শিরোনাম
সিলেটে অনলাইন জুয়া খেলার অভিযোগে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৫ জগন্নাথপুরে সিএনজি দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু: এলাকায় শোকের ছায়া “বৃটেনের কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের সভা অনুষ্ঠিত, এখানকার নব-প্রজন্মের সন্তানদের বাংলা শেখানোর আহ্বান   ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি নিবাসী আব্দুল মতিন (মতই মিয়া) আর নেই রাসুল (সা.)-এর চারিত্রিক বৈশিষ্ট্য’হাফিজ মাছুম আহমদ দুধরচকী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনা সভা পরিবারতন্ত্র আওয়ামী লীগ বা শেখ পরিবারের পৈতৃক সম্পদ আওয়ামী লীগ’ এমন প্রথা ভাঙ্গতে হবে শ্রীমঙ্গলে চিংড়িতে জেলি,বেকারিতে অনিয়ম,৬০ হাজার টাকা জরিমানা ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ জগন্নাথপুরে স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বড়লেখায় উন্নয়ন প্রকল্প ও নির্বাচন প্রস্তুতি পরিদর্শন

সত্যজিৎ দাস / ২৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

Manual1 Ad Code

বিশেষ প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব তৌহিদুজ্জামান পাভেল মঙ্গলবার (২৭ জানুয়ারি) বড়লেখা উপজেলা পরিদর্শন করেন। দিনব্যাপী এ পরিদর্শনের অংশ হিসেবে তিনি বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন,নির্বাচনসংক্রান্ত কার্যক্রম পর্যবেক্ষণ এবং গণভোট প্রচারে অংশগ্রহণ করেন।

পরিদর্শনের শুরুতেই জেলা প্রশাসক সিএনআরএস নবপল্লব প্রকল্পের আওতায় পশ্চিম হাতলিয়া থেকে দলছড়া ব্রিজ পর্যন্ত খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন। এ উদ্যোগের ফলে স্থানীয় কৃষি উৎপাদন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার টেকসই সমাধান হবে বলে আশা প্রকাশ করা হয়।

এরপর তিনি হাতলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন করেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে গৃহীত প্রস্তুতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

Manual3 Ad Code

পরবর্তীতে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে আয়োজিত প্রিজাইডিং অফিসার,সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মসূচিতে জেলার রিটার্নিং অফিসার হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক। তিনি বলেন,“আপনারা নির্বাচন পরিচালনার সম্মুখসারির যোদ্ধা। দায়িত্ব পালনে সততা,সাহস ও নিষ্ঠাই হবে আপনাদের সবচেয়ে বড় শক্তি।”

Manual3 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার,মৌলভীবাজার এবং জেলা নির্বাচন কর্মকর্তা,মৌলভীবাজার।

Manual7 Ad Code

বিকেলে জেলা প্রশাসক বাড্ডাবাজার থেকে দশঘড়ি গ্রামের ধামাই ব্রিজ পর্যন্ত দুর্যোগ ঝুঁকি হ্রাসে নির্মিত ইউনিব্লক ও মাটির রাস্তার উদ্বোধন করেন। তিনি বলেন,অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মানুষের নিরাপত্তা ও জীবনমান উন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য।

Manual2 Ad Code

দিনের শেষ পর্যায়ে গণভোট প্রচারের অংশ হিসেবে তিনি সুজানগর ইউনিয়ন পরিষদে আয়োজিত উঠান বৈঠকে অংশগ্রহণ করেন। সেখানে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং সবাইকে গণভোটে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে দেশের ভবিষ্যৎকে শক্তিশালী করার আহ্বান জানান।

এ সময় প্রতিটি কর্মসূচিতে বড়লেখা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার (ভূমি) উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

সিলেট নিউজ/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code