শিরোনাম
সাংবাদিকতা ও সাংবাদিকদের দায়িত্ব প্রসঙ্গে। হাফিজ মাছুম আহমদ দুধরচকী-র উক্তি শ্রীমঙ্গলের এএসআই আবু তালেব জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী বানারীপাড়া মহিষাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে শহরের ১৪টি পূজা মণ্ডপে অনুদানের চেক বিতরণ জগন্নাথপুরে অরুণোদয় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নছির আলীর বিদায় সংবর্ধনা জগন্নাথপুরে  ৩৯  মণ্ডপে দুর্গাপূজা, চলছে প্রতিমায় রংতুলির শেষ আঁচড় সাইবার বুলিংয়ের শিকার ডা.. সিনথিয়া:মানসিক চাপ সামলে দিচ্ছেন চিকিৎসাসেবা সিলেট নগরীতে ‘লিগ্যাল এজ সলিউশন’র বিরুদ্ধে ইউকে ভিসার নামে ২৭ লাখ ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ টাকা ফেরত না দিয়ে অপহরণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ জামালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ‎প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জনগণের ভোটে নির্বাচিত সরকার, কাজের কাজ না করে, বিভিন্ন নাটক সাজিয়ে পার করছে সময়
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

দোয়ারাবাজারে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেট নিউজ ডেস্ক / ৪১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৭ জুলাই, ২০২৪

Manual4 Ad Code

দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি :
সুনামগঞ্জের দোয়ারাবাজারে মারুফ হোসেন(১৬) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ জুলাই) বিকালে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলাউড়া গ্রাম থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
মারুফ হোসেন(১৬) উপজেলার বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলাউড়া(মাদ্রাসা পাড়া) গ্রামের মৃত বাবুল মিয়ার পুত্র। তার পরিবারের দাবি- সবার অজান্তে গলায় রশি পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা সঠিক বলতে পারেনি কেউ।

Manual7 Ad Code

জানা গেছে,রবিবার দুপুরে মোরগ দিয়ে ভাত খাওয়ার আবদার করলে মারুফের মা রৌশনারা বেগম মোরগ জবাই করে গোছল করতে বাড়ির পাশে পুকুরে যায়।গোছল করে ঘরের সামনের দরজা বন্ধ পেয়ে পিছনের দরজা দিয়ে ঘরে ড়ুকে মারুফের মা রৌশনারা বেগম। এ সময় তিনি ছেলেকে গলায় রশি পেঁচানো অবস্থায় ঘরের তীরের সাথে ঝুলতে দেখেন। এরপর ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়।ঘটনা স্থল পরিদর্শন করেছেন থানার এস আই এনামুল হক মিঠু।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ(ওসি)বদরুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।

Manual1 Ad Code

ওসি আরও বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, সে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code