শিরোনাম
সিলেটে অনলাইন জুয়া খেলার অভিযোগে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৫ জগন্নাথপুরে সিএনজি দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু: এলাকায় শোকের ছায়া “বৃটেনের কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের সভা অনুষ্ঠিত, এখানকার নব-প্রজন্মের সন্তানদের বাংলা শেখানোর আহ্বান   ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি নিবাসী আব্দুল মতিন (মতই মিয়া) আর নেই রাসুল (সা.)-এর চারিত্রিক বৈশিষ্ট্য’হাফিজ মাছুম আহমদ দুধরচকী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনা সভা পরিবারতন্ত্র আওয়ামী লীগ বা শেখ পরিবারের পৈতৃক সম্পদ আওয়ামী লীগ’ এমন প্রথা ভাঙ্গতে হবে শ্রীমঙ্গলে চিংড়িতে জেলি,বেকারিতে অনিয়ম,৬০ হাজার টাকা জরিমানা ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ জগন্নাথপুরে স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

লেবু ও কলা বাগান থেকে মিলল এয়ারগান

সত্যজিৎ দাস / ২৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

Manual3 Ad Code

বিশেষ প্রতিনিধি:

Manual5 Ad Code

দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা,সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন,অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদকবিরোধী অভিযানে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এর ধারাবাহিকতায় র‍্যাব-৯,সিলেট বিভাগ তাদের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করছে।

র‍্যাব সূত্র জানায়,গত ৫ আগস্ট ২০২৪ থেকে অদ্যাবধি সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে র‍্যাব-৯ মোট ৪২টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র,১০৪ রাউন্ড গুলি, ৬টি ম্যাগাজিন,১৬ হাজার ৫৭০ গ্রাম বিস্ফোরক, ১১৯টি ডেটোনেটর,১টি সাউন্ড গ্রেনেড,৫টি পেট্রোল বোমা,১১টি ককটেল,বিপুল পরিমাণ এয়ারগানের গুলি এবং ১১৮টি এয়ারগান উদ্ধার করেছে। এসব অভিযানের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি এসেছে বলে দাবি বাহিনীটির।

এরই অংশ হিসেবে ৭ ফেব্রুয়ারি ২০২৬ রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯,সিপিসি-২, মৌলভীবাজারের একটি আভিযানিক দল জানতে পারে-শ্রীমঙ্গল থানার সদর ইউনিয়নের বিষামনি এলাকার মহাজেরাবাদগামী সড়কের পাশের একটি লেবু বাগানে এয়ারগান মজুত থাকতে পারে। পরে রাত প্রায় ৯টা ৫ মিনিটে সেখানে অভিযান চালিয়ে একটি প্লাস্টিকের বস্তায় মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ৪টি এয়ারগান উদ্ধার করা হয়।

অপরদিকে,৮ ফেব্রুয়ারি দিবাগত রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে রাজনগর থানার মুনছুরনগর ইউনিয়নের কাটাজুড়ি গ্রামে মৌলভীবাজার-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের পাশের একটি কলা বাগানে অভিযান চালিয়ে আরও ২টি এয়ারগান উদ্ধার করা হয়। সেগুলোও পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

Manual6 Ad Code

উদ্ধারকৃত এয়ারগানগুলোর সঙ্গে জড়িত কোনো ব্যক্তিকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার হওয়া এয়ারগানগুলো সাধারণ ডায়েরি (জিডি) মূলে মৌলভীবাজার জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৯,সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ। তিনি জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯ এর গোয়েন্দা নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Manual5 Ad Code

সিলেট নিউজ/এসডি.

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code