শিরোনাম
রাসূল (সা.)’র প্রতি মুহাব্বাতই ঈমানের মূল! হাফিজ মাছুম আহমদ দুধরচকী কচুয়ায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ দেশের আইন পরিবর্তন করন, আদালত প্রাঙ্গন ঘুষ মুক্ত করন, মামলাজট কমানো খুবই জরুরি দরকার ছাতকে সড়ক যোগাযোগে নতুন দিগন্ত ৯৯ কোটি টাকার ৪ লেন সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি মিলন অনলাইনে সংবাদ প্রকাশের পর নিখোঁজ ছাত্র আবিদ হাসানকে খুঁজে পেল পরিবার আস্থার প্রতিষ্ঠান মাহেরা এন্টারপ্রাইজের নতুন ঠিকানায় নতুন অধ্যায় বাংলাদেশের সামাজিক অবকাঠামো, আপামর শিক্ষাব্যবস্থা বনাম সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন ডেইলি অবজারভার-এর ছাতক প্রতিনিধি হলেন সাজ্জাদ মাহমুদ মনির তাড়াইলে আছিয়া খাতুন মাদরাসায় পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল, শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা প্রেমের নামে ১০০ কোটি টাকার মহাজালিয়াতি! অবশেষে মার্কিন আদালতের মুখোমুখি ৬ অপরাধী
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

করোনা : সিলেটে দীর্ঘ হচ্ছে লাশের সারি, একদিনে চারজনের মৃত্যু

Coder Boss / ৬৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২০

Manual2 Ad Code

আলমগীর হোসেন শাহপরাণ প্রতিনিধি

সিলেটে একের পর এক মৃতদেহ উপহার দিচ্ছে প্রাণঘাতি করোনা, দীর্ঘ হচ্ছে লাশের সারি। গতকাল একদিনে এ অঞ্চলে করোনা কেড়ে নিয়েছে চারজনের প্রাণ। এর মধ্যে তিনজনই সিলেট জেলার এবং অপরজন মৌলভীবাজারের।

অপরদিকে, সিলেট বিভাগে গতকাল একদিনে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ১০৬ জন। এর মধ্যে সিলেট জেলার ৪৪, সুনামগঞ্জের ২৭ ও মৌলভীবাজারের ৩৫ জন।

গতকালের ১০৬ জনকে নিয়ে সিলেটে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৯১৭। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪২৭৯ জন।

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে জানা গেছে, আজ বুধবার (১২ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট আক্রান্ত ৮৯১৭ জনের মধ্যে সিলেট জেলায় ৪৭৯৩, সুনামগঞ্জে ১৬৭৩, হবিগঞ্জে ১২৯৬ ও মৌলভীবাজার জেলায় ১১৫৫ জন।

Manual1 Ad Code

সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আজ পর্যন্ত ভর্তি আছেন ১৪৯ জন। এর মধ্যে সিলেটে ৬৮, সুনামগঞ্জে ১৩, হবিগঞ্জে ৪৮ ও মৌলভীবাজারে ২০ জন।

এদিকে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৪৯ জন। এর মধ্যে সিলেটে ৩১ ও হবিগঞ্জে ১৮ জন। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪২৭৯ জন। এর মধ্যে সিলেটে ১৪৪৭ সুনামগঞ্জে ১২৭১, হবিগঞ্জে ৮৬৬ ও মৌলভীবাজারে ৬৯৫ জন।

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে আরও জানা গেছে, গত ১০/৩/২০২০ ইংরেজি তারিখ হতে আজ সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে ১৭০৯০ জনকে এবং কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ১৬৫২৩ জনকে।
বর্তমানে হোম কোয়ারেন্টিনে অবস্থান করছেন ৫৬৭ জন। এর মধ্যে সিলেটে ৩৪৪, সুনামগঞ্জে ১০২, হবিগঞ্জে ৩৪ ও মৌলভীবাজারে ৮৭ জন।

Manual7 Ad Code

আজ পর্যন্ত হাসপাতালে কোয়ারেন্টিনরত আছেন বিভাগের ৩৯০ জন। এর মধ্যে সিলেটে ৮৩, সুনামগঞ্জে ৪৮, হবিগঞ্জে ১৫০ ও মৌলভীবাজারে ১০৯ জন। তারা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা হাসপাতাল এবং স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কোয়ারেন্টিনরত।

Manual7 Ad Code

এদিকে, সিলেট বিভাগে গতকাল করোনা কেড়ে নিয়েছে চারজরে প্রাণ। এর মধ্য দিয়ে সিলেটে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৫৭। এর মধ্যে সিলেট জেলায় ১১৫, সুনামগঞ্জে ১৭, হবিগঞ্জে ১১ ও মৌলভীবাজারে ১৪ জন।

Manual7 Ad Code

(আলমগীর হোসেন)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code