শিরোনাম
শ্রীমঙ্গল রেলস্টেশনের পাঠক কর্নারে চতুর্থ দফায় নতুন বই জগন্নাথপুর উদ্বোধনের অপেক্ষায় ধুলো জমছে ২৫ কোটির টাকার টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট ভবনে শ্রীমঙ্গলে তাজ উদ্দীনের অব্যাহতির প্রতিবাদে ঢাকায় অবস্থান কর্মসূচির ঘোষণা গডফাদার হাবলু ও হাসান শওকত সিন্ডিকেটে ধ্বংসের প্রান্তে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ভূমধ্যসাগরে অনাহারে ৯ বাংলাদেশির মৃত্যু, নিহতদের ৭ জনই সুনামগঞ্জের ২৫ হাজার শিক্ষার্থী নিয়ে শ্রীমঙ্গলে ‘বই পড়া উৎসব’ জগন্নাথপুরে রাস্তার অনিয়ম তদন্তে গিয়ে পিআইওর সামনে সংঘর্ষ: মেম্বারের হামলায় আহত ২, থানায় পৃথক অভিযোগ দরুদ শরীফের গুরুত্ব ও ফজিলত। হাফিজ মাছুম আহমদ দুধরচকী ছাতক উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর ভবন না বানিয়েই ২.৮০ কোটি টাকা লোপাটের অভিযোগ প্রকৌশলী হাসান সৈকতের বিরুদ্ধে
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শ্রীমঙ্গল রেলস্টেশনের পাঠক কর্নারে চতুর্থ দফায় নতুন বই

সত্যজিৎ দাস / ২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

Manual8 Ad Code

বিশেষ প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলস্টেশনে স্থাপিত পাঠক কর্নারে চতুর্থ দফায় নতুন বই সরবরাহ করেছে শ্রীমঙ্গল পৌরসভা। মঙ্গলবার (১৮ আগষ্ট) বিকেলে রেলস্টেশনের পাঠক কর্নারে এসব বই দেওয়া হয়।

Manual7 Ad Code

ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রী ও সাধারণ মানুষকে অবসর সময়ে বই পড়ার সুযোগ করে দিতে পাঠক কর্নারটি স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে এখানে সাহিত্য,ইতিহাস,সংস্কৃতি, বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ের নতুন বই যুক্ত করা হচ্ছে।

Manual7 Ad Code

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,রেলস্টেশনে অপেক্ষমাণ যাত্রী ও স্থানীয় মানুষের অবসর সময়কে জ্ঞানচর্চায় কাজে লাগানো এবং বই পড়ার অভ্যাস গড়ে তোলাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। অপেক্ষার সময় বই পড়ে মানুষ যাতে আনন্দের পাশাপাশি জ্ঞান অর্জনের সুযোগ পান,সে লক্ষ্যেই পাঠক কর্নারে বিভিন্ন ধরনের বই রাখা হচ্ছে। এর মাধ্যমে রেলস্টেশনে একটি সুন্দর ও জ্ঞানভিত্তিক পাঠচর্চার পরিবেশ তৈরি এবং স্থানীয় মানুষ,শিক্ষার্থী ও যাত্রীদের বই পড়ায় উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

পাঠক কর্নারের বই যাতে চুরি বা হারিয়ে না যায়,সে বিষয়ে রেলওয়ে পুলিশ ও স্টেশন মাস্টারকে নজরদারির জন্য বিশেষভাবে অনুরোধ করেছে উপজেলা প্রশাসন।

এ বিষয়ে পাঠকদের উদ্দেশে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে,পাঠকরা ইচ্ছেমতো বই পড়তে পারবেন। তবে পড়া শেষে বইটি নির্ধারিত স্থানে রেখে যেতে হবে। বই যথাস্থানে না রাখলে পরবর্তী পাঠক বই পড়ার সুযোগ থেকে বঞ্চিত হবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. জিয়াউর রহমান,পৌর প্রকৌশলী জহিরুল ইসলাম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম এবং শ্রীমঙ্গল রেলস্টেশনের স্টেশন মাস্টার শাখাওয়াত হোসেনসহ সংশ্লিষ্টরা।

পৌর প্রশাসক মো. জিয়াউর রহমান বলেন, ‘রেলস্টেশনে অপেক্ষমাণ যাত্রী ও স্থানীয় সাধারণ মানুষের অবসর সময়কে জ্ঞানচর্চায় কাজে লাগানো এবং বই পড়ার অভ্যাস গড়ে তুলতেই পাঠক কর্নারটি চালু করা হয়েছে। অপেক্ষার সময় মানুষ যেন বই পড়ে আনন্দের পাশাপাশি জ্ঞান অর্জন করতে পারেন,সেটিই এ উদ্যোগের মূল লক্ষ্য।’

Manual2 Ad Code

তিনি বলেন,পর্যায়ক্রমে পাঠক কর্নারে বিভিন্ন ধরনের নতুন বই যুক্ত করা হচ্ছে। এর মাধ্যমে শ্রীমঙ্গল রেলস্টেশনে একটি সুন্দর ও জ্ঞানভিত্তিক পাঠচর্চার পরিবেশ গড়ে তোলার পাশাপাশি স্থানীয় মানুষ,শিক্ষার্থী ও যাত্রীদের বই পড়ায় উৎসাহিত করা হবে।

সিলেট নিউজ২৪/এসডি.

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code