শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সাতক্ষীরায় দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, নিভে গেলো ৪২৮ জনের প্রাণ

Coder Boss / ৩৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১

Manual4 Ad Code

শেখ অাবুমুছা সাতক্ষীরা থেকে;

Manual5 Ad Code

সরকার ঘোষিত কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে এক নারীসহ ৪ জনের মৃত্যু হয়েছে। মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এনিয়ে, জেলায় ৪২৮ জনের জীবন প্রদীপ নিভে গেলো। এরমধ্যে করোনা উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছে মোট ৩৫৪ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছে ৭৪ জন। এটি সরকারি হিসেব। বেসরকারি হিসেবে মৃত্যুর সংখ্যা কয়েক গুন বেশি।

এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ১৪৮ জনের নমুনা পরীক্ষা শেষে ৫৭ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার ৩৮ দশমিক ৫১ শতাংশ। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৮০ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৫৮৮ জন। বর্তমানে জেলায় ৮১৮ জন করোনা আক্রান্ত রুগী রয়েছেন। এর মধ্যে মেডিকেল কলেজ হাসপাতালে ২২ জন ও বেসরকারীহাসাপালে ১৬ জন ভর্তি রয়েছেন। এছাড়া ৭৮০ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বাড়িতে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। আর ভারইরাসটির উপসর্গ নিয়ে ২৫৭ জন মেডিকেল কলেজ হাসপাতালে ও ২১৬ জন বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, লকডাউনের বিধিনিষেধ বাস্তবায়নে একযোগে মাঠে নেমেছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশসহ আইনশৃখংলা বাহিনীর সদস্যরা। শুক্রবার সকাল থেকে জেলা শহরের অধিকাংশ সড়কে লোকজনের উপস্থিতি কম দেখা গেছে। সকাল থেকে সেনাবাহিনী শহরের বিভিন্ন সড়কে মহড়া দিতে দেখা গেছে। শহরের অধিকাংশ দোকারপাট বন্ধ রয়েছে। লকডাউনে জরুরি সেবা প্রতিষ্ঠান খোলা রয়েছে। বন্ধ রয়েছে সকল প্রকার গণপরিবহন। এছাড়া সরকারী আদেশ অমান্য করে সামাজিক দূরত্ব বজায় না রাখা ও মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমান আদালতের অভিযানে জেলায় গত ২৪ ঘন্টায় ৪১ টি মামলায় ৩৩ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

Manual5 Ad Code

সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির জানান, জেলায় সেনাবাহিনীর ১০ টি পেট্রোল টিম মোতায়েন করা হয়েছে। এর মধ্যে সাত উপজেলায় সাতটি প্রেট্রোল টিম ও রিজার্ভ রাখা হয়েছে আরো তিনটি প্রেট্রোল টিম। এছাড়া জেলায় তিন প্লাটুন বিজিবি ও পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও আনসার ব্যাটেলিয়ন সদস্য নামানো হয়েছে। জেলায় একজন করে ম্যাজিস্ট্রের নেতৃত্বে ২২টি ভ্রাম্যমান আদালত টহল দিচ্ছে। তিনি আরো জানান, জেলাবাসীকে সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে ঘর থেকে বাইরে না বের হওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। অকারণে বের হলেই তাকে শাস্তির মুখোমুখি হতে হবে।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code