শিরোনাম
সিলেটে অনলাইন জুয়া খেলার অভিযোগে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৫ জগন্নাথপুরে সিএনজি দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু: এলাকায় শোকের ছায়া “বৃটেনের কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের সভা অনুষ্ঠিত, এখানকার নব-প্রজন্মের সন্তানদের বাংলা শেখানোর আহ্বান   ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি নিবাসী আব্দুল মতিন (মতই মিয়া) আর নেই রাসুল (সা.)-এর চারিত্রিক বৈশিষ্ট্য’হাফিজ মাছুম আহমদ দুধরচকী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনা সভা পরিবারতন্ত্র আওয়ামী লীগ বা শেখ পরিবারের পৈতৃক সম্পদ আওয়ামী লীগ’ এমন প্রথা ভাঙ্গতে হবে শ্রীমঙ্গলে চিংড়িতে জেলি,বেকারিতে অনিয়ম,৬০ হাজার টাকা জরিমানা ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ জগন্নাথপুরে স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাহুবলে টমটম চালক হত্যা:মূল হোতা আটক

Satyajit Das / ২৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

Manual3 Ad Code

বিশেষ প্রতিনিধি:

হবিগঞ্জের বাহুবল উপজেলায় রাতের আঁধারে টমটম চালক কাশেম (৩৩) হত্যাকাণ্ডের ঘটনায় দীর্ঘদিন পলাতক থাকা মূল আসামি এমরান মিয়া (৩০)-কে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই),হবিগঞ্জ জেলা। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে।

Manual6 Ad Code

পিবিআই সূত্র জানায়,বাহুবল থানার মামলা নং- ০৬ (তারিখ: ০৯/০৭/২০২৫),জিআর নং–১০৫ (বাহু), দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় রুজু হওয়া মামলাটি গত ১০ আগস্ট ২০২৫ তারিখে পিবিআই হবিগঞ্জ আনুষ্ঠানিকভাবে তদন্তের দায়িত্ব গ্রহণ করে।

Manual6 Ad Code

এরই ধারাবাহিকতায় গতকাল ৩ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে সদর উপজেলার দুলিয়াখাল পয়েন্ট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পলাতক আসামি এমরান মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এমরান মিয়া বাহুবল উপজেলার লামাতাসি গ্রামের বাসিন্দা এবং দরবেশ আলীর পুত্র।

অভিযানে নেতৃত্ব দেন মামলার তদন্ত কর্মকর্তা (আইও) পুলিশ পরিদর্শক সুজন চন্দ্র পাল। তাঁর সঙ্গে ছিলেন এসআই মাহমুদ,এএসআই মীর শাহিন ও ড্রাইভার কনস্টেবল আজিম মোল্লা। সুস্পষ্ট তথ্যের ভিত্তিতে অভিযানে হত্যাকাণ্ডে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়।

Manual8 Ad Code

পিবিআই জানায়,দীর্ঘদিন ধরে এমরান মিয়া সুকৌশলে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সিলেটসহ বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। এর আগে একই মামলার আরেক আসামি ফারুককে গ্রেফতার করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডে এমরান মিয়ার প্রত্যক্ষ সম্পৃক্ততার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়।

তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে পিবিআই ইতোমধ্যে আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় সব তথ্যপ্রমাণ ও সাক্ষ্য সংগ্রহ করেছে। গ্রেফতারকৃত এমরান মিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে তদন্ত সংস্থা। 

দীর্ঘদিন পর মূল আসামি গ্রেফতার হওয়ায় নিহত কাশেমের পরিবার ন্যায়বিচার পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে এবং পিবিআইয়ের প্রতি তাদের আস্থা ও কৃতজ্ঞতার কথা জানিয়েছে।

সিলেট নিউজ/এসডি.

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code