শিরোনাম
বানারীপাড়ায় গাছ চাপায় গৃহবধূর মৃত্যু, হাসপাতালে লড়ছে অবুঝ শিশু: আর্তমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান ইতালিতে প্রবাসী দুই ভাইয়ের দ্বন্দ্বে ছোট ভাই নিহত পহেলা মে, শ্রমিক দিবস, এর মানে গরিবের দিবস, এখানে কোনদিন সফলতা আসেনি কোনো শ্রমিকের! ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে আধুনিক গেইট নির্মাণে ভিত্তিপ্রস্তর কবিতা- বন্যার কারণে পথের ভিখারি বেতন সাকুল্যে সামান্য, কিন্তু সম্পদ কোটির ওপরে: কে এই প্রভাবশালী পিয়ন? মতিঝিল আইডিয়াল স্কুলে গভর্নিং বডির নির্বাচন দাবিতে অভিভাবকদের স্মারকলিপি রাজনৈতিক বিশ্লেষক, প্রভাবশালী কলামিস্ট, রাষ্ট্রচিন্তক- অথই নূরুল আমিন লেখালেখি করেছেন ​বানারীপাড়ার চাখার ইউনিয়নে কেমন চেয়ারম্যান চায় সাধারণ মানুষ? বানারীপাড়ায় ব্র্যাক ‘শিখা’র অরিয়েন্টেশন সভা নিয়ে বিতর্ক: মূল স্টেকহোল্ডারদের বাদ দিয়ে ‘প্রহসনের’ সভার অভিযোগ
রবিবার, ০৩ মে ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

করোনা: দেশের সবচেয়ে ‘ভয়ঙ্কর’ থানা সিলেটের বিশ্বনাথ

Coder Boss / ৭২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২০

Manual5 Ad Code

জাকারিয়া-ঃসিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত ৬৩৭ জন। রবিবার পর্যন্ত এ হিসাবে সিলেট জেলার ২৯৪ জন রোগীও অন্তর্ভূক্ত। এর মধ্যে শুধু একটি থানাতেই আক্রান্ত পুলিশ সদস্যের সংখ্যা ২৭!

Manual7 Ad Code

করোনার ‘রেড জোনে’ পরিণত হওয়ায় এই থানাটি হলো সিলেটের বিশ্বনাথ।

খোঁজ নিয়ে জানা গেছে, দেশের মধ্যে কোনো একটি নির্দিষ্ট থানার ২৭ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হওয়ার নজির এখনও নেই। এর আগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার ২৫ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছিলেন গত এপ্রিলে। এবার সেই থানাকে ছাড়িয়ে গেছে সিলেটের বিশ্বনাথ থানা। এ থানাই এখন সবচেয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে সিলেটের জন্য।

Manual4 Ad Code

জানা গেছে, গত ১৩ মে বিশ্বনাথ থানার করোনাক্রান্ত ৪ পুলিশ সদস্য শনাক্ত হন। এর মধ্যে এসআই পদমর্যাদার ২ জন ও এএসআই পদমর্যাদার ২ জন ছিলেন। তাদের নমুনা ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষা করা হয়েছিল। এরপর ১৭ মে একজন এসআই ও একজন কনস্টেবল করোনাক্রান্ত বলে শনাক্ত হন। গেল ১৮ মে করোনা পজিটিভ হন বিশ্বনাথ থানার তিন কনস্টেবল।

এছাড়া গত কয়েকদিনে আক্রান্ত হয়েছেন আরো ১৮ পুলিশ সদস্য। সবমিলিয়ে বিশ্বনাথ থানার ২৭ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত। এর মধ্যে ৯ জন এসআই, একজন টিএসআই, ৪ জন এএসআই ও ১৩ জন কনস্টেবল রয়েছেন।

বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কামরুহজ্জামান জানান, বিশ্বনাথে সবমিলিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৩। এর মধ্যে ২৭ জনই পুলিশ সদস্য।

আক্রান্তদের আইসোলেশনে রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

জানতে চাইলে স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, ‘কোনো একটি নির্দিষ্ট থানার এতো বেশি সংখ্যক পুলিশ সদস্য আক্রান্ত হওয়ার ঘটনা উদ্বেগের। তারা কমিউনিটি ট্রান্সমিশনেরঝ শিকার হয়েছেন সম্ভবত। পুলিশের একজন সদস্য হয়তো আক্রান্ত হয়েছিলেন, তার মাধ্যমে অন্যরাও আক্রান্ত হয়েছেন।’

Manual8 Ad Code

তিনি বলেন, ‘আর কোনো থানার ২৭ জন পুলিশ সদস্য আক্রান্ত হওয়ার খবর আমাদের জানা নেই।’

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code