শিরোনাম
জগন্নাথপুরে নৌকা ডুবিতে নিহত পরিবারের পাশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ​বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘গণ-অভ্যুত্থান দিবস’ পালিত পোড়া স্বপ্নের ভেতরেও শান্তির গান গাইলেন রাহুল আনন্দ একটি নিখোঁজ সংবাদ মাহে রবিউল আউয়াল মাসের গুরুত্ব ও ফজিলত। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শান্তি উদ্যান (আহমেদ নগর) এলাকার নিরাপত্তা ও উন্নয়নমূলক জরুরি সভার আহব্বান প্রায় দশ লাখ কোটি টাকার বাজেট করার পরেও দেশ এভাবে চলতে পারে না। এত নড়বড়ে হতে পারে না ফজরের নামাজের উপকারিতা ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিশ্বম্ভরপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার শ্রীমঙ্গলে ১৫০ কোটি টাকার সম্পত্তি নিয়ে সংবাদ সম্মেলন
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

দ্রুত বাড়ছে করোনা;সিলেটে আক্রান্ত ১৯।

Daily Sylhet news / ১২৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

Manual6 Ad Code

সিলেট নিউজ ডেস্ক:
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের দাপট দূর্বল হওয়ার পর ফেব্রুয়ারির শেষ দিকে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা হাজারের নিচে নেমে আসে।ধারাবাহিকভাবে কমতে কমতে এক পর্যায়ে ২৬ মার্চ তা একশর নিচে নেমে এসেছিল। গত ৫ মে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা নেমেছিল ৪ জনে। শনাক্তের হার ১ শতাংশের নিচে ছিল বেশ কিছু দিন। তবে গত ২২ মের পর থেকে শনাক্ত রোগীর সংখ্যা আবারও বাড়ছে। ১১ সপ্তাহ পর দৈনিক শনাক্ত কোভিড রোগীর সংখ্যা গত ১২ জুন আবার ১০০ ছাড়িয়ে যায়। ১২ দিনের মাথায় তা দেড় হাজারের ঘরও ছাড়ায়।

Manual1 Ad Code

মঙ্গলবার(০৫ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী,গত ২৪ ঘণ্টায় করোনায় ৭ জনের মৃত্যু হয়েছে ও মৃত ৭ জনই পুরুষ। ১১ হাজার ৯৩২টি নমুনা পরীক্ষার বিপরীতে একই সময়ে ১ হাজার ৯৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শনাক্তের হার ১৬.৭৪ শতাংশ। ১ হাজার ৯৯৮ জন শনাক্তদের মধ্যে,১ হাজার ৬২৭ জন ঢাকা বিভাগের,৪২ জন ময়মনসিংহ বিভাগের,১৩৬ জন চট্টগ্রাম বিভাগের,৪৭ জন রাজশাহী বিভাগের,১৮ জন রংপুর বিভাগের,৩৭ জন খুলনা বিভাগের,৭২ জন বরিশাল বিভাগের ও ১৯ জন সিলেট বিভাগের। এর আগের ২৪ ঘণ্টায় অর্থাৎ ০৪ জুলাই সোমবার ১২ জনের মৃত্যু হয়েছিল এবং ২ হাজার ২৮৫ জনের করোনা শনাক্ত হয়েছিল। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ১৬.৫১ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৪৯৪ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৯ হাজার ২৭৩ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ২৮ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৪৭ শতাংশ। বাংলাদেশে করোনা পরিস্থিতি প্রায় সাড়ে তিন মাস নিয়ন্ত্রণে থাকার পর গত বছরের ডিসেম্বরের শেষ দিকে সংক্রমণ বাড়তে শুরু করে। করোনার নতুন ধরন অমিক্রনের প্রভাবে দ্রুত বাড়তে থাকে রোগী শনাক্ত ও শনাক্তের হার।

Manual8 Ad Code

চলতি বছর(২০২২)-এর ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে নিয়মিতভাবে রোগী শনাক্ত ও শনাক্তের হার কমেছে। দেশে সংক্রমণ কমে আসায় আবার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। তুলে নেওয়া হয় করোনাকালীন বিধিনিষেধ। ২৫ মার্চ থেকে ১২ জুন পর্যন্ত দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ১০০-এর নিচেই ছিল। এর পর থেকে তা বেড়েছে। সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত দেশে ১৯ লাখ ৮২ হাজার ৯৭২ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯ হাজার ২৭৩ জন। আর মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৮১ জনের।

Manual7 Ad Code

দেশে করোনার সংক্রমণ বাড়তে থাকায় সব জায়গায় মাস্ক পরা বাধ্যতামূলক করেছে সরকার। মাস্ক না পরলে শাস্তি দেওয়া হবে বলে সতর্কও করা হয়েছে।

সিলেট নিউজ/এসডি.

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code