শিরোনাম
সিলেটে অনলাইন জুয়া খেলার অভিযোগে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৫ জগন্নাথপুরে সিএনজি দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু: এলাকায় শোকের ছায়া “বৃটেনের কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের সভা অনুষ্ঠিত, এখানকার নব-প্রজন্মের সন্তানদের বাংলা শেখানোর আহ্বান   ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি নিবাসী আব্দুল মতিন (মতই মিয়া) আর নেই রাসুল (সা.)-এর চারিত্রিক বৈশিষ্ট্য’হাফিজ মাছুম আহমদ দুধরচকী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনা সভা পরিবারতন্ত্র আওয়ামী লীগ বা শেখ পরিবারের পৈতৃক সম্পদ আওয়ামী লীগ’ এমন প্রথা ভাঙ্গতে হবে শ্রীমঙ্গলে চিংড়িতে জেলি,বেকারিতে অনিয়ম,৬০ হাজার টাকা জরিমানা ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ জগন্নাথপুরে স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নাশকতার আশঙ্কা:পরিত্যক্ত বাড়িতে বিদেশি পিস্তল

সত্যজিৎ দাস / ১৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

Manual5 Ad Code

বিশেষ প্রতিনিধি:

এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের শুরু থেকেই র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। মাদক উদ্ধার,সন্ত্রাস ও জঙ্গি দমন,অবৈধ অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন গুরুতর অপরাধ দমনে র‍্যাবের কার্যক্রম সর্বমহলে প্রশংসিত।

গত ৫ আগস্ট ২০২৪ থেকে অদ্যাবধি র‍্যাব-৯ এর আওতাধীন সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকা থেকে মোট ৪০টি দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র,১০৪ রাউন্ড গুলি,৫টি ম্যাগাজিন,১৪ হাজার ৮৫০ গ্রাম বিস্ফোরক,১০৫টি ডেটোনেটর, একটি সাউন্ড গ্রেনেড,৫টি পেট্রোল বোমা,১১টি ককটেল এবং বিপুল পরিমাণ এয়ারগানের গুলি উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে সিলেট বিভাগের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে র‍্যাব-৯।

Manual3 Ad Code

এরই ধারাবাহিকতায় শুক্রবার দিবাগত রাত ১টার দিকে র‍্যাব-৯,সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল সদর থানাধীন কলেজপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১টা ২০ মিনিটে একটি পরিত্যক্ত বাড়িতে তল্লাশি চালিয়ে ছাদবিহীন ভবনের নিচতলা থেকে একটি পুরাতন খাকি রঙের শপিং ব্যাগের ভেতর পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

Manual1 Ad Code

তবে উদ্ধারকৃত অস্ত্রটির সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পিস্তলটি নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল। এ ঘটনায় র‍্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত বিদেশি পিস্তল ও ম্যাগাজিন জিডি মূলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual1 Ad Code

র‍্যাব-৯ জানায়,দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

Manual4 Ad Code

এ তথ্য নিশ্চিত করেছেন শনিবার (৩১ জানুয়ারি) র‍্যাব-৯,সিলেট এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে.এম. শহিদুল ইসলাম সোহাগ।

সিলেট নিউজ/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code