শিরোনাম
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, কৃষকদের ন্যায্যমূল্য ও হাম প্রতিরোধে জরুরি পদক্ষেপ দাবি জনতার দলের ​বানারীপাড়ায় গ্রাম আদালত বিষয়ক সমন্বিত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত শিশু রামিসা হত্যা: নৃশংস ঘটনায় দেশজুড়ে শোক ও ক্ষোভ খোন্দকার দেলোয়ার হোসেনের স্ত্রী সাহেরা হোসেন এর ৯ম মৃত্যুবার্ষিকী আজ বানারীপাড়ায় দায়সারা ‘ভূমি সপ্তাহ’: সাড়ে এগারো পর্যন্ত এসিল্যান্ড অনুপস্থিত, সেবাগ্রহীতাদের বদলে স্কুল শিক্ষার্থী দিয়ে অনুষ্ঠান পার! কারিনা কায়সারের মৃত্যু: মানবতার আয়নায় এক নির্মম বাস্তবতা কবিতা: বিশ্ব মুসলিম নির্যাতন কবে হবে নিরসন শিশুকে জোর করে মোটা-তাজা করার নামে অমানবিক নির্যাতনের অভিযোগে এক মাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে গৃহবধূ রিনা আক্তারের বালুচাপা দেওয়া মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে তদন্ত সংস্থা পিবিআই মাত্র ১৯ বছর বয়সে একজন কিশোরীর বই-খাতা আর স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকার কথা, সে বয়সেই ভালোবাসার টানে গড়েছিলেন সংসার
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

নবীগঞ্জে আহত ১৫ বিবাদের কারণ মসজিদের ফ্রান্ডের রাস্তা।

Coder Boss / ৬৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০

Manual1 Ad Code

বি.জেড .শিপন, নবীগঞ্জপ্রতিনিধি:: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের ভুবিরবাক গ্রামে খাবিকার বরাদ্দ সরকারী নতুন রাস্তার কাজে মসজিদের ফান্ডের টাকা লাগানোকে কেন্দ্র করে দু’পক্ষের লোকের মধ্যে পুলিশের সামনে সংঘর্ষের ঘটনা সংগঠিত হয়েছে। এতে উভয় পক্ষের মহিলাসহ অন্তত ১৫জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১জনকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্য আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

Manual4 Ad Code

এ নিয়ে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় আরো বড় ধরনের সংঘর্ষের আশংকায় রয়েছে এলাকার সাধারন মানুষ। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাযায়, গেল ২০১৯-২০২০ইং অর্থ বছরে খাবিখা প্রকল্পের আওতায় বক্তা খালের পাড় থেকে গ্রামের রাস্তা পর্যন্ত ৮মেঃ টন গম সরকারী মুল্য ২ লক্ষ ৫০ হাজার টাকা ব্যায়ে মাটি কাটার কাজ শুরু করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আলী আহমেদ মুসা। কাজে সরকারী বরাদ্দ থেকে আরো অতিরিক্ত ১ লক্ষ টাকা লাগবে বলে গ্রামবাসীকে জানালে এ নিয়ে গ্রামের এক পক্ষ মসজিদের ফান্ড থেকে এই টাকা দেয়া হবে বলে মতামত দেন। এতে দ্বীমত পোষন করেন আরেক পক্ষ। এ নিয়ে গ্রামের মধ্যে দুটি ভাগে ভাগ হয়ে যায় গ্রামের লোকজন।

আমির আলী গংরা মসজিদের ফান্ড থেকে ১লক্ষ টাকা দিতে রাজি অপর পক্ষ নজির মিয়া গংরা টাকা দিতে দ্বীমত পোষন করেন। এ নিয়ে কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল। এরই জের ধরে শনিবার বিকেলে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে নজির মিয়ার পক্ষের আব্দুল মুহিতের বাড়ীর সামনে দু;পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে যায়। এদিকে পুলিশ সামনে থাকা অবস্থায় হঠাৎ আমির আলীর লোকজন দেশীয় অস্ত্র শ্বস্ত্র নিয়ে নজির মিয়ার লোকজনের উপর অর্তকিত হামলা চালায়। এ সময় উভয় পক্ষের লোকজনের সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের মহিলাসহ অন্তত ১৫জন আহত হয়। আহতদের মধ্যে নজরুল ইসলাম (৩৪) কে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। হামলায় অন্যান্য আহতরা হল, সুহেল মিয়া (৩২), মছদ্দর মিয়া (৪৫), রাহিমা বেগম (৪২), আফিজ মিয়া (৫৫), আছিয়া বেগম (৪২), আল হাদিছ (১৩), ফজলু মিয়া (২৮), আব্দুল মুহিত (৪৮), তফজ্জুল মিয়া (৪৫), শাহ জাহান (৩৪), আশিক উদ্দিন (৫০) ও দিলাল মিয়া (৩৫)।

Manual1 Ad Code

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি মোঃ আজিজুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code