শিরোনাম
মৌলভীবাজারে কুসুমবাগ শপিং সিটির সামনে যুবককে ছিনতাই ও অপহরণ চেষ্টার অভিযোগ জগন্নাথপুরে আলোচিত নাজিম উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার জনপ্রিয়তায় প্রচার প্রচারণায় সবার শীর্ষে কামাল হোসেন মিয়াজী বটেশ্বর বাজারে দা হাতে হামলাচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে মুখ খুললেন ইউপি সদস্য সিলেটের খাদিমনগরে জঙ্গল থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও গ্রেনেড উদ্ধার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ আমরা ও একদিন মরে যাবো ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

নবীগঞ্জ পৌরসভার ময়লার স্তূপ হাসপাতালের পাশেই, ধোঁয়া দূুর্গন্ধে স্বাস্থ্যঝুকিতে এলাকাবাসী

Coder Boss / ৩৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২

Manual1 Ad Code

(হবিগঞ্জ) প্রতিনিধি।। হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভায় হাসপাতালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের পাশে অপরিকল্পিতভাবে ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। প্রতিনিয়ত সেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। দূষিত হচ্ছে আশেপাশের পরিবেশ। স্কুল,কলেজের ছাত্র-ছাত্রী ও পথচারীরা নাক বন্ধ করে চলাচল করছে। বিশেষ করে অসুস্থ রোগীদের চরম সমস্যায় পড়তে হচ্ছে। ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত নবীগঞ্জ পৌরসভা প্রথম শ্রেণীর খেতাব অর্জন করলেও নির্দিষ্ট কোন স্থান না থাকায় যত্রতত্র স্থানে ও রাস্তার পাশে ফেলা হয় ময়লা-আবর্জনা। ফলে এসব এলাকার বসবাসরত লোকজনসহ পথচারীরা স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন।বর্তমানে নবীগঞ্জ পৌরসভার বর্জ্যে শহরতলির চরগাঁও হতে হবিগঞ্জ সড়কে সংযোগ বাইপাস সড়কে ফেলা হচ্ছে। পাশে রয়েছে বাসাবাড়ি, সরকারী হাসপাতালের কোয়ার্টারসহ বাঁশ বাজার। এছাড়াও নবীগঞ্জ- হবিগঞ্জ বাস স্ট্যান্ড,সিএনজি স্ট্যান্ড। বর্জ্য ফেলার ওই স্থান থেকে প্রায় ৯০/১০০ মিটার দূরেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রতিদিন ওই সড়ক দিয়ে অসুস্থ রোগীসহ অনেক লোকজনের চলাচল রয়েছে। দুর্গন্ধের কারণে এলাকাবাসী ও পথচারীদের সড়কটি দিয়ে চলাচল করতে চরম দুর্ভোগ পোহাতে হয়। এ ছাড়া শহরের অন্যান্য সড়কের পাশে ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। এসব জনসমাগম এলাকা থেকে দূরে কোন নির্জন স্থানে এই বর্জ্য ফেলার ব্যবস্থা করা খুবই জরুরী। সাইফুর রহমান চৌধুরী নবীগঞ্জ পৌর এলাকার বাসিন্দা। তিনি বলেন, দুর্গন্ধে এ সড়কের চলাচল করা দুরূহ হয়ে পড়েছে। এ সমস্যার সমাধানে পৌর কতৃপক্ষ কোনো উদ্যোগ নেয় না। বাঁশ ক্রয় করতে আসা এক ক্রেতা বলেন,পৌর শহরের বাঁশ বাজার থেকে বাঁশ নিয়ে যেতে ওই রাস্তার ময়লার স্তূপের পাশ দিয়ে যেতে হয়। এতে দুর্ভোগে পড়তে হয় আমাদের। আর ময়লা সড়কে এসে পড়েছে। এতে সড়ক সরু হয়ে যাচ্ছে। যানবাহন দিয়ে বাঁশ নিয়ে যেতে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। পৌর এলাকার স্থানীয় বাসিন্দা মো. জুয়েল আহমেদ চৌধুরী নিজের ব্যক্তিগত ফেসবুক একাউন্টে পোস্ট করেন, আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি কালো ধোঁয়ার দুর্গন্ধে, আমাদেরকে কি একটু ও শান্তিতে থাকতে দিবেন না। আমাদের শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে বাচ্চারা কান্নাকাটি করছে। পাশে একটি হাসপাতাল ও আছে আপনারা একটু নজর দিচ্ছেন না তার কারণ কি? আমরা সবার দৃষ্টি আকর্ষণ করছি, দয়াকরে আমাদেরকে একটু শান্তিতে থাকতে দিন। প্রতিদিন রাতে আবর্জনা ফেলে রাতে আগুন দেয়ার মানে কি? আমরা কি কোন অপরাধ করেছি নবীগঞ্জ পৌরসভার তিন নং ওয়ার্ডের একাংশ এলাকাবাসী। এই পোস্টে স্থানীয় বাসিন্দা সনজয় বনিক লিখেন, মধ্যবাজার কালো ধোয়ায় আচ্ছন্ন হয়েগেছে। এমনকি দরজা জ্বানালা বন্ধ করেও ধোঁয়া আটকানো যাচ্ছে না, এমনিতেই শীত তার মধ্যে কালো ধোঁয়া বিশেষ করে বয়স্ক ও বাচ্চাদের সমস্যা বেশি হচ্ছে। এ ব্যাপারে জানতে নবীগঞ্জ পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরী’র ব্যাবহৃত ব্যক্তিগত ফোন নাম্বারে বার বার কল দিলেও ফোন বন্ধ পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code