শিরোনাম
মৌলভীবাজার লামুয়া স্পোর্টিং ক্লাবের মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন দল সানি এফ,সি বিজয়ের দিনে শীতার্তদের মুখে ঊষ্ণতার হাসি ফোটালো আইএফএসডি ফাউন্ডেশন নাটোরের হয়বতপুরে এক গার্মেন্টস শ্রমিকের স্বপ্নভঙ্গ—প্রভাবশালী প্রতারকের ফাঁদে নিঃস্ব মাসুদ রানা পরিবার তাড়াইলে যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের শুভেচ্ছা- নূর হোসাইন বিজয় দিবসে বাহুবলে শ্রদ্ধা ও স্বাস্থ্যসেবার অঙ্গীকার রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার ডা: নুরুল হোসেন সোহাগ( বি এন পি কর্মী) শাহিন আহমেদ ফেরদৌস এর পিতাঃ জানাব : আব্দুল খালিক সাহেব এর দাফন সম্পন্ন হয়েছে ৪৬তম বিসিএস লিখিত ফলাফল ঘিরে প্রশ্ন: চিকিৎসক সংকটে শূন্য থাকছে ১৭৪৭ পদ ‎ইউপি সদস্য জামাল ভূইয়ার গ্রেপ্তারের দাবিতে মানববন্ধনে উত্তাল অষ্টগ্রাম
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:০১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

নির্বাচনী হাওয়া বইছে গোলাপগঞ্জ উপজেলার ৪নং লক্ষীপাশা ইউনিয়নে

Coder Boss / ৭৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০

Manual2 Ad Code

গোলাপগঞ্জ ডেস্ক : সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ৪নং লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলোচিত মুখ মোঃ তাজুল ইসলাম ।তিনি সিলেট শহরে এবং ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন সাংগঠনিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্ড়ে জড়িত রয়েছেন। তিনি ঐতিহ্যবাহী ঢাকাদক্ষিণ মাদ্রাসার সাবেক মোহাদ্দিস মাওলানা ইব্রাহীম আলীর বড় ছেলে।

মোঃ তাজুল ইসলাম গোলাপগঞ্জ উপজেলার মিফতাহুল উলুম জাঙ্গালহাটা পালপাড়া মাদ্রাসার সভাপতি, সিলেট শহরের জিন্দাবাজারস্থ ইদ্রিছ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক, গোলাপগঞ্জ উপজেলার আল-ইনকিলাব সমাজকল্যাণ পরিষদের উপদেষ্টাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত।

Manual3 Ad Code

তিনি তাজুল এয়ার সার্ভিস, ইদ্রিছ মার্কেট, জিন্দাবাজার, সিলেট-এর স্বত্বাধিকারী। এছাড়াও তিনি এসোসিয়েশন অব ট্রাভেলস এজেন্সী অব বাংলাদেশ-এর সম্মানিত সদস্য। মোঃ তাজুল ইসলাম এলাকার তরুণ প্রজন্মের একজন অহংকার। তার ব্যক্তিত্বপরায়না তাকে সর্বসাধারণের নিকট গ্রহণযোগ্য একজন ব্যক্তিতে পরিণত করেছে। তাই ৪নং লক্ষীপাশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সর্বস্থরের তরুণদের আগ্রহে এবং মুরব্বীদের সমর্থনে তিনি আসন্ন ইউ/পি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন।

Manual2 Ad Code

এমতাবস্থায় ৪নং লক্ষিপাশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে একাধিক তরুণকে মোঃ তাজুল ইসলামের ব্যাপারে জানতে চাইলে তারা বলেন, মোঃ তাজুল ইসলামকে আমরা আগামী নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দেখতে চাই এবং তাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করতে চাই। তার মতো একজন সৎ ও মার্জিত ব্যক্তিকে আমরা ইউনিয়নের অভিভাবক হিসেবে পেলে ইউনিয়নবাসী বিভিন্ন ক্ষেত্রে অনেক উপকৃত হবেন।

অতঃপর এলাকার কয়েকজন মুরব্বীর এ বিষয়ে মতামত জানতে চাইলে তারা বলেন, তাজুল আমাদের ছেলে মতো। তাকে আমরা চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার জন্য বলেছি এবং সেও আমাদের কথায় প্রার্থী হতে রাজি হয়েছে। আমরা আশা করছি তাকে চেয়ারম্যান হিসাবে আগামী নির্বাচনে আমরা জয়ি করতে পারবো – ইনশা আল্লাহ।

Manual4 Ad Code

সর্বশেষ মোঃ তাজুল ইসলামকে এ বিষয়ে প্রশ্ন করা হলো তিনি বলেন, ৪নং লক্ষীপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার যোগ্য সবারই আছে। তবে আল্লাহ পাক যাকে পচন্দ করবেন থাকেই ইউনিয়ন চেয়ারম্যান করবেন। এছাড়াও তিনি আরও বলেন, একজন ভাল মানুষ ও সমাজ সেবককে আমরা দেশের এই ক্রান্তিকালে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। যিনি ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সর্বস্থরের জনসাধারণকে যথাযথ মূল্যায়নসহ ইউনিয়নের উন্নয়নের কাজ অব্যাহত রাখবেন। তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদ যেহেতু স্থানীয় সরকার তাই এখানে স্বচ্ছতা ও জবাবাদিহিতা থাকা আবশ্যক। আমি বিশ্বাস করি ইউনিয়নবাসী একজন সৎ ও ন্যায়পরায়ন ব্যক্তিকে ভোট দেওয়ার মাধ্যমে নির্বাচিত করবেন।

Manual2 Ad Code

তিনি সিলেট নিউজকে আরও বলেন, আমি শতভাগ নিশ্চিত। আমি ৪নং লক্ষিপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হলে, অত্র ইউনিয়নের সর্বস্থরের মানুষের মাঝে শতভাগ সেবা নিশ্চিত করিব – ইনশা আল্লাহ। আমি আমার ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code