শিরোনাম
সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ১১ নং ব্রাহ্মণডুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় আদর হোসেন সামাজিক নিরাপত্তা শক্তিশালীকরণ ও পুষ্টি সমন্বয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে তাড়াইলে এনসিপির ‘জুলাই জাগরণ’ পদযাত্রা কোরআন ও হাদিসের আলোকে ইসলামী দাওয়াত এর গুরুত্ব! হাফিজ মাছুম আহমদ দুধরচকী রেমিটেন্স যোদ্ধা ও ব্যবসায়ীর ওপর আল ফালাক রিয়েল এস্টেটের প্রতারণা ও হুমকির পাহাড়সম অভিযোগ: সংবাদ সম্মেলন ও আইনি লড়াই অব্যাহত গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ১৬ বছরের আইনগত পাওনা পরিশোধের দাবিতে প্রতিবাদ সমাবেশ সাধুহাটি ফজলুল হাসান ইসলামিক একাডেমিতে মেধা প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত বিশ্বম্ভরপুরে ভার্ড-একশনএইড বাংলাদেশের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত শ্রীমঙ্গলে লেপ্রসি ফলোআপে নতুন শনাক্ত ৪,চিকিৎসা শুরু
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শোকাবহ ২৭ শে আগস্ট আল্লামা ফারুকী হত্যা সুন্নীয়তের ইতিহাসের এক অন্ধকারতম অধ্যায়

Coder Boss / ২৩১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

চ্যানেল আই-এর কাফেলা ও সত্যের পথে অনুষ্ঠানের জনপ্রিয় উপস্থাপক আলহাজ্ব আল্লামা নূরুল ইসলাম ফারুকী (রহঃ)- গত ২০১৪ সালের ২৭ আগষ্ট নির্মম ভাবে হত্যা করা হয়ছিল।

Manual8 Ad Code

উনি এমন একজন সুন্নিয়াতের বীর সৈনিক ছিলেন। যিনি লাখো কোটি সুন্নি মুসলমানদের হৃদয়ে স্থান করে নিয়াছিলেন। ফারুকী রহঃ সারা দেশে ওয়াজ মাহফিল করতেন, সুন্নিয়াতের খেদমত করতেন। সুন্নিয়াতের পক্ষে যুক্তিযুক্ত প্রামাণ্য দলিল উপস্থাপন করতেন। তার মতো সাহসী কথা বলার মতো আলেম সুন্নিদের মধ্যে খুবই কম ছিলো।

তিনি ছারছীনা মাদরাসার ছাত্র ছিলেন, এলেমে শরীয়তের পাশাপাশি এলমে তরিকার সবক নিতে ছারছীনার মরহুম পীর সাহেব শাহ আবু জাফর মোহাঃ ছালেহ রহঃ এর কাছে বায়াত গ্রহন করেন। প্রতিবছর ছারছীনার মাহফিলে যেতেন ও বর্তমান হযরত পীর ছাহেব আলহাজ্ব মাওঃ শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ (মাঃ জিঃ য়াঃ) নির্দেশে আলোচনা করতেন। তার আলোচনায় সারা বাংলার মানুষ মুগ্ধ হতো। ছারছীনার সাথে তার আত্মার সম্পর্ক, তিনি ছারছীনা দরবার শরীফকে নিয়ে প্রতিবেদন তৈরি করে মদিনার জ্যোতি নামে যা চ্যালেন আই তে ধারাবাহিক কয়েক পর্বে প্রচারিত হয়।

Manual2 Ad Code

ফারুকী রহঃ মানুষের চোখে আঙুল দিয়ে সত্য-মিথ্যা দেখিয়ে দিয়েছিলেন। তিনি জনসম্মুখে এজিদি ইসলাম ও হোসাইনি ইসলামের পরিচয় তুলে ধরতেন। এজন্যই এজিদের অনুসারীরা তাঁকে দেখতে পারত না। তিনি মাহফিলে একটা কথা বলতেন, ইসলাম দু’ভাগে বিভক্ত – একটা হোসাইনি ইসলাম আরেকটা এজিদি ইসলাম।

আজ থেকে ৬ বছর আগে ফারুকী রহঃ কে হত্যা করা হয় এখন পর্যন্ত এ নির্মম হত্যার বিচার করা হয়নি।
সুন্নীয়তের এই ক্লান্তিলগ্নে শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকীকে শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং হুজুরের বিদেহি আত্মার মাগফেরাত কামনা করছি।

Manual5 Ad Code

মাননীয়_প্রধানমন্ত্রীর_নিকট “আহলে সুন্নাত ওয়াল জামায়াত” অর্থাৎ সুন্নীজনতার আকুল আবেদন যে, আল্লামা শহীদ নুরুল ফারুকী হুজুরের হত্যাকারীদের বের করে আইনের আওতায় আনা হোক।
এবং তাদের উপযুক্ত শাস্তি কামনা করছি।
শহীদ নুরুল ইসলাম ফারুকী রহিমাহুল্লাহকে,
এদেশের মুসলিমজনতা কোন দিন ভুলবে না। আল্লাহ তায়ালা ফারুকী রহিমাহুল্লাহকে জান্নাতের আলা মাকাম দান করুন। আমীন

সৌজন্য- মোঃইকবাল হোসেন মাহদী
স্টাফ রিপোর্টার কুলাউড়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code