শিরোনাম
তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বেপরোয়া হবিগঞ্জ এক্সপ্রেস, অল্পের জন্য বাঁচলেন ৪ সাংবাদিক

Coder Boss / ৪৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual6 Ad Code

শ্রীমঙ্গলে বেপরোয়া গতিতে ছুটে আসা হবিগঞ্জ এক্সপ্রেস (ঢাকা মেট্রো ভ ১১-০৩৬৮) এর চাকায় পিষ্ট হওয়া থেকে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন চার সাংবাদিকসহ ৬ জন।

Manual1 Ad Code

বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরতলীর বিলাশের পাড় এলাকায় বেপরোয়া গতিতে ছুটে আসা বাসটি কোনপ্রকার সংকেত না দিয়েই সিএনজির পেছন থেকে চাপা দেয়ার চেষ্টা করে। এসময় সিএনজির চালক বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে উপায় না দেখে সিএনজিটি রাস্তার পাশের জমিতে গিয়ে পড়ে। এতে করে ওই সিএনজিতে থাকা চার সাংবাদিকসহ ছয় জনেই শারীরিকভাবে কিছুটা আঘাতপ্রাপ্ত হন। তবে আঘাতপ্রাপ্ত আল ইব্রাহিম নামে এক সাংবাদিককে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

Manual7 Ad Code

এ বিষয়ে হবিগঞ্জ এক্সপ্রেসের শ্রীমঙ্গল অফিসে অভিযোগ করলে কর্তব্যরত কাউন্টার ম্যানেজার কোন প্রকার ভ্রুক্ষেপ না করে দাঁড়িয়ে থাকা বাস ও চালককে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সহযোগিতা করেন। এ অবস্থায় ন্যায়বিচার না পাওয়ায় উক্ত সাংবাদিকবৃন্দ থানায় একটি সাধারণ ডায়েরি করেন বলে জানা গেছে।

উক্ত সিএনজিতে করে মির্জাপুর ইউনিয়নে গুরুত্বপূর্ণ সংবাদ সংগ্রহ করে শ্রীমঙ্গল ফেরার পথে ছিলেন- দৈনিক কালজয়ী ও দৈনিক স্বাধীন সকাল পত্রিকার উপ সম্পাদক কে.এস.এম আরিফুল ইসলাম, দৈনিক প্রথম আলোর শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি শিমুল তরফদার, দৈনিক ভোরের ডাক পত্রিকার শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি আল ইব্রাহিম, দৈনিক সিলেট প্রেসের শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি রাজেশ ভৌমিক, লতা সাহিত্য পত্রিকার সম্পাদক নুরুজ্জামান ও সিএনজি চালক আকাশ দোষাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code