শিরোনাম
বিশ্বম্ভরপুরে দেশ-বিদেশে থাকা সবাইকে ঈদের শুভেচ্ছা জানালেন সাবেক ইউপি চেয়ারম্যান এরশাদ সিলেটে নারী নির্যাতন মামলার পলাতক আসামির বিদেশ গমনে নিষেধাজ্ঞা চাইল পুলিশ সিলেটে হুমকির মুখে মামলা বাদী, নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি সপ্তম শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ: সন্তানের সন্ধানে আকুল আবেদন ঈদুল আজহায় গরীব-দুঃখীর পাশে দাঁড়ানোর আহ্বান বিলকিস খন্দকারের হাফিজ মাছুম আহমদ দুধরচকীর ঈদুল আজহার শুভেচ্ছা শ্রীমঙ্গলে দুই চেক মামলায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে সাংবাদিক জয়নাল আবেদীনের সংবাদ সম্মেলন রামিশা সহ দেশজুড়ে ৭ শিশুকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ছাতকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, কৃষকদের ন্যায্যমূল্য ও হাম প্রতিরোধে জরুরি পদক্ষেপ দাবি জনতার দলের ​বানারীপাড়ায় গ্রাম আদালত বিষয়ক সমন্বিত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত
সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সাতক্ষীরায় ৩০ তম অান্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Coder Boss / ২৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১

Manual8 Ad Code

 

Manual8 Ad Code

শেখ অাবুমুছা সাতক্ষীরা:

Manual7 Ad Code

সাতক্ষীরায় ৩০তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহার্য্য কেন্দ্র সাতক্ষীরা’র আয়োজনে শুক্রবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তানজিল্লুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, সহকারি পরিচালক মো. রোকনুজ্জামান, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, প্রতিবন্ধী সেবা ও সাহার্য্য কেন্দ্র’র কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সমাজসেবা রেজিস্ট্রেশন অফিসার তরিকুল ইসলাম প্রমুখ।

Manual5 Ad Code

এসময় অন্যন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সুইড খাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক ও সাংবাদিক এম. রফিক, বরসা এনজিও’র প্রতিনিধি নাজমুল আলম মুন্না, দৃষ্টি প্রতিবন্ধী আবুল কালাম প্রমুখ।

বিজয়ের মাসে জাতির জনক বঙ্গবন্ধু, শহিদ জাতীয় চারনেতা ও মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহিদের প্রতি গভীর শ্রদ্ধা ও রুহের মাগফিরাত কামনা করে প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “প্রতিবন্ধীরা এখন সমাজের বোঝা নয়। প্রতিবন্ধীরা প্রশিক্ষণের মাধ্যমে শরীর চর্চা, কুচকাওয়াজ, গান-বাজনাসহ ক্রীড়াঙ্গণেও সাফল্যের সাথে অংশগ্রহণ করছে। জননেত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের সকল সুযোগ সুবিধা দিতে সুবর্ণ নাগরিকের পরিচয় পত্র দিয়েছেন।

প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। ভাল মন নিয়ে মানবতার সেবায় সমাজে পিছিয়ে পড়া অসহায় প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে হবে।

Manual4 Ad Code

সভা থেকে এসময় ৫জন দৃষ্টি প্রতিবন্ধীকে ডিজিটাল স্মার্ড সাদা ছড়ি, ২জনকে শ্রবণ যন্ত্র, ১জনকে হুইল চেয়ার ও ৫জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে সুবর্ণ নাগরিক’র পরিচয় পত্র প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code