শিরোনাম
মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে? প্রবাসীর স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ও শারীরিক মিলনের পর বিয়ের অস্বীকৃতি: ঝিনাইদহে মাদরাসা শিক্ষক আটক হবিগঞ্জ সমিতি সিলেটের বার্ষিক সাধারণ সভা ও বৃত্তি প্রদান..২০২৬ ইংরেজি ​তিতাসে ৩ দিনব্যাপী কাব ক্যাম্পুরী ও মহা তাঁবু জলসা সম্পন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি আল্লামা ইকবাল স্মরণ সভায় বিশেষ সম্মাননায় ভূষিত হলেন কবি মুখলেছ উদ্দিন 
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

গোলাপগঞ্জে বিদ্যুত সংযোগ নিয়ে বিরোধ।

Coder Boss / ৬৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বিদ্যুৎ সংযোগ নিয়ে বিরোধের জেরে আব্দুল মালিক ওরফে মানিক মিয়া নামের এক বৃদ্ধকে নির্যাতন করেছে ও হত্যার হুমকি দিয়েছে প্রতিপক্ষ। তিনি উপজেলার শ্রীবহর কোনার গ্রামের মৃত ইসাদ আলীর পূত্র।

 

বৃদ্ধ আব্দুল মালিক ও তার স্ত্রী বর্তমানে প্রাণ নাশের আশংকায় ভীত। জীবনের নিরাপত্তা ও নির্যাতনের বিচার চেয়ে গত ২৯ মার্চ গোলাপগঞ্জ থানায় (৩২৩/৩২৪/৩২৫/৩০৭/৫০৬/১১৪/৩৪) ধারায় মামলা দায়ের করেছেন। যার নং-২১।

 

মামলার অভিযোগ পত্র থেকে জানা গেছে, বাদী আব্দুল মালিকের সাথে একই গ্রামের (শ্রীবহর কোনারচর) সিরাজ উদ্দিন, তার দুই পূত্র সাদেক আহমদ ও সাহিদ আহমদ একই বাড়ির লোক। প্রতিপক্ষের সাথে আব্দুল মালিকের দেওয়ানী মামলা চলছে। তাদের উভয়ের বাড়িতে বিদ্যু্ৎ সংযোগ রয়ে্ছে।

 

Manual5 Ad Code

জানা গেছে, সিরাজ উদ্দিন ও তার দুই পুত্র তাদের বাড়িতে নতুন করে বিদ্যুৎ সংযোগ নিতে চাইলে আব্দুল মালিক সিলেট পল্লী বিদ্যুৎ-১ ও গোলাপগঞ্জ জোনাল অফিসে অভিযোগ দিয়ে দাবী জানান, নিরপেক্ষ জায়গা দিয়ে বিদ্যুৎ লাইন টানার জন্য, যাতে কারো কোন ক্ষতি না হয়।

 

আব্দুল মালিকের অভিযোগের প্রেক্ষিতে, পল্লী বিদ্যুতের লোকজন সরেজমিন তদন্ত পূর্বক নতুন বিদ্যুৎ লাইন না টানাতে নির্দেশ দিয়ে যান। কিন্তু সিরাজ উদ্দিন এবং তার দুই পূত্র সাদেক আহমদ ও সাহিদ আহমদ নিষেধাজ্ঞা না শুনে গত ২৭ মার্চ সকালে জোর পূর্বক নিজস্ব ইলেকট্রিশিয়ান দিয়ে নতুন বিদ্যুৎ লাইন টানতে পায়তারা করেন। এসময় আব্দুল মালিক পল্লী বিদ্যুতের জোনাল অফিসের সাথে যোগাযোগ করে জানতে পারেন ইলেকট্রিশিয়ান পল্লী বিদ্যুতের লোক নন। এসময় প্রতিপক্ষের লোকজন দা, শাবলসহ দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল মালিকের উপর হামলা চালায়। তাকে দা দিয়ে কোপ দেয়। এসময় তার স্ত্রী আলতারুন্নেছা তাকে বাচাতে আসলে হামলাকারীরা তাকেও এলোপাতাড়ি কিল-ঘুষি দিয়ে ফুলাজখম করে।

 

পরে আব্দুল মালিক ও তার স্ত্রী সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নেন। আব্দুল মালিক জানান, তিনি ও তার স্ত্রী বাড়িতে একা থাকেন। তার সন্তানরা সবাই প্রবাসী। প্রতিপক্ষ তাকে অস্ত্র-সস্ত্র দেখিয়ে হুমকি দিয়ে বলেছে, মামলা মোকাদ্দমা করছে তাকে খুন করবে। তাই তিনি প্রাণ নাশের ভয়ে আছেন।

 

Manual6 Ad Code

আব্দুল মালিক আরো জানান, মামলা দায়ের করার পর দীর্ঘ তিন সপ্তাহ অতিবাহিত হলেও কোন আসামী এখনো গ্রেপ্তার হয়নি। আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং তাকে হুমকি ধামকি দিচ্ছে।

Manual7 Ad Code

 

ঘটনার সত্যতা ও অগ্রগতি সম্পর্কে জানতে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের সাথে মুটোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সংযোগ পাওয়া সম্ভব হয়নি।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code