শিরোনাম
সরকারের পক্ষে জনগণ! হাইকোর্টের রায় ইউনূসের বিরুদ্ধে, ভারতে না যাওয়া, র‍্যাবের নাম পরিবর্তন গোলাপগঞ্জ থেকে সিলেট আসার পথে রবিউল ইসলাম রাহুল নিখোঁজ ড্রেন আছে, তবু পানি নামছে না: কার গাফিলতিতে কিশোরগঞ্জের এসপি কার্যালয়ের পেছনের সড়কে জলাবদ্ধতা? রাসুল (সা.)-এর দৈহিক গঠন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী জনগণ বানর খেলার দর্শক, প্রতিদিন ঘটছে মুখরোচক ঘটনা, তা নিয়ে চলছে আলোচনা – সমালোচনা বানারীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ অপরিকল্পিত ভাবে রাষ্ট্র পরিচালনা করেছিল বিগত সরকার গুলো। বিএনপি আরো অজ্ঞ ও নাজেহাল সিলেটে অনলাইন জুয়া খেলার অভিযোগে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৫ জগন্নাথপুরে সিএনজি দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু: এলাকায় শোকের ছায়া “বৃটেনের কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের সভা অনুষ্ঠিত, এখানকার নব-প্রজন্মের সন্তানদের বাংলা শেখানোর আহ্বান  
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাহুবলে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে প্রশাসনের অভিযান

SATYAJIT DAS / ৩২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

Manual2 Ad Code

বিশেষ প্রতিনিধি:

Manual5 Ad Code

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় আচরণবিধি প্রতিপালনে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) অভিযানটি পরিচালনা করেন মোঃ মাহবুবুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

Manual6 Ad Code

অভিযানে বাহুবল থানা পুলিশ ও গ্রাম পুলিশের সদস্যরা সহযোগিতা করেন। এ সময় নির্বাচনী আচরণবিধি মেনে যারা স্বেচ্ছায় ব্যানার,পোস্টার ও তোরণ গেট অপসারণ করেছেন,তাঁদের প্রতি প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

Manual4 Ad Code

অভিযানকালে বাহুবল বাজার এলাকায় ব্রিজের ওপর অবৈধভাবে স্থাপিত অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়। এতে জনসাধারণের চলাচল স্বাভাবিক হয় এবং নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণ রাখতে সহায়ক ভূমিকা রাখে।

এ বিষয়ে মোঃ মাহবুবুল ইসলাম বলেন,“সুষ্ঠু,শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সবাইকে অবশ্যই আচরণবিধি মেনে চলতে হবে। কেউ আইন অমান্য করে জনদুর্ভোগ সৃষ্টি করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরও জানান,নির্বাচনকালীন সময়জুড়ে আচরণবিধি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সিলেট নিউজ/এসডি.

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code