শিরোনাম
প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি, আপন অন্ধ ছেলেও হীরার খনি, শুধু দলীয় লোকদের প্রশংসা নিবেন না স্বজন হারানোর শোক থেকে মানবিক উদ্যোগ—করিমগঞ্জে ড. আনিছের ব্যতিক্রমী আয়োজন CBP প্রশিক্ষণ শেষে ইমিগ্রেশন কর্মকর্তা তানভীর শিক্ষকের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ কেরানীগঞ্জের প্রশাসনিক কর্মকর্তা মোঃ বসির আহমেদের বিরুদ্ধে প্রচারিত সংবাদের প্রতিবাদ এটিভি অনলাইনে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে প্রশাসন, অষ্টগ্রামের সেই প্রধান শিক্ষককে শোকজ ৪টার ছুটি ২টায়, শিক্ষা অফিসারই জানেন না—তিন কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা তলব বানারীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, ফ্যাক্ট চেকিং ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা একনেক সভায় ভূতুড়ে কান্ড, জামায়াত – শিবিরের জিন্নাহ কান্ড, আওয়ামী লীগের হাস‍্যকর লকডাউন শ্রীমঙ্গল সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ে খুদে বিজ্ঞানীদের চমক, ৫৮ স্টলে ভবিষ্যতের স্বপ্ন, মুগ্ধ দর্শনার্থীরা শ্রীমঙ্গলে ২৩ কেজির ওজনের অজগর উদ্ধার
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

হবিগঞ্জে বিজিবির অভিযানে ৭০ লক্ষ  টাকার ভারতীয় চোরাই পন্য  জব্দ

Coder Boss / ৫১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

Manual8 Ad Code

মীর জুবাইর আলমঃ হবিগঞ্জ প্রতিনিধি::

বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চোরাচালান ও মাদক পাচাররোধে তাদের কঠোর অভিযান অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ জেলার ৫৫ বিজিবি গত ০৩ দিনে ০৪টি পৃথক বিশেষ অভিযান চালিয়েছে। এই অভিযানে ভারতীয় মাদক, গরু এবং বিপুল পরিমাণ চোরাচালানকৃত পণ্যসহ মোট ৭০ লক্ষ ০৪ হাজার ৭৬০ টাকা মূল্যের সামগ্রী জব্দ করা হয়েছে।

 

 

Manual7 Ad Code

বিজিবি সূত্রে জানা যায়  গোপন তথ্যের ভিত্তিতে ৫৫ বিজিবি জানতে পারে যে, ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে একটি বড় চোরাচালান হতে পারে। এই তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল গত ২৫ জুলাই ভোররাতে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরে অবস্থান নেয়। সিলেট থেকে ঢাকামুখী একটি বিশেষ পরিবহন তল্লাশি করে বিজিবি সদস্যরা ৪৫ বস্তায় মোট ১৩৩৯ কেজি জিরা, ১২০ বস্তায় ৫৪০০ কেজি ভারতীয় ফুচকা, ৫৪৮০ পিস বিভিন্ন প্রকার চকলেট, ব্রেক টাইম চকলেট ১০ বক্স, ডার্ক চকলেট ০২ বক্স, ডেইরী মিল্ক ০৩ বক্স, ৬২৬ প্যাকেট ভারতীয় ওরিও বিস্কুট, ১৬ প্যাকেট সনপাপড়ি, ৭২,৮০০ পিস ভারতীয় হেলথ ফিট ও আয়ুর্বেদিক ট্যাবলেট, ১৪০ প্যাকেট ভারতীয় সিগারেট, ১১৮০ প্যাকেট অবৈধ আতশবাজি এবং ৫টি কম্বল জব্দ করে। এই জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য ৫০ লক্ষ ৩ হাজার ২৬০ টাকা।

 

 

এছাড়াও, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলাধীন সাতছড়ি এবং গুইবিল বিওপির টহল দল সীমান্তবর্তী বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করে। এসব অভিযানে তারা ভারতীয় ২২৯টি শাড়ি এবং ৬টি গরু জব্দ করে, যার আনুমানিক মূল্য ২০ লক্ষ টাকা। পাশাপাশি, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন তেলিয়াপাড়া বিওপি থেকে পরিচালিত চোরাচালান বিরোধী অভিযানে ০৬ বোতল ভারতীয় বিয়ার আটক করা হয়েছে, যার আনুমানিক মূল্য ১,৫০০ টাকা।

 

 

৫৫ বিজিবির অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান এই সফল অভিযান প্রসঙ্গে বলেন, “সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান ও মাদক প্রতিরোধে ৫৫ বিজিবি সবসময় অঙ্গীকারবদ্ধ। আমাদের জওয়ানরা দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে যাতে এই অবৈধ কার্যক্রমগুলো বন্ধ করা যায়। এই অভিযানগুলো আমাদের দৃঢ় প্রতিজ্ঞারই একটি প্রমাণ। আমরা ভবিষ্যতেও সীমান্ত এলাকায় কড়া নজরদারি রাখব এবং যেকোনো চোরাচালান ও মাদক পাচার প্রচেষ্টা কঠোরভাবে দমন করব।”

Manual2 Ad Code

 

Manual5 Ad Code

 

৫৫ বিজিবি কর্তৃক আটককৃত সকল মালামাল এবং মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

 

 

উল্লেখ্য, চলতি জুলাই মাসে ৫৫ বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে এ পর্যন্ত মোট ৩ কোটি ০৫ লক্ষ ১৬ হাজার ৮১০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার পণ্যসামগ্রী, মাদকদ্রব্য ও যানবাহন জব্দ করা হয়েছে।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code