শিরোনাম
রাসূল (সা.)সারা জাহানের জন্য রহমত স্বরূপ:হাফিজ মাছুম আহমদ দুধরচকী ডিপস্টেট এজেন্টের কাছে অসহায় এক সরকার বিএনপি, জনগণের আশা” গাছে কাঁঠাল গুঁফে তেল”! রাতের আঁধারে সরকারি গাছ উধাও, ৬টি গাছ কেটে বিক্রির অভিযোগ চেয়ারম্যান মন্নাফের বিরুদ্ধে জগন্নাথপুরে পরিবার পরিকল্পনা কর্মকর্তা  কর্মস্থলে অনুপস্থিতি নিয়ে ক্ষোভ, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ *কাশিমপুরে চাঁদাবাজ-ভূমি দালাল কুদ্দুস গ্রেফতার, প্রেসক্লাব সভাপতির উপর হামলার ঘটনায় মামলা* স্ত্রীর স্বীকৃতির দাবিতে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে নারীর অনশন, আত্মহত্যার হুমকি তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ তাড়াইলে যুবকের আত্মহত্যা, চিরকুটে প্রেমিকা ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ জনগণের দুয়ারে গিয়ে উন্নয়ন করতে চান এমপি ফয়সল ছাতকে ব্যবসায়ীর বাড়ি দু:সাহসিক চুরি, ৬ লাখ টাকার মালামাল লুট
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বানারীপাড়ায় করোনার স্যাম্পল কালেকশনের অন্যতম যোদ্ধা সুমন সিদ্দিকী আজ করোনায় আক্রান্ত।

Coder Boss / ৭১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২০

Manual8 Ad Code

জাকির হোসেন, বানারীপাড়া।।
করোনার স্যাম্পল কালেকশনে (নমুনা সংগ্রহ) করা বানারীপাড়া উপজেলার ৯ সদস্যেরর টিম মৃত্যু ভয় না করে, নাওয়া-খাওয়া ঘুম কিংবা বিশ্রাম এর তোয়াক্কা না করে দিন রাত ছুটে চলে রোগীদের দ্বারে দ্বারে । বানারীপাড়ায় কোভিড-১৯ প্রাণঘাতি নভেল করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তে জীবনের ঝুঁকি নিয়ে রাত-দিন একাকার করে এই টিম উপজেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে স্যাম্পল কালেকশনে (নমুনা সংগ্রহ) অবিরাম ছুঁটে চলে।মহামারী করোনা ভাইরাসে বানারীপাড়া উপজেলার সন্দেহ জনক রোগীদের বাড়ি বাড়ি গিয়ে করোনার নমুনা সংগ্রহ করে শেবাচিমে পাঠানো সেই করোনা যোদ্ধা টিমের সদস্য সুমন সিদ্দিকী আজ নিজেই করোনায় আক্রান্ত। সুমন সিদ্দিকী উপজেলার উত্তরকুল কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপি।
উপজেলার যেখানেই রোগীর করোনা উপসর্গের খবর জানছেন সেখানেই নমুনা সংগ্রহে ছুঁটে যেতেন। নমুনা সংগ্রহ করতে গিয়ে প্রাণঘাতি করোনা রোগে তারাও আক্রান্ত হতে পারেন যা ছড়িয়ে পড়তে পারে তাদের পরিবারেও এ ভয়কে পরোয়া না করে দেশ ও মানুষের কল্যাণে ছুঁটে চলা মানবপ্রেমী এ করোনা যোদ্ধা সুমন সিদ্দিকী উপজেলার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ঘুরে ঘুরে ৭২ জন রোগীর স্যাম্পল কালেকশন (নমুনা সংগ্রহ) করে। বানারীপাড়া বাসীকে প্রাণঘাতি করোনাভাইরাস থেকে রক্ষা করতে ও রোগীদের নমুনা সংগ্রহ করতে অবিরাম ছুটে চলা বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যাম্পল কালেকশন টিমের মানবতার এ করোনা যোদ্ধাদের অন্যতম সদস্য সুমন সিদ্দিকী নিজেই করোনা রোগে আক্রান্ত হওয়ায় এলাকাবাসীরা উদ্ভিঘ্ন ও সমব্যাধি। গত তিন মাস ধরে এ করোনা যোদ্ধা মৃত্যুকে পায়ের ভৃত্য মনে করে জীবনের ঝুঁকি নিয়ে ভয়কে জয় করে রোগীর স্যাম্পল কালেকশন (নমুনা সংগ্রহ) করেন।। সবার প্রত্যাশা সে দৃঢ় মনোবল নিয়ে করোনাকে জয় করে সুস্থ হয়ে ফিরে এসে আবারও মানবতার সেবায় ব্রতি হবে। স্বাস্থ্য কর্মী ও ছাত্রলীগ নেতা সুমন সিদ্দিকী শুধু রোগীর স্যাম্পল কালেকশনই করেননি লকডাউন ও হোম কোয়ারেন্টাইনে থাকায় কর্মহীন হয়ে পড়া এলাকার ২ শতাধিক দরিদ্র পরিবারের মাঝে পারিবারিক উদ্যোগে খাবার সহায়তা, মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানেটাইজার সহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করার পাশাপাশি নিজ হাতে জীবানুনাশক স্প্রে করা সহ এলাকাবাসীকে স্বাস্থ্য সচেতন করতে নানা ভাবে দিক নির্দেশনা দিয়েছেন। এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.এস এম কবির হাসান জানান গত ২৩ মে সুমন সিদ্দিকীর স্যাম্পল কালেকশন করে বরিশাল শেবাচিম হাসপাতালের ল্যাবে পাঠানোর পরে ৩০ মে রাতে তার করোনা পজেটিভ আসে। তাকে স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে করোনা আক্রান্ত সুমন সিদ্দিকী তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code