শিরোনাম
আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শারদীয় দুর্গাপূজা সম্পন্ন, উৎসবমুখর আয়োজনে বিদায় নিলেন দেবী দুর্গা সরকার অগোছালো কাজ করেই যাচ্ছে, বিরোধী দল ঘুমে আচ্ছন্ন, সফলতা আসেনি জুলাই যোদ্ধাদের পুলিশের এডিশনাল আইজিপি ডি আইজি সহ একাধিক পুলিশ কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে সালমান ওভার সিজের অভিনব প্রতারণার ফাদ সিলেট নিউজে সংবাদ প্রচারে প্রতারক ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছে জয়নগর পাওয়ার গ্রিডের গেটে হাজিরা দিচ্ছেন সহকারী শিক্ষিকা নিলুফার ইয়াসমিন দুর্গাপূজার আনন্দ ছড়িয়ে দিতে জৈন্তাপুরে শাড়ি ও চাল বিতরণ মাহবুবুল কিবরিয়া চৌধুরী (হেলিম): এক কীর্তিমান ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী জগন্নাথপুর আনন্দময়ী ও বাদ্য আর অঞ্জলিতে মণ্ডপে মণ্ডপে উদযাপিত হচ্ছে মহানবমী নিয়োগ জালিয়াতি ও চাঁদাবাজিসহ তিনজন শিক্ষকের বেতন বন্ধের মামলায় রানীগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কবিতার নাম : দেশপ্রেমিক ইশরাক
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

তথ্য প্রযুক্তি ব্যবহারে সন্তানদের প্রতি অভিভাবকদের সচেতন হতে হবে… এমপি রতন

Coder Boss / ৩৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

Manual2 Ad Code

মোঃ রনি মিয়া জগন্নাথপুর প্রতিনিধি ::

Manual6 Ad Code

সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ সুনামগঞ্জের উদ্যোগে “অনিয়ন্ত্রিত ডিজিটাল কন্টেন্ট, ক্রমবর্ধমান অনলাইন আসক্তি, ও কোভিডকালে কিশোর-তরুণদের মানসিক স্বাস্থ্যের চ্যালেঞ্জ” শীর্ষক নাগরিক সংলাপ এ প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেছেন, বর্তমান ডিজিটাল বাংলাদেশ শেখ হাসিনরা উপহার। সে উপহারের ফলেই ইন্টারনেট এর মাধ্যমে আমরা বিশ্বের সবকিছুর সাথে পরিচিত হচ্ছি। আমাদের ব্যক্তিজীবনে ইন্টারনেটের গুরুত্ব অপরিসীম। ইন্টারনেটে রয়েছে আমাদের বিভিষ্যতের অপার সম্ভাবনা। মহামারী করোনার সময়ে বাংলাদেশ সরকার দ্রুততম সময়ের মধ্যে ইন্টারনেটে অনলাইন ক্লাসের আয়োজন করে প্রশংসিত হয়েছে।
তিনি আরো বলেন, ইন্টারনেটের যেমনি সুফল আছে, তেমনি আছে কুফলও। তবে যারা এই সুবিধা নিজেদের ও সমাজের উন্নয়নের জন্য কাজে লাগাবে, তারাই এগিয়ে যাবে। ইন্টারনেটের গঠনমূলক ব্যবহার করে বহুদূর যাওয়ার স্বপ্ন আমাদের তরুণদের তাই তথ্য প্রযুক্তি ব্যবহারে অভিভাবকদের সচেতন হতে হবে।
তিনি সবাইকে করোনার ভ্যাকসিন গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, দেশে ভ্যাকসিনের কোন অভাব নেই। আপনারা রেজিষ্ট্রেশন করুণ। ভ্যাকসিন নিন। জীবন বাঁচান। এই সময়ে আমাদের সচেতনতার কোন বিকল্প নেই। সবাই মিলে সোনার বাংলা গড়ে তুলতে হবে।
সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ সুনামগঞ্জের প্রধান উপদেষ্টা, জামালগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইউপি চেয়ারম্যান নুরুল হক আফিন্দির সভাপতিত্বে ও সমন্বয়কারী জামালগঞ্জ উপজেলা সুজনের সভাপতি মিসবাহ উদ্দিনের সঞ্চালনায় সংলাপে ধারণাপত্র পাঠ করেন দিরাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সিনহা।
অনলাইন আসক্তির মানসিক প্রভাব; পরিবার, বন্ধু-বান্ধব, ও সামাজিক যোগাযোগের ক্ষেত্রে প্রভাব; সুষ্ঠু মানসিক বিকাশের চ্যালেঞ্জ; প্রতিকারের উপায়, পরিবারের সদস্য ও অন্যদের ভূমিকা নিয়ে আলোচনা করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতলের ডা: মো. সৈয়দ ইনাম ওয়ালিদ, দিরাই উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: স্বাধীন কুমার দাস।
করোনাকালে জীবনাচরণে পরিবর্তন; অনলাইন কিশোর-তরুণরা কোন ধরণের বিষয় নিয়ে বেশি সময় ব্যয় করে; অনলাইন আসক্তি ও তার শারীরিক-মানসিক প্রভাব; পরিবার ও সামাজিক সম্পর্কের ক্ষেত্রে প্রভাব বিষয়ে কথা বলেন লিডিং ইউনিভারসিটির ছাত্র তামিম রহমান চৌধুরী ও মেহজাবিন পুতুল।
কিশোর-তরুণদের কী ধরণের পরিবর্তন করোনাকালে এবং অনলাইন আসক্তির ফলে ঘটতে দেখছে; তরুণদের পারিবারিক দায়িত্বশীলতার ক্ষেত্রে কোনও পরিবর্তন; পরিবারের মধ্যে যোগাযোগ ও সম্পর্কে কোন ধরণের প্রভাব দেখছে; বিষয়ে অভিভাবক সীতেশ কুমার তালুকদার কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন হ্য্যঙ্গার প্রজেক্ট্র সুনামগঞ্জের আঞ্চলিক সমন্বয়কারী মোঃ মোজাম্মেল হক।
অনলাইনে আলোচনায় অংশ নেন, মৌলভীবাজার সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ সৈয়দ মুহিবুল ইসলাম, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, বিশ্বম্ভরপুর উপজেলা চেয়ারম্যান সফর উদ্দিন, জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আল-আজাদ, তাহিরপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভূলন, দিরাই প্রেসক্লাব সভাপতি শামসু ইসলাম সরদার, বিশ্বম্ভরপুর প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার বর্মণ, সংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপ, সাংবাদিক সৈদুর রহমান তালুকদার, বাবরুল হাসান বাবলু, সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগের উপদেষ্টা ও জগন্নাথপুর উপজেলার এ্যাম্বাসেডর সাংবাদিক জহিরুল ইসলাম লাল, সহ সমন্বয়কারী মোর্শেদ মিয়া, সদস্য আব্দুস ছাত্তার, মোদ্দাছির আলম, এটিএম আজরফ মেহেদী হাসান উজ্জল, বিশ্বনাথ পিএফজি সদস্য মো: আসাদুজ্জামান প্রমূখ।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code