শিরোনাম
জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সিলেট আলিয়া মাঠে শানে রিসালত মহাসম্মেলন শুক্রবার থেকে শুরু

হাফিজ মাছুম আহমদ,( দুধরচকী) / ৩০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১ মার্চ, ২০২৩

Manual8 Ad Code

হাফিজ মাছুম আহমদ দুধরচকী:

Manual7 Ad Code

সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে দুই দিনব্যাপী আন্তর্জাাতিক শানে রিসালত মহাসম্মেলন ৩ মার্চ শুক্রবার থেকে শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী। মাহফিলে সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বর্তমান বিশ্বের শীর্ষস্থানীয় মুহাদ্দিস, মিশরের প্রখ্যাত বুযুর্গ আল্লামা মুহাম্মদ ইবরাহীম আব্দুল বাইছ আল কিত্তানী, মক্কা মুকাররামার প্রখ্যাত বুযুর্গ সায়্যিদ আল হাবীব উবায়দুল্লাহ আল আত্তাস, তুরস্কের ইয়ালোভা ইউনিভিার্সিটির অধ্যাপক প্রফেসর ড. আব্দুল কাদির আল হোসাইন, মিশরের ড. আহমদ আশ শরীফ আল আযহারী, বৃটেনের সায়্যিদ মাআন আল হাসানী আল ইদরিসী আল মক্কী। এছাড়া দেশ-বিদেশের প্রখ্যাত উলামা-মাশায়িখ, ইসলামী চিন্তাবিদ-শিক্ষাবিদ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। মহাসম্মেলনের আমন্ত্রিত বিদেশী অতিথিবৃন্দ ইতোমধ্যে সিলেট এসে পৌঁছেন। আজ বুধবার (১ মার্চ) দুপুরে তাঁরা সিলেট পৌছলে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান মহাসম্মেলন বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ এবং আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার নেতৃবৃন্দ।

উল্লেখ্য যে, ৩ ও ৪ মার্চ প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত মহাসম্মেলন চলবে। মহাসম্মেলন উপলক্ষ্যে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শৃঙ্খলা রক্ষার জন্য প্রশাসনের সহযোগিতার পাশাপাশি সুদক্ষ স্বেচ্ছাসেবক বাহিনী প্রস্তুত করা হয়েছে। মহাসম্মেলনকে সফল ও স্বার্থক করার জন্য সর্বস্তরের সিলেটবাসীর প্রতি আহবান জানিয়েছেন মহাসম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code