শিরোনাম
জগন্নাথপুরে সিএনজি দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু: এলাকায় শোকের ছায়া “বৃটেনের কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের সভা অনুষ্ঠিত, এখানকার নব-প্রজন্মের সন্তানদের বাংলা শেখানোর আহ্বান   ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি নিবাসী আব্দুল মতিন (মতই মিয়া) আর নেই রাসুল (সা.)-এর চারিত্রিক বৈশিষ্ট্য’হাফিজ মাছুম আহমদ দুধরচকী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনা সভা পরিবারতন্ত্র আওয়ামী লীগ বা শেখ পরিবারের পৈতৃক সম্পদ আওয়ামী লীগ’ এমন প্রথা ভাঙ্গতে হবে শ্রীমঙ্গলে চিংড়িতে জেলি,বেকারিতে অনিয়ম,৬০ হাজার টাকা জরিমানা ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ জগন্নাথপুরে স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা দল থেকে বহিষ্কারের পরও দলীয় পরিচয়ে প্রচারণার অভিযোগ হাশেম চৌধুরীর বিরুদ্ধে
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি রোধে জেলা তথ্য অফিসের সড়ক প্রচারণা অব্যাহত।

Coder Boss / ৬৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২০

Manual3 Ad Code

সিরাজগঞ্জ প্রতিনিধি মোঃ নাজমুল হোসেন
সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস এর উদ্যাগে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সড়ক প্রচার ও প্রচারণা অব্যাহত রয়েছে।

Manual3 Ad Code

শনিবার ১৬ মে দিনব্যপী শহরের বিভিন্ন স্থানে মাইকিং এর মাধ্যমে প্রচার ও প্রচারণা করে” আতঙ্ক নয় ব্যক্তিগত সচেতনতাই পারে, করোনা ভাইরাস প্রতিরোধ করতে” এই শ্লোগান সামনে রেখে আগমী ১৭ মে থেকে সকল শপিং মহল এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দিয়ে যাচ্ছে।
জেলা তথ্য অফিসের প্রচার কর্মীরা সিরাজগঞ্জ পৌরসভা এলাকাসহ নয়টি উপজেলার সকল ইউনিয়নের প্রায় সকল গ্রামগঞ্জে ও হাট-বাজারে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় করণীয় বিষয়ে মাইকিং এর মাধ্যমে জনগণকে সচেতন করার জন্য সচেতনতামূলক বার্তা প্রচার করছে । প্রত্যন্ত গ্রামেগঞ্জে ও হাট-বাজারে নিয়মিতভাবে মানুষের মাঝে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা, সামাজিক দূরত্ব বজায় রাখা, বাড়িতে অবস্থান করা, গণজমায়েত না হওয়া, হোম কোয়ারান্টাইন এবং জেলা প্রশাসন কর্তৃক জারীকৃত গণবিজ্ঞাপ্তিসমূহ মাইকিং এর মাধ্যমে প্রচার করছে। এর ফলে জেলার মানুষের মাঝে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে করণীয় বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি পাচ্ছে। তবে চিকিৎসা সংশ্লিষ্ট জরুরি সেবা সার্বক্ষণিক খোলা থাকবে । এছাড়াও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দোকান, কাঁচাবাজার ও অন্যান্য সরকারি ঘোষিত পরিসেবাসমূহ পূর্বে জারিকৃত নির্দেশনানুযায়ী বিকাল ৪ ঘটিকা পর্যন্ত খোলা থাকবে। জেলা তথ্য অফিসার মুহাম্মদ আবুল খায়ের জানান, জেলা তথ্য অফিসের সচেতনতামূলক বার্তা প্রচার কার্যক্রম অব্যাহত থাকবে।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code