শিরোনাম
পহেলা মে, শ্রমিক দিবস, এর মানে গরিবের দিবস, এখানে কোনদিন সফলতা আসেনি কোনো শ্রমিকের! ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে আধুনিক গেইট নির্মাণে ভিত্তিপ্রস্তর কবিতা- বন্যার কারণে পথের ভিখারি বেতন সাকুল্যে সামান্য, কিন্তু সম্পদ কোটির ওপরে: কে এই প্রভাবশালী পিয়ন? মতিঝিল আইডিয়াল স্কুলে গভর্নিং বডির নির্বাচন দাবিতে অভিভাবকদের স্মারকলিপি রাজনৈতিক বিশ্লেষক, প্রভাবশালী কলামিস্ট, রাষ্ট্রচিন্তক- অথই নূরুল আমিন লেখালেখি করেছেন ​বানারীপাড়ার চাখার ইউনিয়নে কেমন চেয়ারম্যান চায় সাধারণ মানুষ? বানারীপাড়ায় ব্র্যাক ‘শিখা’র অরিয়েন্টেশন সভা নিয়ে বিতর্ক: মূল স্টেকহোল্ডারদের বাদ দিয়ে ‘প্রহসনের’ সভার অভিযোগ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজার শেরপুরে হাইওয়ে পুলিশের অভিযানে ২২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ, চালক গ্রেপ্তার
শনিবার, ০২ মে ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

১১ ধাপ পিছিয়ে ১২৯তম অবস্থানে বাংলাদেশ

SATYAJIT DAS / ২২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪

Manual6 Ad Code

সিলেট নিউজ ডেস্ক:

বর্তমান বিশ্বে সুখী দেশের তালিকায় বাংলাদেশের সাধারণ অবস্থান গত বছরের তুলনায় চলতি বছর ১১ ধাপ পিছিয়ে ১২৯তম অবস্থানে নেমে এসেছে। এবার বাংলাদেশের স্কোর ৩ পয়েন্ট ৮৮৬। বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় টানা সপ্তমবারের মতো শীর্ষে রয়েছে ফিনল্যান্ড। দেশটির স্কোর ৭ পয়েন্ট ৭৪১। আর ১ পয়েন্ট ৭২১ স্কোর নিয়ে তলানিতে রয়েছে আফগানিস্তান। প্রথমবারের মতো সুখী দেশের তালিকায় শীর্ষ ২০-এ নেই যুক্তরাষ্ট্র ও জার্মানি।

২০ মার্চ বিশ্ব সুখ দিবস উপলক্ষে জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনটি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েলবিং রিসার্চ সেন্টার,গ্যালাপ এবং জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সল্যুশনস নেটওয়ার্ক যৌথভাবে তৈরি করেছে।

Manual8 Ad Code

প্রতিবেদন অনুযায়ী,৩০ বছর বয়সিদের সুখী হওয়ার সূচকে বাংলাদেশের অবস্থান ১২৮তম। ৬০ বছর বা তারও বেশি বয়সিদের ক্যাটাগরিতে সুখী দেশের সূচকে বাংলাদেশের অবস্থান ১২০। এ ক্যাটাগরিতে বাংলাদেশের একধাপ নিচে রয়েছে ভারত। মিয়ানমার ১০২ নম্বরে। পাকিস্তান ১২২ নম্বরে।

Manual7 Ad Code

নিম্ন মধ্যবয়সিদের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ১২৯। উচ্চ মধ্যবয়সিদের ক্ষেত্রেও একই অবস্থানে বাংলাদেশ। বাংলাদেশে তরুণ-তরুণীরা সবচেয়ে সুখী। সবচেয়ে কম সুখী উচ্চ মধ্যবয়সিরা।

বিশ্বে সুখী দেশের তালিকায় ভারতের সাধারণ অবস্থান ১২৬তম,স্কোর ৪ পয়েন্ট ০৫৪। ২০২৩ সালেও ভারত একই অবস্থানে ছিল। বাংলাদেশের আরেক প্রতিবেশী যুদ্ধবিধ্বস্ত মিয়ানমার ৪ পয়েন্ট ৩৫৪ স্কোর নিয়ে ১১৮তম অবস্থানে রয়েছে মিয়ানমার। ৪ পয়েন্ট ৬৫৭ স্কোর নিয়ে ১০৮তম অবস্থানে রয়েছে পাকিস্তান।

Manual4 Ad Code

নরডিক দেশগুলো সবচেয়ে সুখী ১০টি দেশের মধ্যে অবস্থান ধরে রেখেছে। এর মধ্যে ফিনল্যান্ডের পর আছে ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন।

প্রতিবেদন অনুযায়ী,পুরোনো প্রজন্মের তুলনায় নতুন প্রজন্ম কম সুখী। এ প্রবণতা ক্রমশ বাড়ছে। তরুণ প্রজন্মের মধ্যে মধ্যবয়সিদের মতো সংকট বাড়ছে। কারণ তরুণ প্রজন্মকে জীবিকার জন্য আগের যেকোনো প্রজন্মের তুলনায় বেশি সংগ্রাম করতে হচ্ছে।

উল্লেখ্য,জাতিসংঘের সাধারণ পরিষদে ২০১২ সালের ১২ জুলাই ২০ মার্চ বিশ্ব সুখ দিবস পালনের সিদ্ধান্ত হয়। সুখ ও ভালো থাকার বিষয়টিতে একটি সর্বজনীন লক্ষ্য ও প্রত্যাশা নিয়েই দিবসটির উৎপত্তি।

প্রতিবছর এ দিবসের প্রাক্কালে সুখী দেশের তালিকা প্রকাশ করা হয়ে থাকে। তখন থেকে এবারই প্রথম যুক্তরাষ্ট্র ও জার্মানি নেই বিশ্বের সবচেয়ে সুখী ২০টি দেশের ভিতরে। এবার দেশ দুটির যথাক্রমে অবস্থান ২৩ ও ২৪। পক্ষান্তরে শীর্ষ ২০ সুখী দেশের মধ্যে উঠে এসেছে কোস্টারিকা ও কুয়েত। তাদের অবস্থান যথাক্রমে ১২ ও ১৩।

সিলেট নিউজ২৪/এসডি.

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code