তাসনিমের মা আমিনা বেগম চৌধুরীসহ নারী সংগঠক,ছাত্র প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন এলাকার সংগঠনের নেতাকর্মীরা।

Manual4 Ad Code

মনোনয়ন জমা দেওয়ার পর সংক্ষিপ্ত বক্তব্যে প্রার্থী সাদিয়া নোশিন তাসনিম বলেন,“এই নির্বাচনে আমি দাঁড়িয়েছি সাধারণ মানুষের অধিকার,গণতন্ত্র ও সামাজিক ন্যায়ের পক্ষে লড়াইকে আরও শক্তিশালী করতে। শিক্ষা,স্বাস্থ্য, কর্মসংস্থান এবং নারীর সমঅধিকার নিশ্চিত করতে হলে বিকল্প রাজনৈতিক শক্তির উত্থান প্রয়োজন। কাঁচি মার্কায় ভোট দিয়ে গণআন্দোলনের শক্তিকে বিকশিত করার জন্য আমি সর্বস্তরের মানুষের সহযোগিতা চাই।”

Manual5 Ad Code

এ সময় বাসদ (মার্কসবাদী) কুলাউড়া উপজেলা শাখার আহ্বায়ক প্রশান্ত দেব ছানা বলেন,“বর্তমান সংকটময় বাস্তবতায় শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষা,লুটপাট ও বৈষম্যের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে হলে বাম বিকল্পকে শক্তিশালী করা জরুরি। সাদিয়া নোশিন তাসনিমের প্রার্থিতা সেই বিকল্প রাজনীতিরই অংশ। কুলাউড়ার মানুষ কাঁচি মার্কায় ভোট দিয়ে পরিবর্তনের পক্ষে রায় দেবেন বলে আমরা বিশ্বাস করি।”

Manual8 Ad Code

মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা। উপস্থিত সংগঠক ও সমর্থকেরা বলেন, এই প্রার্থিতা কুলাউড়ায় গণতান্ত্রিক ও প্রগতিশীল রাজনীতিকে নতুন গতি দেবে।

সিলেট নিউজ/এসডি.

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code