শিরোনাম
বিজয়ী সংসদ সদস্যদের প্রতি হাফিজ মাছুম আহমদ দুধরচকীর অভিনন্দন ববি হাজ্জাজকে শিক্ষা মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী এমপি নাসের রহমান কে মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা বিএনপি বেশি আসন পেয়ে ক্ষমতায় আসলেও রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে চরম হিমশিম খেতে হবে স্বতন্ত্র প্রার্থী লুৎফর রহমান খান আজাদ বিজয়ী সিলেট বিভাগের ১৯ আসনে বেসরকারিভাবে যারা নির্বাচিত হয়েছেন বিএনপির সন্ত্রাসী পাপ্পু, উজ্জল, চন্দন এর কর্মকাণ্ড পোলিং অফিসারসহ দুইজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত আসুন সবাই মিলে পরিবর্তন করি, এগারো দলীয় নির্বাচনী ঐক্য কে বিজয়ী করি, দেশে উঠুক নতুন সূর্য কাস্টমস ক্লিয়ারেন্স থাকা সত্যেও সৈয়দপুরে আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দীন
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

নরমাল ডেলিভারিতে জেলার শীর্ষে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সত্যজিৎ দাস / ১৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

Manual4 Ad Code

বিশেষ প্রতিনিধি:

স্বাস্থ্যসেবা ওয়েবসাইট DHIS2-এর তথ্য অনুযায়ী,২০২৫ সালে মৌলভীবাজার জেলার মধ্যে সর্বোচ্চ সংখ্যক নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এ বছর প্রতিষ্ঠানটিতে মোট ২ হাজার ৯৬টি নরমাল ডেলিভারি সফলভাবে সম্পন্ন হয়েছে,যা জেলার অন্যান্য উপজেলার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

Manual8 Ad Code

এছাড়া,জটিলতা বিবেচনায় অতি প্রয়োজনীয় ৮১ জন মায়ের সিজারিয়ান অপারেশন করা হয়েছে। বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো-এই সিজারগুলো সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন করা হয়েছে, যেসব মায়ের আগের ডেলিভারি সিজার ছিল তাদের অগ্রাধিকার দিয়ে।

চ্যালেঞ্জের বিষয় হলো,শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে কোনো স্থায়ী গাইনি বিশেষজ্ঞ পদায়িত নেই। তা সত্ত্বেও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সিনথিয়া তাসমিন–এর উদ্যোগ ও সমন্বয়ের মাধ্যমে মৌলভীবাজার সদর হাসপাতাল থেকে সপ্তাহে একদিন গাইনি কনসালটেন্ট ডাঃ ফারজানা হক পর্ণা এসে প্রয়োজনীয় সিজার অপারেশনগুলো পরিচালনা করছেন। এই সমন্বিত উদ্যোগই প্রতিষ্ঠানটির সাফল্যের বড় ভিত্তি হয়ে দাঁড়িয়েছে।

এ বিষয়ে ডাঃ সিনথিয়া তাসমিন বলেন,“আমরা চাই উপজেলার সকল মায়ের প্রাতিষ্ঠানিক নরমাল ডেলিভারি নিশ্চিত হোক। তাই বাসায় ডেলিভারির চেষ্টা না করে গর্ভবতী মায়েদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আমাদের সীমিত সামর্থ্যের মধ্যেও আমরা সর্বোচ্চ চেষ্টা করি নিরাপদ ও মানসম্মত সেবা দেওয়ার।”

Manual3 Ad Code

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে,প্রাতিষ্ঠানিক নরমাল ডেলিভারি মাতৃ ও নবজাতকের মৃত্যুঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জরুরি পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা ও প্রয়োজনীয় অস্ত্রোপচারের সুযোগ থাকায় সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ডেলিভারি করানো তুলনামূলকভাবে নিরাপদ।

Manual5 Ad Code

উপজেলার নিয়মিত চিকিৎসা সেবা নিতে আসা আব্দুল মান্নান বলেন,শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই অর্জন শুধু জেলার জন্য নয়, বরং গ্রামীণ পর্যায়ে মাতৃস্বাস্থ্য সেবার একটি অনুকরণীয় মডেল হিসেবে বিবেচিত হতে পারে। সীমিত জনবল ও সুযোগ-সুবিধার মধ্যেও আন্তরিকতা,দক্ষতা ও সঠিক পরিকল্পনার মাধ্যমে যে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব-শ্রীমঙ্গল তার বাস্তব উদাহরণ।

সিলেট নিউজ/এসডি.

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code