শিরোনাম
সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে? প্রবাসীর স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ও শারীরিক মিলনের পর বিয়ের অস্বীকৃতি: ঝিনাইদহে মাদরাসা শিক্ষক আটক হবিগঞ্জ সমিতি সিলেটের বার্ষিক সাধারণ সভা ও বৃত্তি প্রদান..২০২৬ ইংরেজি ​তিতাসে ৩ দিনব্যাপী কাব ক্যাম্পুরী ও মহা তাঁবু জলসা সম্পন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি আল্লামা ইকবাল স্মরণ সভায় বিশেষ সম্মাননায় ভূষিত হলেন কবি মুখলেছ উদ্দিন  জগন্নাথপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন এমপি কয়ছর আহমেদ একটি সরকারের বিদেশনির্ভর ভাবনা, চীন সফরও জাপান সফরের প্রতিশ্রুতি, তোলা দুধে কি পোলা বাঁচে ? গুলশানে আমিন ফিজিওথেরাপি অ্যান্ড কাইরোপ্র্যাকটিক সেন্টারের যাত্রা শুরু ​বরিশালের উজিরপুরে আরআরএফ এনজিও ভবনের ৬টি সিসি ক্যামেরা চুরি: মামলার ১নং আসামি গ্রেফতার
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

টাংগাইল জেলায় করোনাক্রান্ত ১০,০৫১ ও শনাক্তের হার ৪২.৪৬%

Coder Boss / ৪০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১

Manual3 Ad Code

মোঃ মশিউর রহমান, টাংগাইল জেলা প্রতিনিধিঃ

Manual3 Ad Code

বাংলাদেশে মহামারি করোনা ভাইরাসের প্রাদূর্ভাব ক্রমাগত বেড়ে যাওয়ায় মাত্র ০৭ দিনের কঠোর লক-ডাউন জারি করেছেন বাংলাদেশ সরকার।

টাংগাইল জেলায় করোনা রোগীদের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় হাসপাতালের রোগীদের নিয়ে ডাক্তার ও স্বাস্থ্য কর্মীদের হিমশিম খেতে হচ্ছে। করোনাক্রান্ত রোগীদের চাপে যেন ভেঙে পড়েছে টাংগাইল জেনারেল হাসপাতালের চিকিৎসা সেবা। বাংলাদেশে এই মহামারি করোনা ভাইরাস ভয়াবহ আকার ধারণ করার বিষয়টি সকলের কাছে এখন পরিচিত ঘটনা। এদিকে টাংগাইলের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাজেদ আলী সহ টাংগাইল জেনারেল হাসপাতালে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মাত্র ০৬ জন এবং উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মাত্র ০১ জন মোট ৭ জনের মৃত্যু হয়। এই নিয়ে সর্বমোট ১৫৬ জন, ৫৩ জন সুস্থ হয়, মোট ৫২৫১ জন সুস্থ হয়েছে। টাংগাইলের সিভিল সার্জন ডাঃ আবুল ফজল মোঃ সাহাবুদ্দিন খান বিষয়টি নিশ্চিত করে সাংবাদিককে এ কথা জানান।

Manual6 Ad Code

০১ থেকে ১০ জুলাই ২০২১ ইং তারিখ পর্যন্ত করোনাক্রান্ত হয়ে ৪১ জনের মৃত্যু হয়। ১০ জুলাই ২০২১ ইং তারিখ টাংগাইল জেলায় করোনাক্রান্ত হয়ে মাত্র ১০,০৫১ ছাড়িয়েছে। এতে করোনা শনাক্তের হার ৪২.৪৬%। ২৪ ঘন্টায় ৪৪৩ টি নমুনা পরীক্ষার মাঝে ১৮৬ টি নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসছে। এদের মধ্যে টাংগাইল জেনালের হাসপাতালে ৮১ জন, কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ০৪ জন, মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জন, ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন, গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ০৪ জন, নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ০১ জন এবং মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ০৯ জন। টাংগাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মাত্র ১০ জন ডাক্তার ও ৩৮ জন নার্স করোনাক্রান্ত হওয়ায় রোগীদের সেবা দেওয়া ব্যহত হচ্ছে। আইইডিসিআর এর ল্যাবে পরীক্ষায় দেখা গেছে টাংগাইলের রোগীদের প্রায় শতভাগই ডেল্টা ভেরিয়েন্টে আক্রান্ত যা ক্রমান্বয়ে ভয়াবহ আকার ধারণ করতে চলেছে।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code