শিরোনাম
বাংলাদেশের সামাজিক অবকাঠামো, আপামর শিক্ষাব্যবস্থা বনাম সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন ডেইলি অবজারভার-এর ছাতক প্রতিনিধি হলেন সাজ্জাদ মাহমুদ মনির তাড়াইলে আছিয়া খাতুন মাদরাসায় পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল, শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা প্রেমের নামে ১০০ কোটি টাকার মহাজালিয়াতি! অবশেষে মার্কিন আদালতের মুখোমুখি ৬ অপরাধী সরকারের পক্ষে জনগণ! হাইকোর্টের রায় ইউনূসের বিরুদ্ধে, ভারতে না যাওয়া, র‍্যাবের নাম পরিবর্তন গোলাপগঞ্জ থেকে সিলেট আসার পথে রবিউল ইসলাম রাহুল নিখোঁজ ড্রেন আছে, তবু পানি নামছে না: কার গাফিলতিতে কিশোরগঞ্জের এসপি কার্যালয়ের পেছনের সড়কে জলাবদ্ধতা? রাসুল (সা.)-এর দৈহিক গঠন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী জনগণ বানর খেলার দর্শক, প্রতিদিন ঘটছে মুখরোচক ঘটনা, তা নিয়ে চলছে আলোচনা – সমালোচনা বানারীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জৈন্তাপুরে জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

Coder Boss / ১০৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২০

Manual6 Ad Code

সিলেটঃজৈন্তাপুর মডেল থানার উদ্যোগে( ৭ জুলাই মঙ্গলবার) বিভিন্ন জনপ্রতিনিধি, উর্ধ্বতন কর্মকর্তা, ৪ টি চা বাগানের ব্যাবস্থাপক ও সর্বশেষ স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সকাল ৯ : ৩০ ঘটিকায় অনুষ্ঠিত সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, সীমান্ত অপরাধ রোধকল্পে জনসচেতনতামূলক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, জৈন্তাপুর আওয়ামীলিগের সাধারন সম্পাদক এম. লিয়াকত আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান বশির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, সতের পরগনার সভাপতি আবুল হোসেন, জৈন্তাপুরে ৬ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। পৃথক পৃথক অনুষ্ঠানের মুখ্য সঞ্চালকের দায়ীত্ব পালন করেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বণীক।
বিকাল ০৩: ০০ ঘটিকার সময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর থানাধীন সকল ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা ও চারটি চা- বাগানের ব্যবস্থাপক গণ।
সর্বশেষ সন্ধা ০৭:০০ ঘটিকার সময় সকল সাংবাদিকদের নিয়ে পবিত্র ঈদ- উল – আযহা উপলক্ষে আইন – শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি শাহেদ আহমদ, সাধারন সম্পাদক গোলাম সারওয়ার বেলাল সহ উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাবের ও জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকগন। এছাড়া বক্তব্য রাখেন মোঃ ওমর ফারুক, জৈন্তাপুর মডেল থানার পুলশ পরিদর্শক (তদন্ত), এস আই কাজী শাহেদুল ইসলাম, এস আই তপন কান্তি দাশ, এস আই প্রদীপ রায়, আকিকুর রহমান রাসেল প্রমুখ। আলোচনায় পবিত্র ঈদ-উল -আযহায় কিভাবে চুরি ডাকাতি রোধ করা যায় এবং সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, সীমান্ত অপরাধ রোধকল্পে কি কি পদক্ষেপ নেয়া যায় সে বিষয় আলোচনা হয়। এ বিষয়ে যে কোন সহযোগীতার জন্য জৈন্তাপুর মডেল থানা সহযোগিতার জন্য প্রস্তুত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code