শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ছাতকে পল্লী বিদ্যুতের নামের সাথেই ঘুষ বাণিজ্যের বিষয়টি যেন সংযুক্ত।।

Coder Boss / ৩৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২ মে, ২০২১

Manual8 Ad Code

সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতকে পল্লী বিদ্যুতের নামের সাথেই যেন ঘুষ বাণিজ্যের বিষয়টি একাকার হয়ে গেছে। এখানে বিদ্যুতের সরকারি ফি জমা দিলেও ঘুষ ছাড়া কিছুই হচ্ছে না। এতে গ্রাহক হয়রানি চরম আকার ধারণ করছে। ছাতকে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ, ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি, লাইন অপসারণ, মিটার বিকল, মিটার পরিবর্তন, লোড বৃদ্ধি সহ বিভিন্ন সেবায় গ্রাহক ভোগান্তি চরমে পৌছে গেছে। সরকারি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নির্ধারিত ফি জমা দিয়েও ঘুষ না দিলে গ্রাহকদের দিনের পর দিন হয়রানির শিকার হতে হচ্ছে। এ যেন পল্লী বিদ্যুৎ আর ঘুষ এখানে একাকার হয়ে পড়েছে। সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির গোবিন্দগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মনিরুল ইসলামের বিরুদ্ধে এসব ঘুষ দূর্নীতির অভিযোগ করেন ভুক্তভোগীরা। উপজেলার তকিপুর গ্রামের বাসিন্দা হাফিজ আব্দুল হাই একটি নতুন বিদ্যুৎ খুঁটির জন্য আবেদন করেন। ওই কারনে তিনি নির্ধারিত ফি ও জমা দিয়েছেন। কিন্তু এখানে সমস্যা একটাই ওই গ্রাহক ঘুষ দিতে নারাজ। এ কারণে তিনি এখনো সেবা থেকে বঞ্চিত রয়েছেন। এ ব্যাপারে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার বরাবরেও একটি অভিযোগ দেয়া হয়েছে। এদিকে ছৈলা আফজালাবাদ ইউনিয়নের দিঘলী রামপুর গ্রামে একটি ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ খুঁটি অপসারণের জন্য গ্রামবাসীর পক্ষে যথাযথ নিয়ম মেনে আবেদন করলেও কোনো প্রতিকার পাচ্ছেন না তারা। এছাড়া ভুতুড়ে বিদ্যুৎ বিল, মিটার রিডিং না দেখে অতিরিক্ত বিল, গ্রাহকদের সাথে অসৌজন্যমূলক আচরণ এখানে নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ঘুষ দূর্নীতির বিষয়টি সংবাদ মাধ্যমকে অবহিত করেছেন উপজেলার শ’শ পল্লী বিদ্যুৎ গ্রাহকরা। অনেক ক্ষেত্রে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক সুয়েবুর রহমানের সুপারিশকেও অগ্রাহ্য করে অনিয়ম দুর্নীতির সম্রাজ্য গড়ে তোলা হয়েছে পল্লী বিদ্যুৎ সমিতির এ শাখায়। এব্যাপারে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির গোবিন্দগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মনিরুল ইসলাম গ্রাহক হয়রানিসহ তার বিরুদ্ধে আনীত এসব অভিযোগ সত্য নয় বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code